‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০৪

ইফ ইউ লাইকড ‘Isshuukan Friends.’ ইউ মে অলসো লাইক ‘ef: A Tale of Memories.’

আপনার কাছে ‘Isshuukan Friends.’ ভালো লাগলে ‘ef: A Tale of Memories.’ ও ভালো লাগতে পারে

কারণ-

Isshuukan Friends.’ ও ‘ef: A Tale of Memories.’ এর মধ্যে মিল-

* দুইটা অ্যানিমেই এর মেইন ফিমেইল ক্যারেক্টার এর ‘মেমরি লস’ সমস্যা আছে।
* মেইন ক্যারেক্টার ফিমেইল ক্যারেক্টার এর সাথে বন্ধুত্ব করতে চায়।
* মেইন ফিমেইল ক্যারেক্টার এর সাইকোলোজিকাল সমস্যা।
* ক্যারেক্টার ডেভলপমেন্ট।
* রোমান্স জনরার।
* ভালো সাউন্ডট্র্যাক।

Isshuukan Friends.’ ও ‘ef: A Tale of Memories.’ এর মধ্যে অমিল-

* ‘ef: A Tale of Memories.’ এ রোমান্স ম্যাটেরিয়াল বেশি।
* ‘ef: A Tale of Memories.’ এর এন্ডিং ‘Isshuukan Friends.’ এর এন্ডিং এর চেয়ে ভালো
* ‘Isshuukan Friends.’ এর প্লট তুলানামুলক সিম্পল আর লাইট হার্টেড ‘ef: A Tale of Memories.’ এর প্লট গভীর আর স্যাডনেস টা একটু বেশি।
*  ‘ef: A Tale of Memories.’ এর গ্রাফিক্স Shaft এর করা।
*  ‘Isshuukan Friends.’ এর গ্রাফিক্স অনেকটা ওয়াটার কালার এর মতো, ‘ef: A Tale of Memories.’ এর গ্রাফিক্স অনেক ভালো (Shaft এর করা)।
* ‘Isshuukan Friends.’ এ শুধু Hase আর Kaori কে নিয়েই কাহিনি দেখায়, ‘ef: A Tale of Memories.’ এ একই সাথে দুইটা কাপল এর কাহিনি বিল্ড আপ হওয়া দেখায় আর লাভ ট্রায়াঙ্গাল আছে।
* ‘ef: A Tale of Memories.’ এর এন্ডিং স্যাটিসফাইং।

 

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০৩

ইফ ইউ লাইকড ‘Sword Art Online’ ইউ মে অলসো লাইক ‘Log Horizon’

আপনার কাছে ‘Sword Art Online’ ভালো লাগলে ‘Log Horizon’ ও ভালো লাগতে পারে

কারণ-

Sword Art Online’ ও ‘Log Horizon’ এর মধ্যে মিল-

* দুইটা অ্যানিমেই একই জনরার। একশন, এডভেঞ্চার, ফ্যান্টাসি, গেম, শৌনেন জনরার।
* কাহিনি অনেকটা একইভাবে শুরু হয়। প্লেয়ার গেম এ লগ ইন করে কিন্তু লগ অফ করতে পারে না।
* মেইন কাহিনি ভার্চুয়াল গেম ওয়ার্ল্ড এর ভিতরে।
* ওভারপাওয়ারড মেইন ক্যারেক্টার।
* সেইম আরপিজি এলিমেন্ট।
* কাহিনির সেটিংস অনেকটা এক। প্লেয়াররা একে অপরকে সাহায্য করে।
* মাল্টিপল ফিমেইল ক্যারেক্টার আছে যাদের মেইন ক্যারেক্টার এর প্রতি রোমান্টিক ফিলিংস আছে।

Sword Art Online’ ও ‘Log Horizon’ এর মধ্যে অমিল-

* Sword Art Online রোমান্স জনরার কিন্তু Log Horizon এর রোমান্স ম্যাটেরিয়াল কম।
* SAO এর এন্ডিং Log Horizon এর এন্ডিং এর চেয়ে বেশি ফুলফিলিং।
* SAO এ একশন Log Horizon এর চেয়ে বেশি।
* Log Horizon এ পলিটিকাল আর স্ট্র্যাটেজিকাল ম্যাটেরিয়াল বেশি।

