[আজকের পর্বে থাকছে দুটি খুবই ছোট ওএনএ এর সাজেশন। দুটি মিলিয়ে দেখতে মাত্র ১০ মিনিট সময়ের প্রয়োজন পড়বে, এবং এই অল্প সময়ের মাঝে এরা মনে অত্যন্ত গভীর ছাপ ফেলার ক্ষমতা রাখে, তাই সবারই অবশ্যই এ দুটি দেখা উচিৎ। আর টানা ২৫ সপ্তাহ আমাকে উৎসাহ দিয়ে নিয়মিত লিখতে সাহায্য করেছেন, এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ!]
Name- Furiko / Pendulum
Duration- 3 minutes
MAL Score- 8.12
Ranked- 379
Genres- Drama, Music
মানুষের জীবনের সাথে সময়ের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। চলমান সময়ের সাথেই মানব জীবন এগিয়ে যেতে থাকে কারও জন্য অপেক্ষা না করে। আর এই বহমান সময়ের প্রতীক হল ঘড়ির কাটা এবং পেন্ডুলাম। সেই পেন্ডুলামের ভেতর দিয়েই মানব জীবনের কিছু গুরুত্বপূর্ণ মূহুর্ত তুলে ধরা হয়েছে এ মুভিটিতে; মাত্র তিন মিনিট সময়ে!
এই মুভিটি সর্বপ্রথম কমেডিয়ান টেক্কেন একটি জাপানিজ ভ্যারাইটি শোতে প্রদর্শন করেন। পরে এটিকে এক্সোজেনেসিস পার্ট ৩ গানের সাথে সংযুক্ত করা হয় এবং গানের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্য রেখে এর দৈর্ঘ্যও বাড়ানো হয়।
Link- http://youtu.be/tJBt2V5-Q-E
……………
Name- Memory (ONA)
Duration- 7 min.
MAL Score- 6.72
Ranked- 4137
Genres- Drama, Sci-Fi, Slice of Life, Military
কাহিনীর সময়কাল ভবিষ্যতে; যখন ভয়াবহ নিউক্লিয়ার ওয়ারে সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে। পৃথিবী পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। যেদিকে তাকানো যায়, শুধু যুদ্ধের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এই ধ্বংসস্তুপ ঘেটে রোবটদের একটি দল খুঁজে পায় একটি গৃহস্থ কাজে ব্যবহৃত রোবট। সেটি অকেজো হয়ে গেলেও তার মেমরী সেল তখনো কিছুটা কার্যকর। তারা সেই মেমরী রিড করা শুরু করে এবং এরপর …. অসাধারণ এক অভিজ্ঞতা!!
আমাদের সবার জীবন প্রতিদিন ঠিকভাবে অতিবাহিত হয় দেখে আমরা কখনো উপলব্ধি করিনা যে একেকটি দিন আসলে কতটা গুরুত্বপূর্ণ। রোবটের মেমরী সেলে সাত মিনিটের এই যাত্রা দর্শককে অবশ্যই জীবনের ছোট ছোট মূহুর্তের গুরুত্ব আরেকবার উপলব্ধি করতে সাহায্য করবে। সেইসাথে এই মূহুর্তগুলো কিভাবে হুমকির সম্মুখীন তাও তুলে ধরে এই ওএনএ টি। শেষের মিনিটটি খুবই হৃদয়স্পর্শী ছিল, চোখ ভিজে ওঠাটাও অস্বাভাবিক নয়!
Link- http://youtu.be/_Si5-Xjf8xE
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!


