”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩৩ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষা কার্যক্রমের ৩৩ তম লেসন

এর আগে কানজি এবং এই সেগমেন্টেই আগে কিছু সংখ্যা গণনা শিখিয়েছিলাম….আজকের লেসনে ১০০ পর্যন্ত বাকিগুলা কিভবে বলে তা শিখাব…

১মে সংখ্যার গুলা রিপিট করি (১-১০ পর্যন্ত যেগুলা শিখান হয়েছে সেগুলা)

১-ইচি , ২-নি , ৩-সান , ৪-ইয়োন/শি , ৫-গো , ৬ -রোকু , ৭-নানা/শিচি , ৮-হাচি , ৯-কিউ/কু , ১০- জু/জুউ …

এখন যদি বলি ১১ এর জাপানিজ কি? ১০ এর সাথে ১ যোগ করলে যেহেতু ১১ হয় তাহলে ১১ এর জাপানিজ “জুউ ইচি”(১১) “জুউ” মানে ১০…”ইচি” মানে ১…তাহলে “জুউ ইচি” মানে ১১…একই ভাবে ১২(১০+২)-“জুউ নি”, ১৫-“জুউ গো”(১০+৫)….এখন তো ১১-১৯ পর্যন্ত এই নিয়মে পারার কথা…

এখন আসি ২০ এ …২০ মানে হল…২ টা ১০ ….২*১০=২০…..এই জন্য ২০ এর জাপানিজ হবে “নি জুউ”…২ আর জাপানিজ “নি”…১০ এর জাপানিজ “জুউ”…তাহলে সেই হিসেবে ২০ এর জাপানিজ “নি জুউ”..এখন তাহলে ২১ এর জাপানিজ কি? ২১=২০+১=২*১০+১ ….তাহলে ২০ এর জাপানিজের সাথে ১ এর জাপানিজ লাগালে ২১ এর জাপানিজ পাব…২১ এর জাপানিজ হল “নিজুউ ইচি”…একই ভাবে ২৬=”নিজুউ রোকু”….২৯=”নিজুউ কিউ”…এখন একই নিয়মে ২১-২৯ এর বাকিগুলা পারার কথা…

এখন তাইলে বুঝা যাচ্ছে ৩০ এর জাপানিজ কি হবে? ৩০=৩*১০ …৩ টা ১০… তাহলে ৩০ এর জাপানিজ “সান জুউ”…তাহলে ৩৩ কত হবে? ৩৩=৩০+৩=৩*১০+৩…”সানজুউ সান” মানে হল ৩৩…

এখন তো তাহলে বুঝা গেছে কিভাবে বলে…এই নিয়মেই ৯৯ পর্যন্ত গুনা যাবে… আমি সবগুলার একটা করে উদাহরণ দেই নিচে ….

৪০=৪*১০ (ইয়োন জুউ) … ৪৪=৪০+৪=৪*১০+৪… (ইয়োনজুউ ইয়োন) …

৫০=৫*১০ (গোজুউ)….৫৭=৫*১০+৭ (গোজুউ নানা)

৬০=৬*১০ (রোকুজুউ) …৬৫=৬*১০+৫ (রোকুজুউ গো)

৭০=৭*১০ (নানাজুউ)..৭৮=৭*১০+৮ (নানাজুউ হাচি)

৮০=৮*১০ (হাচিজুউ)….৮৯=৮*১০+৯ (হাচিজুউ কিউ)

৯০=৯*১০ (কিউজুউ)…৯৯=৯*১০+৯ (কিউজুউ কিউ)

….ইয়শ শেষ…এখন তাইলে ৯৯ পর্যন্ত বাকিগুলা একই নিয়মে পারা যাওয়ার কথা….যারা এই লেসন পড়বে তারা দয়া করে কমেন্টে এগুলা পারলে বলেন তো দেখি :3 ৭৬,৮৫,৪৭,৩২,৬৯…

এখন লাস্ট যেটা বাকি আছে সেটা হল ১০০….১০০ এর জাপানিজ হল “হিয়াকু”….

আজকের লেসনের অনেক কিছুই কানজি শিখানোর সময় শিখানোর কথা তারপরও পুরাটা গুছিয়ে এক লেসনে দেয়ার ট্রাই করলাম আরকি 🙂

পরের লেসনে মাসের তারিখগুলা সংখ্যার সাথে মিলিয়ে কিভাবে বলে শিখাব নে …এইটা একটু ভাল করে শিখলে পরের টা শিখা সুবিধা হবে 🙂 মাতা নে.. বাই বাই 😀

 

Comments