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০২

ইফ ইউ লাইকড  ‘Code Geass’ ইউ মে অলসো লাইক ‘Guilty Crown’

আপনার কাছে ‘Code Geass’ ভালো লাগলে ‘Guilty Crown’ ও ভালো লাগতে পারে

কারণ-

Code Geass’ ও ‘Guilty Crown’ এর মধ্যে মিল-

*দুইটা সিরিসের মেইন ক্যারেক্টার ই সরকারের বিরদ্ধে লড়াই করে, জাপান কে মুক্ত করার জন্য।
* মেইন ক্যারেক্টার এর পাওয়ার ফিমেইল ক্যারেক্টার এর কাছ থেকে পায়।
* ক্যারেক্টারাইজেশন এর মিল।
* মেইন ক্যারেক্টার এর পাওয়ার ইউনিক (The Power of the King)। লেলুচ (Lelouch) এর ক্ষেত্রে ‘গিয়াস’ (Geass) আর শু (Shu) (গিলটি ক্রাউন) এর ক্ষেত্রে ‘ভয়েড এক্সট্র্যাকশন’ (Void Extraction)
* কাহিনির সেটিংস আর আবহ তে মিল।
* মেইন ক্যারেক্টার এর সাথে একটা ফিমেইল ক্যারেক্টার থাকে যে মেইন ক্যারেক্টার কে সাপোর্ট করে। কোড গিয়াস এর ক্ষেত্রে লেলুচ এর সাথে C.C আর গিলটি ক্রাউন এর ক্ষেত্রে শু এর সাথে Inori.
* Action, Mecha, Sci-fi, Super Power জনরা এর।
* দুইটা অ্যানিমেই এর কাহিনি ই Hiroyuki Yoshino আর Ichiro Okouchi এর লেখা।
* দুইটা অ্যানিমেই এর প্রডিউসার হিসেবেই FUNimation Entertainment আছে।
* মিউজিক বেশ ভালো।
* ফিমেইল সাপোর্টিং ক্যারেক্টার, যে মেইন ক্যারেক্টার কে ভালোবাসে আর কাহিনি তেও প্রভাব আছে। Code Geass এ Shirley Fenette আর Guilty Crown এ Hare Menjou.
* দ্যাট এন্ডিং।

Code Geass’ ও ‘Guilty Crown’ এর মধ্যে অমিল-

* Code Geass এর কাহিনি Guilty Crown এর কাহিনি এর চেয়ে ভালো।
* লেলুচ এর ক্যারেক্টারাইজেশন বেশি ভালো শু এর থেকে।
* লেলুচ নিজে থেকেই উদ্যোগ নিয়েছিলো কিন্তু গিলটি ক্রাউন এর শু অনেকটা প্রভাবিত হয়ে কাজ করেছিল।
* Code Geass এর সিসন ২ টা। Guilty Crown এর সিসন ১ টা।

‘ইফ ইউ লাইক দিস ইউ মে অলসো লাইক দ্যাট’ – ০১

ইফ ইউ লাইকড ‘Clannad’ ইউ মে অলসো লাইক ‘Kanon (2006)’

আপনার কাছে ‘Clannad’ ভালো লাগলে ‘Kanon(2006)’ও ভালো লাগবে

কারণ-

Clannad’ ও ‘Kanon (2006)’ এর মধ্যে মিল-

*দুইটাই ‘Key’ কোম্পানির ভিসুয়াল নভেল যেইটা পরে আনিমে তে এডাপ্ট করা হয়েছে।
*দুইটা আনিমে ই সেইম জনরা এর। ড্রামা, রোমান্স, স্লাইস আভ লাইফ, সুপারন্যাচারাল ম্যাটেরিয়াল আছে।
*’Kyoto Animation’  কোম্পানি এদের প্রোডিউসার।
* সেইম মিউজিক প্রোডিউসার।
* ক্যারেক্টারাইজেশন একই।
* আর্টওয়ার্ক একই।
* কাহিনি অনেকটা সেইম ক্যাটাগরির। মেইন মেইল ক্যারেক্টার, অনেক ফিমেইল ক্যারেক্টার।
* প্রত্যেকটা ফিমেইল ক্যারেক্টার এর আলাদা আর্ক।
* দুইটা আনিমেতেই কোনো একটা ফিমেইল ক্যারেক্টার এর সমস্যা মেইন মেইল ক্যারেক্টার কয়েক পর্ব ধরে সমাধান করে এমন কাহিনি আছে।
* অনেক ইমোশোনাল মোমেন্ট।

