জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৩৫ তম লেসন
{{১মে কিছু হাবিজাবি কথা বলি :P}}
**”জাপানিজ শিখুন জীবন গড়ে তুলুন” শুরু করেছিলাম এক বছর আগে …. এক বছর আগে ইভান এই দিনে ১ম পোষ্ট করেছিল এই সেগমেন্টের ১ম পার্ট :3 আজকে “জাপানিজ শিখুন জীবন গড়ে তুলুন” এর ১ম জন্মদিন 😀 ওতানজোবি ওমেদেতো 😀
এতদিন যারা ধৈর্য ধরে আমার আজাইরা বক বক গুলা পড়েছেন সবাইকে অনেক অনেক আরিগাতো সাথে এনিমখোরের সকল এডমিনকেও অনেক অনেক ধন্যবাদ এই সেগমেন্টের সাথে থাকার জন্য**
**আজকের ১ বছর পূর্তি উপলক্ষে স্পেশাল লেসন**
anniversary বা কোন কিছুর বর্ষপূর্তি কে জাপানিজে কি বলে ? এর উত্তর হল “কিনেন বি” এখন কথা হইল কাউকে যদি কোন কিছুর anniversary তে কেউ উইশ করতে চায় তাইলে বলে “কিনেন বি ওমেদেতো/ওমেদেতো গোজাইমাসু”
এর একটা উদাহরণ হল “wedding anniversary- কেক্কোন কিনেন বি ওমেদেতো/ওমেদেতো গোজাইমাসু”
জন্মদিনের শুভেচ্ছার টা তো সবাই জানে (শুরুতেই একবার কইছি :D) “ওতানজোবি ওমেদেতো/ওমেদেতো গোজাইমাসু”
নববর্ষের শুভেচ্ছা জানাতে বলে “আকেমাশিতে ওমেদেতো/ওমেদেতো গোজাইমাসু”
স্পেশাল লেসন এইটুকুই থাক 😛 এখন আসি আগের লেসনের কন্টিনিউএশনে
আগের ২ লেসনে ১মে সংখ্যা কেমনে বলে সেটা শিখাইছি এবং এর সাথে মিল রেখে মাসের তারিখ কেমনে বলে তা শিখাইছি আজকে শিখাব টাইম কেমনে বলে
টাইম বলাও সোজা যদি সংখ্যার জাপানিজ মনে থাকে
“এক” এর জাপানিজ হল “ইচি” এর সাথে “জি” লাগালে হয় “ইচিজি” এটার অর্থ হল 1o’clock
তাইলে একই ভাবে “নিজি” মানে ২ টা বাজে “সানজি” মানে ৩ টা বাজে :3 বাকি গুলাও এই নিয়মে হবে 🙂
এখন A.M. হলে সামনে “গোজেন” আর P.M. হলে সামনে “গোগো” লাগাতে হবে যেমন “গোগো রোকুজি” মানে 6.00 P.M.
এখন আসি টাইমের সাথে মিনিট থাকলে কেমনে বলে
১ মিনিট-ইপ্পুন
২ মিনিট-নিফুন
৩ মিনিট- সানপুন
৪ মিনিট- ইয়োনপুন
৫ মিনিট- গোফুন
৬ মিনিট-রোপ্পুন
৭ মিনিট- নানাফুন
৮ মিনিট- হাপ্পুন
৯ মিনিট-কিউউফুন
১০ মিনিট- জুপ্পুন
১১ হলে “জুইপ্পুন” বাকিগুলা এইভাবে একই নিয়মে যেমন ২১ হলে “নিজুইপ্পুন” ৩০ হলে “সানজুপ্পুন”
তাহলে এক্ষণ যদি বলি 2.15 তাহলে এর জাপানিজ কি হবে? এর জাপানিজ হল “নিজি জুগোফুন” “নিজি” (ঘন্টার জন্য ১মে যেটা দেখাইছি আরকি) আর জুগোফুন (মিনিটের জন্য) ..A.M. আর P.M. লাগালে আগের মতই যেমন 8.17 A.M. হলে হবে “গোজেন হাচিজি জুনানাফুন” আরও কিছু উদাহরণ দেই
4.40 pm “গোগো ইয়োনজি ইয়োনজুপ্পুন”
6.01 am “গোজেন রোকুজি ইপ্পুন”
এখন আসি “৩০ মিনিটে” এটা আগের নিয়মেও হয় আবার সংক্ষেপেও বলা যায় ধর 2.30 বাজে এর জাপানিজ এই নিয়মে হওয়া উচিৎ “নিজি সানজুপ্পুন ” এটাও হয় আবার ঘণ্টার শেষে হান লাগালেও হয় যেমন 2.30 কেই “নিজিহান ” বলা যায় তাইলে 3.30 “সানজিহান” বাকিগুলা একইভাবে এই নিয়মে বলা যায় ( আমরা যেমন দেড়টা আড়াইটা সাড়ে ৪ টা বলি আরকি)
এখন মিনিটের সাথে সেকেন্ড বলতে যদি বলে তাইলে কি হবে ? এটাও সোজা সকল সংখ্যা তো আমরা এখন পারি সবার শেষে বিও লাগেই হয় ১ সেকেন্ড হলে “ইচিবিঔ” ২ হলে “নিবিঔ” বাকি গুলা সেম নিয়নেই হবে যেমন ৩০ সেকেন্ড হলে “সানজুবিঔ”
লাস্ট সেকেন্ড সহ ২ টা উদাহরণ দেই “বিকাল ৩ টা ৩৩ মিনিট ৩৩ সেকেন্ড”- “গোগো সানজি সানজুসানপুন সানজুসানবিঔ”
“সকাল ৭ টা ৭ মিনিট ৭ সেকেন্ড”-“গোজেন নানাজি নানাফুন নানাবিঔ”
আজকের টা মেলা বড় হইয়া গেছে 😛 সবাই দোয়া করবেন যাতে আরও অনেক অনেক বছর এই সেগমেন্ট চালাইয়া যাইতে পারি :3 গত এক বছরে অনেক অনিয়মিতভাবে পোষ্ট গুলা করছি 😛 এই জন্য গোমেন্নাসাই 🙁 (ভবিষ্যতেও যে করব না এর কোন গ্যারান্টি নাই 😛 ) আরিগাতো মিন্না :3 হোন্তোনি আরিগাতো 😀
