মাঙ্গা রিভিউ : Ibitsu ( ইবিতসু )
মানুষের মন বড়ই বিচিত্র । কখোনো তা কল্পানপ্রবন , শিশুতোষ এবং শিল্পমনার প্রকাশ এবং কখোনো তা অবসেসিভ এবং স্যাডিসটিক এবং তা কখোনো বাইরের রুপ দেখে বোঝা যায় না । ধরুন বাসে এক সুন্দরী মেয়ে আপনার পাশে বসল , আপনার সাথে গায়ে পড়ে আলাপ করা শুরু করল এবং একসপ্তাহ পর আপনার লাশ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ড্রেনে খুঁজে পাওয়া গেল । মানুষের মন সত্যিই বড় বিচিত্র । ইবিতসু তেমনি এক সাধারন পরস্থিতি থেকে নারকীয় পরিস্থিতিতে মোড় নেওয়া কাহিনী ।
কাহিনী : কাজুকি একজন তরুন মাঙ্গাকা । বাবা-মা এবং ছোটবোন নিয়ে তার সুখী পরিবার । একদিন রাতে আবর্জনা ডাস্টবিন ফেলার সময় খেয়াল করে ডাস্টবিনে কসপ্লের পোশাক পড়ে এক মেয়ে বসে আছে । যথারীতি পাগল ভেবে কাজুকি ময়লা ফেলে ফিরতি পথ ধরে বসল তখন হঠাত্ মেয়েটা জিঙ্গাসা করল “তোমার কি ছোটবোন আছে ? .. তখন কাজুকি উত্তর না দিতে গিয়েও বলল আছে । কাজুকি কি জানে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে এই উত্তর দিয়ে এবং প্রবেশ করেছে এক স্যাডিসটিক সাইকোপ্যাথ মেয়ের ভ্রাতাশিকার তালিকায় । বাকি কাহীনি জানতে হলে শুরু করে দিন মাঙ্গা পড়া ।
আমার পড়া সাইকোপ্যাথ হররের মধ্য সেরাগুলোর একটি । মাঙ্গার আর্ট বেশ ভালো । ১৪ চ্যাপ্টারের ছোটমাঙ্গা । এবং এর মধ্য দুটো সাইডস্টোরি আছে । প্রচলিত ভৌতিক গুজব যদি সত্যি হয় তাহলে যে তার মাত্রা কতটা ভয়াবহ হতে পারে তা রিয়ো হারুকা এ মাঙ্গায় দেখিয়েছেন । সময় থাকলে পড়ে ফেলুন ইবাসুকি !
আমার রেটিং : ৮/১০






