Great Teacher Onizuka (G.T.O) [রিভিউ] — Portgas D. Soumik

gto-1

Anime: Great Teacher Onizuka (G.T.O)
Genre: Comedy, Slice of Life
Episode: 43
MAL Rating: 8.77
Personal Rating: 9.50

আমাদের প্রায় সবারই টিচার দের নিয়ে কম বেশি অনেক স্মৃতি আছে। কিন্তু এমন টিচার কখনো দেখেছেন যে কিনা ছাত্রদের কাছ থেকে eroge magazine বাজেয়াপ্ত করে আবার ওই ছাত্রদের সাথেই তা পড়ে…..আবার যে কিনা মাঝরাতে খালি গায়ে আর হাতে হাতুড়ি নিয়ে ছাত্রীর বাসায় যায় হোম ভিজিট করতে….আবার যে কিনা তার ছাত্রদের বাচাতে একবার না দুইবারও না.. তিন বার বিল্ডিং থেকে লাফায়ে পরে!!!!

বলছিলাম Eikichi Onizuka এর কথা…. ২২ বছর বয়স,ব্যাচেলর, সাবেক মোটরবাইক গ্যাং লিডার,ভয়ংকর পার্ভার্ট এবং………..টিচার!!!!!

gto-2

হঠাৎ করেই তার ইচ্ছে জাগে টিচার হওয়ার (মূল উদ্দেশ্য ৪০ বছর বয়সে যাতে ১৬ বছর এর বউ খুজে পায় তার ব্যবস্থা করা)
একসময় সে টিচার হিসেবে নিয়োগও পায় এক স্বনামধন্য প্রাইভেট স্কুলে(যদিও তা অত্যন্ত ঘটানাবহুল ইন্টার্ভিউ এর মাধ্যমে)
স্কুলে তাকে দেয়া হয় ক্লাস 3-4 এর হোমরুম টিচার এর দায়িত্ব… এই ক্লাস 3-4 এর আবার পুরো স্কুলে সুনাম(!) আছে টিচার বিতাড়ন,bullying সহ আরো নানান কাজকর্ম এর
স্কুলের চেয়ারম্যান এর বিশ্বাস একমাত্র ওনিজুকা সেন্সেই পারবে এই problem child দের সামলাতে আর স্কুলকে শুধু পড়াশোনার পাশাপাশি মজা করার জায়গাও করে তুলতে

গ্রেট টিচার ওনিজুকা এর গল্প মূলত ওনিজুকা সেনসেই আর তার ক্লাস 3-4 এর ছাত্রদের মাঝের সম্পর্ক, তাদের নানা সমস্যা এবং ওনিজুকা সেনসেই এর উদ্ভট সব সমাধান এসব কিছু নিয়েই গড়ে উঠেছে

আবার টিচাররাও যে মানুষ তাদেরও যে ভুল হতে পারে… তারাও যে ছাত্রদের নিয়ে নানা রকমের সমস্যায় পড়েন তাও এখানে তুলে ধরা হয়েছে

GTO মূলত জীবন ভিত্তিক স্লাইস অফ লাইফ এনিমে যেখানে টিচার আর ছাত্রদের মধ্যকার সম্পর্ক, শিক্ষাব্যবস্থার নানা অসঙ্গতি হাসি ঠাট্টার মাঝে তুলে ধরা হয়েছে

যারা সিরিয়াস এনিমে দেখতে দেখতে ক্লান্ত এবং যারা লাইট,রিফ্রেশিং আর দম ফাটানো হাসির কিছু দেখতে চান তাদের জন্য এইটা মাষ্ট ওয়াচ

আর হ্যা এনিমেটা একটু পুরনো হওয়ায় এইটার আর্টস্টাইল আর এক্সপ্রেসন গুলো কিছুটা odd লাগতে পারে তবে আমি বলব এইটাকে এর কমেডির অংশ হিসেবে দেখতে

যারা Assassination classroom দেখেছেন তাদের অবশ্যই এই মাষ্টারপিস দেখা উচিৎ

Great Teacher Onizuka (GTO) রিভিউ — Mahbub Yusuf

GTO 1 GTO 2

Name: Great Teacher Onizuka (GTO)
Genres: Comedy, Drama, School, Slice of Life

মাত্রই দেখা শেষ করলাম Great Teacher Onizuka। এত সুন্দর আর সিম্পল কাহিনীর এনিম দেখব তা প্রথমে ভাবতে পারিনি । এনিমেতে মূলত আমাদের প্রচলিত শিক্ষাব্যাবস্থার মধ্যে যে গলদ্গুলি আছে তাই বিভিন্ন কৌতুকপূর্ণ আর হাস্যরসাত্মকভাবে সবার সামনে তুলে ধরা হয়েছে।
ছাত্র- শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত ?
শিক্ষকের কাজ কি শুধুই বইয়ের পাতা আর স্কুলের গন্ডির মাঝেই সীমাবদ্ধ থাকা উচিত?
আমাদের অধিকাংশের অভিজ্ঞতাই বলে শিক্ষকরা আমাদের সেকেন্ড অভিভাবক তবে খুব কম শিক্ষককেই বন্ধু হিসেবে দেখা যায় যার পরিমান আসলেই অনেক কম। আর বইয়ের পাতা আর স্কুল কলেজের গন্ডির বাইরে শিক্ষকদের তেমন এক্টিভিটিও চোখে পড়ে না।

