▣ Presenting a Special Anime “Genji Monogatari Sennenki”

[জাপানের কিংবদন্তি লেখক “মুরাসাকি শিকিবু” -র রচিত উপন্যাস “গিনজো মনোগাতারী” অবলম্বনে নির্মিত এই এনিমে।]
ছেলেটির [হিকারু] জন্ম এক সম্রাটের ঘরে, সম্রাটের ২য় সন্তান হিসাবে । ছেলেটি তার মাকে হারালোও অল্প বয়সে । সম্রাট ছেলেটির মাকে খুব ভালোবাসত,মায়ের অবর্তমানে ২য় ছেলেটিই হয়ে উঠল তার চোখের মনি । যেহেতু সে ২য় সন্তান,তাই পরবর্তীতে যাতে কোন ঝামেলা না হয় সেজন্য সম্রাটের হুকুমে রাজকোর্টে তাকে ১টি উচু পদ দেয়া হল [যেহেতু সে কখনো সম্রাট হতে পারবে না] ।
ছেলেটির প্রথম ভালোবাসার অভিজ্ঞতাও হলো অল্প বয়সে । ছেলেটির বয়স যখন ৯ বছর, সম্রাট ছেলেটির সাথে ১৪ বছর বয়সী মেয়েটির [ফুজিৎসুবো] পরিচয় করিয়ে দিল তার নতুন হবু স্ত্রী এবং ছেলেটির সৎ মা হিসাবে । ১ম দেখাতেই ছেলেটি ভালোবেসে ফেলল মেয়েটিকে,ওদিকে মেয়েটি ছেলেটিকে গ্রহন করল ছোটভাই হিসাবে । কিছুদিন চলল এভাবেই ।
হঠাৎ ছেলেটি একদিন প্রপোজ করে ফেলল মেয়েটিকে । মেয়েটি প্রচন্ড রকমের শকড্ হলো , কোন উত্তর দিলো না ছেলেটিকে । যদিও সে ছেলেটাকে পছন্দ করে , তাই বলে এই সম্পর্ক কি হয়? সমাজ কি বলবে? মেয়েটি ছেলেটাকে ধীরে ধীরে এরিয়ে চলতে শুরু করল ।
ওদিকে মেঘে মেঘে বেলাও অনেক হলো । ছেলেটি ১২ তে পাঁ দিল এবং ছেলেটির “come of age ceremony” সম্পন্ন হলো যার মাধ্যমে ছেলেটি নাম লেখালো প্রাপ্তবয়স্কের খাঁতায় । আইন অনুযায়ী ছেলেটি আজ হতে হবু লেডী কোন মেয়ের সাথে কথা বলা তো দূর কি বাত্ একই কক্ষে অবস্থান পর্যন্ত করতে পারবেনা । আনুষ্ঠানিকতা শেষে ছেলেটা শেষবারের মত মেয়েটার সাথে দেখা করতে গেল ।
ছাদ হতে মেঝে অব্দী ভারী পর্দা ঝোলান ১টা কক্ষ,পর্দার এক প্রান্ত থেকে ছেলেটা; মেয়েটিকে জিজ্ঞাসা করল “শেষবাবের মতও কি দেখা পাবোনা?” । এবারো কোন উত্তর দিলনা মেয়েটা । বেশ খানিকক্ষন অপেক্ষা করে; হতাশ হয়ে ফিরে যেতে লাগলো ছেলেটা, আর মেয়েটা নীরবে চোখের জল ফেলল । [End of 1st episode]
অসাধারন কিছু সাউন্ড ট্যাক ব্যবহার করা হয়েছে ১১ পর্বের এই এনিমেতে । একটু ম্যেচুর্ড অডিয়েন্সকেই সাজেস্ট করব এই এনিমেটা দেখার জন্য ।