Clannad’ ও ‘Kanon (2006)’ এর মধ্যে অমিল-

* ‘Clannad’ এ রোমান্টিক ম্যাটেরিয়াল বেশি, ‘Kanon(2006)’ এ তুলনামূলক কম।
* ‘Clannad’ এর সিকুয়েল আছে, ‘Kanon(2006)’ এর কোনো সিকুয়েল নাই।

 

Yama no Susume anime review and ongoing-anime suggestion by Fuad Hassan

 

Yama no Susume (English name: Encouragement of Climb):

Yama no Susume মাত্র ৩ মিনিট এর ছোট একটা অ্যানিমেই সিরিস। এই অ্যানিমেই এর কাহিনি হচ্ছে ৪ টা মেয়েকে নিয়ে যারা পাহাড়ে উঠতে ভালবাসে। কাহিনি প্রথমে Aoi নামের এর মেয়েকে দিয়ে শুরু হয়। Aoi উঁচু জায়গায় উঠতে ভয় পায় কিন্তু তার বন্ধু Hinata পাহাড়ে উঠতে বেশ ভালবাসে। ছোটবেলায় Aoi এর acrophobia (extreme or irrational fear of heights) হওয়ার আগে আওই আর হিনাতা দুইজন একসাথে পাহাড়ে উঠে সূর্যোদয় দেখেছিল যা তাদের খুব ভালো লেগেছিল। হিনাতা আবার আওই কে সাথে করে পাহাড়ে উঠতে চায়, কিন্তু আওই তার ভয় কাটিয়ে উঠতে চায় না। পরে আওই এর ভয়ের কারণ দূর করার পর হিনাতা আওই কে রাজি করাতে সক্ষম হয়। হিনাতা আর আওই এর পাহাড়ে উঠার এই প্রস্তুতির মধ্যে তাদের সাথে আরও দুইটা মেয়ে, Kokona আর Kaede এর দেখা হয়, কোকোনা আর কায়েদে ও পাহাড়ে উঠতে ভালবাসে। শুরু হয় তাদের চারজনের তাদের অঞ্চলের বিভিন্ন ছোটোখাটো আর বড় পাহাড়ে উঠা। শু্ধু কি পাহাড়ে উঠা, পাহাড়ে উঠতে যে বিভিন্ন প্রতিকূলতা আছে যেমনঃ মাউন্টেইনিং গিয়ার কেনা থেকে রান্না করা সব কিছুই তারা একসাথে মোকাবেলা করার চেষ্টা করে। কষ্ট করে পাহাড়ে উঠার পর পাহাড়ের উপর থেকে সুন্দর দৃশ্য দেখে যেই আনন্দ লাগে আর মনে যে একটা কিছু অর্জন করার ভাব আসে সেই অভিজ্ঞতা বার বার নিতেই তারা পাহাড়ে উঠে।

যারা অ্যানিমেই তে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করেন তারা দেখতে পারেন। স্লাইস অফ লাইফ জনরা এর এই অ্যানিমে টাতে একটু হলেও Non Non Biyori এর মতো ভাব পেতে পারেন। জাপানের বিভিন্ন পাহাড়ে উঠতে না পারলেও এই চারজনের পাহাড়ে উঠা এখানে দেখতে পারবেন। বেশ রিফ্রেশিং একটা অ্যানিমেই। অ্যানিমেই টা দেখলে পাহাড়ে উঠার কিছু টিপস তো পাবেন ই এত সুন্দর সুন্দর পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য দেখলে মন ভরে জেতে বাধ্য। পাহাড়ে উঠতে যে আসলেই কত মজা তা এই অ্যানিমেই টা দেখলে বুঝতে পারবেন। আমি নিজেও এই অ্যানিমেই টা দেখে বেশ মোটিভেটেড হয়েছিলাম মাউন্টেইন ক্লাইম্বিং এর জন্য। অ্যানিমেই টার এন্ডিং সং টাও বেশ রিফ্রেশিং (https://www.youtube.com/watch?v=kbhKw8mtIWA)