মূলত শিক্ষক- ছাত্রদের সম্পর্ক এই এনিমেতে নিখুতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ছাত্র-শিক্ষকের খুনসুটি, একশন, বাইক রেসিং ,কার চেজিং, রোমান্স কমেডীর কমপ্লিট প্যাকেজ Great Teacher Onizuka।

GTO 3

Eikichi Onizuka যে কিনা ছাত্রজীবনে একজন গ্যাংস্টার বাইক রাইডার ছিল। যার স্বপ্ন জাপানের গ্রেটেস্ট টিচার হওয়ার। তবে তবে প্রথাগত ভাবে তার শিক্ষক হবার ইচ্ছা নেই, বরং প্রথার বাইরে থেকে Great Teacher Onizuka হবার স্বপ্ন তার। তবে সেই স্বপ্ন পুরনে শুরু থেকেই বাধার সম্মুখীন হতে থাকে । আর সেই সকল বাধাও সে তার বুদ্ধিমত্তার সাথে এক এক করে পার হতে থাকে আর সকলের কাছে ধীরে ধীরে Great Teacher Onizuka হিসেবে পরিচিত হতে থাকে।

Eikichi Onizuka কে নিয়ে বলতে গেলে শুরুতেই বলতে হয় সে একজন পারভার্ট যার টার্গেট শুধুমাত্র হাইস্কুলের সুন্দরী ছাত্রীদের পড়ানো। একজন ২২ বছর বয়সী ভার্জিন , মার্শাল আর্টিস্ট। সৎ, গ্রেট সেন্স অফ হিউমার, গ্রেট সেন্স অফ জাস্টিস এই গুনগুলো ভালভাবেই তার রপ্ত করা। তার ছাত্রছাত্রীরা কোন ধরনের সমস্যায় পড়লে সে সবার আগে এগিয়ে যায় , কখনও নিজের জীবন বাজি রেখে কখনও বা নিজের পেশা। ছাত্রছাত্রীদের বিপদের সময় কোন কিছুর পরোয়া করে না। এই ব্যাপারে বলতেই হয় সে তার সর্বোচ্চ ডেডিকেশন দেয়ার চেষ্টা করে। আর এটাই তার প্রধান শক্তিশালী পয়েন্ট। তাকে কখনও দেখা যায় তার স্টুডেন্টদের সাইকোলজিস্ট হিসেবে, কখনও বা বেস্ট ফ্রেন্ড হিসেবে। কখনও হাতি কখনও বা ড্রাগন সেজে স্কুলে ঘুরে বেড়ায়। আবার ক্লাসের মাঝে সিগারেটের ধোয়া উড়াতে উড়াতে লেকচার দিতে দেখা ।

এই এনিমেটি ভাল লাগের আরেকটি GTO 4কারন পার্শ্ব চরিত্রগুলোর ডেভেলপমেন্ট। প্রতিটি ক্যারেক্টেরে ডেভেলপমেন্ট যথেষ্ট ভাল । প্রতিটি ক্যারেক্টারের আলাদা আলাদা বিশেষ গুণ আছে যা কিনা ভিউয়ারদের যথেষ্ট আকৃষ্ট করে। Yoshito Kikuchi , Urumi Kanzaki, Noboru Yoshikawa, Kunio Murai এদের কাউকেই কারও চাইতে কম বলা যায় না। সবার ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার ডেভেলপমেন্ট এনিমএকে আরও উপভোগ্য করে তোলে।

আর এনিম দেখা শুরু করলে কখন শেষ হয়ে যায় তা আপনি নিজেই বুঝতে পারবেন না । যদিও এনিম মাঙ্গার অর্ধেক কাভার করেছে , পুরো এডাপ্টেশন করেনি এটাই একমাত্র খারাপ লাগার কারন ।

MAL Rating : 8.8
Personal Rating : 9

হ্যাপি এনিম ওয়াচিং

রিভিউ কন্টেস্ট এন্ট্রি [২০১৫] #৬: Great Teacher Onizuka (GTO) — Debashish Paul

এনিমে- Great Teacher Onizuka(GTO)
এপিসোড- ৪৩
জনরা- কমেডি, ড্রামা, স্কুল, শৌনেন, স্লাইস অফ লাইফ
MAL রেটিং-  ৮.৭৯

