জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৩৯ তম লেসন
আজকে শিখাব “japanese honorifics” (এর আগে গ্রুপে একদিন একজন এটা নিয়ে প্রশ্ন করেছিল আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করব এটা নিয়ে )
আনিমে দেখতে গিয়ে আমরা সবাইই মোটামটি অনেক অনারিফিক্স শুনে থাকি.. আর অনারিফিক্স নামের শেষে লাগায় এইটাও মোটামটি সবার জানা থাকার কথা…..এখন ১মে মোটামটি কি কি অনারিফিক্স আছে সেগুলা আগে একটু বলি
কুন..সান ..চান..সামা..দোনো..সেন্সেই..হাকাসে..সেনপাই..কৌহাই..(এগুলা ছাড়াও আরও অনেক আছে..আজকে এই কয়টা নিয়েই কথা বলব)
কুনঃ সাধারনত বয়সে ছোট বা সমবয়সী ছেলেদের নামের শেষে কুন লাগানো হয়..যেমন লুফি আর সানজি.. লুফি যেহেতু সানজির থেকে ছোট সানজি লুফিকে লুফি কুন বলতে পারে..আবার লুফি আর উসপ.. ২ জনই সমবয়সী ..এই জন্য এরা একে অপরকে নামের শেষে কুন লাগাইয়া ডাকতে পারে..সমবয়সী বা ছোট ছেলেদের নামের শেষে মেয়েরাও কুন লাগাইয়া ডাকতে পারে…কুন যে শুধু ছেলেদের নামের সাথে লাগান যায় তা না তবে মেয়েদের ক্ষেত্রে নামের শেষে খুবই কম ইউজ হয়..(ক্লোজ ফ্রেন্ড বা ফ্যামিলির কারোর সাথে ইউজ করা যেতে পারে)
সানঃ সান যে কোন বয়সের যে কোন জেন্ডারের ক্ষেত্রে নামের শেষে লাগান যায়….বুঝায় যাচ্ছে নামের শেষে সান লাগান মানে তাকে সন্মান দেয়ার জন্য নামের শেষে সান লাগিয়ে ডাকা হচ্ছে…যেমনঃসানজি নামিকে নামি সান বলে ডাকে..বড় ছোট ছেলে মেয়ে সবার নামের শেষেই সন্মান দিয়ে ডাকার জন্য সান ইউজ করা যায়…
চানঃ চান ইউজ সাধারনত ইউজ করা হয় ছোট বাচ্চাদের,মেয়েদের নামের শেষে…বড়রা ইয়াং ছেলেমেয়েদের নামের শেষে লাগাতে পারে…কিউট কোন কিছুর সাথেও চান ইউজ করা হয়…আর ক্লোজ ফ্রেন্ড,ভালোবাসার মানুষ এর নামের শেষেও ইউজ করা যায় ..
সামাঃ সামা হল সানের থেকেও বেশি সন্মানসূচক অনারিফিক্স..লোয়ার র্যাঙ্কের কোন ব্যক্তি তার থেকে হায়ার র্যাঙ্কের কাউরে সন্মান দিয়ে ডাকার জন্য সামা লাগায়..যেমনঃ কোনোহাগাকুরের মানুষজন তসুনাদে কে “তসুনাদে সামা” বলে ডাকে..বাসায় কোন গেস্ট আসলে বা দোকানে কোন কাস্টমার আসলে “ওকিয়াকসামা” বলে..গডের জাপানিজ হল “কামি”..জাপানিজরা “কামি সামা” বলে..
দোনোঃ দোনো হল কোন সন্মানী ব্যক্তিকে সেই একই র্যাঙ্কের কোন ব্যক্তি সন্মান দেয়ার জন্য ইউজ করে..কোন দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রী কে সন্মান দিতে নামের শেষে দোনো লাগাইতে পারে .. তসুনাদে কে রাইকাগে “তসুনাদে দোনো” বলতে পারে…কোন হাই র্যাঙ্কের পারসন সেই হাই র্যাঙ্কিং এর আরেকজন কে সন্মান দিতে দোনো ইউজ করে… দোনো আর সামা ২ টাই বেশি রেস্পেক্টেড মানুষের ক্ষেত্রে ইউজ হয় কিন্তু ডিফারেন্স টা হল ঐটাই সামা নিচু র্যাঙ্কের মানুষরা আর দোনো সেম র্যাঙ্কের মানুষরা নামের শেষে লাগিয়ে ডাকে…
সেন্সেই আর হাকাসেঃ সেনসেই ইউজ করা হয় টীচার,ডাক্তার,পলিটিশিয়ান,লয়ারস,আর্টিস্ট,লেখক এদের নামের শেষে সন্মান দেয়ার জন্য..কোন ব্যক্তি কোন একটা সার্টেইন কিছুর উপর দক্ষতা অর্জন করলে তার নামের সেন্সে লাগান যায়…অনেক বেশি এক্সপার্ট হলে হাকাসে বলে যেমনঃ প্রফেসর পদের কাউকে হাকাসে বলে..
সেনপাই আর কৌহাইঃ স্কুল,কলেজ,ক্লাব,দোজো এসব জায়গার স্টুডেন্টরা জুনিয়ররা সিনিয়রদের সেনপাই বলে আর সিনিয়ররা জুনিয়রদের কৌহাই বলে…অফিসেও সিনিয়র কলিগদের সেনপাই আর জুনিয়র কলিগদের কৌহাই বলা যায় (বসকে কিন্তু না 😛 )..সেনপাই কৌহাই লিটারেলি মিন করে senior junior…
আজকে এতটুকুই থাক..আশাকরি সবাই মোটামটি ক্লিয়ার হইছেন…মাতা নে 🙂