MAL rating: 6.80
আমার রেটিং : 7
Genre: Slice of Life
Total episode: 12

Ongoing-anime suggestion:

14

 

Yama no Susume: Second Season:

Yama no Susume অ্যানিমে টার ই সেকেন্ড সিসন এই অ্যানিমেই টা। এই সিসন এও মেয়ে ৪ টা বিভিন্ন পাহাড় এ উঠে আর পাহাড়ে উঠার আরও অনেক সহজ উপায় শিখে। এইদিকে আওই এর ফুজি পাহাড় দেখার খুবই বেশি ইচ্ছা তাই অন্যরা সবাই মিলে ঠিক করে আওই কে সারপ্রাইস দেয়ার। এই সিসনের ওপেনিং আর এন্ডিং সং ও বেশ ভালোই। আর এই সিসনের প্রত্যেকটা এপিসোড ১৫ মিনিট করে। ১৫ মিনিট এর একটা রিফ্রেশিং এপিসোড একবার দেখেই ভালো লাগবে। তাই দেরি না করে এখনি দেখে ফেলুন।

MAL rating:7.08
আমার রেটিং : 8

Yami Shibai-(Anime Suggestion)- by Fuad Hassan

অ্যানিমেই সাজেশন :

আপনারা যারা মিথ, রুমর, হরর স্টোরি অথবা জাপানিজ আরবান লেজেন্ড পছন্দ করেন তারা এই সিসনে ফলো করতে পারেন 4 minutes duration er ‘Yami Shibai 2nd Season’ (http://myanimelist.net/anime/22537/Yami_Shibai_2nd_Season). এর 1st season হচ্ছে Yami Shibai (http://myanimelist.net/anime/19383/Yami_Shibai), 13 টা এপিসোড এর এই ছোট সিরিসের প্রতিটা পর্ব মাত্র 4 minutes duration এর।

Yami Shibai কাহিনিসংক্ষেপ :

প্রতিদিন বিকাল ৫ টার সময় একটা লোক সাইকেলে করে ছোট ছেলেমেয়েদের প্লেগ্রাউন্ডে আসে ভূতের গল্প বলার জন্য । এই গল্প ‘কামিকিবাশি’ (Kamikibashi) এর আকারে বলা হয়। কামিকিবাশি হচ্ছে পেপার ফিগার আর স্ক্রল ব্যবহার করে গল্প বলার জাপানিজ ট্র্যাডিশনাল টেকনিক। সিরিসটা এপিসোডিক, প্রতিটা এপিসোডেই নতুন গল্প। অ্যানিমেশন টাও ‘কামিকিবাশি’ টাইপ এর। মাত্র ৪ মিনিট এর এপিসোড একটা দেখলেই বুঝতে পারবেন। কাহিনিগুলাও যথেষ্ট ভয়ের, সাউন্ড এফেক্ট ও ভালো। অ্যানিমেশন টা বেশ ডার্ক, এইটার সাথে কাহিনি বলার স্টাইল আর সাউন্ড এফেক্ট মিলিয়ে বেশ ভালো একটা ভৌতিক আবহ সৃষ্টি করে। প্রতিটা কাহিনি ই বেশ ইন্টারেস্টিং একবার শুরু করলে না শেষ করে উঠতে ইচ্ছা করবে না। এন্ডিং সং টাও বেশ ক্রিপি, সং টা হাতসুনে মিকু (ভোকাল সিনথেসাইযার) দিয়ে করা।

MAL rating: 7.19
আমার rating : 8
MAL link: http://myanimelist.net/anime/19383/Yami_Shibai

15