প্লট এবং রিভিউঃ ‘গ্রেট টিচার অনিজুকা’ এনিমের মূল চরিত্র, এইকিচি অনিজুকা। তাকে কেন্দ্র করেই এনিমের কাহিনী।  তিনি একজন ২২ বছর বয়সী জাপানিজ বাইক গ্যাং লিডার। ব্যাচেলর এবং ভার্জিন। তিনি কারাতের ব্ল্যাকবেল্টধারী। তার ইচ্ছে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হবেন, যাতে করে তিনি হাই স্কুলের মেয়েদের সাথে প্রেম করতে পারেন। তিনি খুবই ‘Perverted’ এবং এটি প্রকাশ্যে বলতে তার কোন লজ্জা নেই। আপাতত কোন কাজ ছাড়াই আছেন। একদিন তিনি একটি স্কুলে শিক্ষকতার কাজ পেয়ে যান এবং ওখানের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ব্যাক্তিগত ও পারস্পরিক সমস্যা দূর করতে থাকেন।

‘গ্রেট টিচার অনিজুকা’ হাস্যরসের উপাদানে ভরপুর। প্রত্যেকটি এপিসোডই খুব মজার। ছাত্র ছাত্রীদের সাথে অনিজুকা খুব সহজেই মিশতে পারেন। এতে করে তাদের সমস্যা সমাধান করা তার জন্য সহজ হয়। অনিজুকা যেমন সবাইকে হাসাতে পারেন, আবার কেউ যদি তার সাথে ঝামেলার চেষ্টা করে, তাকে শায়েস্তা করতেও তিনি একাই যথেষ্ট। ফুয়ুতসুকি সেন্সেইয়ের সাথে তার গোপন প্রেম চলে। দুজনেই জানেন, কিন্তু কেউই মুখ ফুটে বলেন না। উচিয়ামাদা সেন্সেই অনিজুকাকে দেখতে পারেন না। তার দুই চোখের বিষ হচ্ছেন অনিজুকা, কিন্তু তাকেও অনিজুকা শায়েস্তা করেন। ছাত্র ছাত্রীরা অনেক সময়ই অনিজুকার মনে খুব আঘাত করে, কিন্তু অনিজুকা তাদের আঘাতে বিব্রত না হয়ে মজা করে তাদের সাথে সম্পর্ক ঠিক করে নেন। শুরুতে ছাত্র ছাত্রীরা অনিজুকাকে দেখতে পারে না কিন্তু একসময় তাদের প্রিয় শিক্ষক হয়ে উঠেন তিনি।

অনিজুকা চরিত্রটির সবচেয়ে মজার ব্যাপার হল, তিনি কোন ব্যাপারেই সিরিয়াস না! অতি জটিল সমস্যাও তিনি খুব হাসিখুশিভাবে সমাধান করেন। এমন অনেক ঘটনা ঘটে অনিজুকার সাথে যখন মনে হয় তিনি রাগের মাথায় কিছু করে বসবেন(তার শিক্ষক জীবনের আগের স্বভাব থাকলে তেমন করাই স্বাভাবিক) কিন্তু দেখা যায় তিনি তেমন কিছুই করেন না। খুব ঠাণ্ডা মাথায় সমস্যার মোকাবিলা করেন।

এনিমেটি মূলত কমেডি হলেও এই এনিমে থেকে অনেক কিছুই শেখার আছে। যেমন, বিশেষ পরিস্থিতিতে কিভাবে মাথা ঠাণ্ডা রেখে সমস্যার মোকাবিলা করতে হয়। এনিমে দেখার সময় হাসতে হাসতে বেশ কিছু ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার শিখে ফেলবেন। একটুও বোরিং লাগবে না, বরং শেষ করার পর মনে হবে আরও কিছু এপিসোড যদি অনিজুকা এন্ড কোং এর কাণ্ডকারখানা দেখতে পারতেন!

এনিমের ওপেনিং এবং এন্ডিং OST গুলো বেশ ভাল। বিশেষ করে ‘লাস্ট পিস’ নামের OST টি।

এনিমেশন কোয়ালিটি সেই সময়ের হিসাবে বেশ ভাল। তবে মেয়ে চরিত্রগুলোর গালগুলো একটু ফোলা!

একশন দৃশ্যগুলো বেশ মজার। কমেডি দৃশ্যগুলো আরও বেশী মজার। অনেক সময় হাসতে হাসতে পেটে খিল ধরার মত অবস্থাও হতে পারে। এককথায় ‘গ্রেট টিচার অনিজুকা’ মানেই হচ্ছে ‘খাটি বিনোদন’। সোনালি চুলওয়ালা, হাতে/মুখে সিগারেটধারী অনিজুকার কাণ্ডকারখানা ভাল লাগতে বাধ্য।

6 GTO