আজকে শিখাব “japanese counter”এর ২য় পার্ট
আগের দিনে কিছু কিছু জিনিসের কাউন্টার শিখান হয়েছিল…আজকে ১মে শিখাব মানুষ গনণা করতে জাপানিজরা কি কাউন্টার ইউজ করে…
সাধারণত সংখ্যার শেষে “নিন” লাগালেই হয় তবে কিছু কিছু আলাদা আছে…
১.হিতোরি (১ জন)
২.ফুতারি (২ জন)
৩. সান নিন (৩ জন)
….পরের গুলা ৩ এর মত একই নিয়মে হবে যেমনঃ ৫ জন- গো নিন, ৮ জন-হাচি নিন ইত্যাদি…
ছোট প্রাণী যেমনঃ খরগোশ,বিড়াল ইত্যাদি আবার মাছ ,পোকামাকড় এসব গোণার জন্য জাপানিজরা আলাদা কাউন্টার ইউজ করে…সাধারণত “হিকি” লাগায় তবে কিছু আলাদা আছে..
১.ইপ্পিকি
২.নিহিকি
৩.সানবিকি
৪.ইয়োনহিকি
৫.গোহিকি
৬.রোপ্পিকি
৭.নানাহিকি
৮.হাপ্পিকি
৯.কিউউহিকি
১০.জুপ্পিকি
ম্যাশিন,গাড়িঘোড়া গোণার জন্য সংখ্যার শেষে “দাই” লাগায়…যেমনঃ
১.ইচিদাই
২.নি দাই
৩.সানদাই
…..ইত্যাদি….বাকি গুলাও একই নিয়মে হবে…
বড় প্রাণী যেমন হাতি ঘোড়া এসবের জন্য সংখ্যার শেষে “তৌ” লাগায়…যেমনঃ
১.ইচি তৌ ২. নি তৌ ৮. হাচি তৌ ইত্যাদি… বাকিগুলাও একইভাবে হবে…
পাখি হলে সংখ্যার শেষ “ওয়া” লাগায়…যেমনঃ ৪. ইয়োন ওয়া ৭. শিচি ওয়া ১০. জু ওয়া ইত্যাদি….বাকিগুলাও সেম নিয়মে হবে…
বাড়িঘর হলে সংখ্যার শেষে “কেন” লাগায় তবে কিছু “গেন”ও লাগায় ……
১. ইক্কেন ২.নি কেন ৩.সানগেন ৪.ইয়োন গেন ৫. গো কেন ৬. রোক্কেন ৭. নানাকেন ৮. হাক্কেন ৯. কিউকেন ১০. জুউকেন
এমন আরো অনেক আছে কাউন্টার… যেমনঃ ফ্লোর গোণার জন্য কাই …১ তালা-ইক্কাই, ২ তালা- নিকাই ইত্যাদি….বয়সের জন্য সাই…৫ বছর বয়স হলে গো সাই…. ব্যক্তি/বস্তুর ওর্ডার নাম্বার দিয়ে বুঝানোর ক্ষেত্রে “বান”… যেমনঃ ইচিবান (১ম/ নাম্বারঃ১)..নি বান (২য় / নাম্বারঃ ২) ইত্যাদি….
আজকে এপর্যন্তই থাক…মাতা নে.. 🙂
