Hatsukoi Zombie [মাঙ্গা সাজেশন] — আতা-এ রাব্বি আব্দুল্লাহ

Hatsukoi Zombie

সবসময় সিরিয়াস কিছু পড়তে ভালো না লাগতেও পারে, তো টেস্ট চেইন্জ করার জন্য হালকা ইচ্চি, চাট্টিখানি ভালবাসা ভাব আর অনেকখানি হাসিযুক্ত কিছু খুজছিলাম তো পেয়ে গেলাম প্রথম প্রেমের জিন্দমড়া বা ফার্স্ট লাভ জম্বি! তো জানা যাক এই অনগোয়িং মাঙ্গার বিষয়বস্তু।
গল্পের নায়কের নাম তারো। সে হল এনার্জি সেভিং মানব, যে কাজ কোন ফল দেয় না, সেই কাজ সে করবে না। প্রেম পিরিতিও তার কাছে সময়ের অপচয়। আর এমন না যে সে অনেক পপুলার বা চেহারা সুরত ভালো। তার জীবন নরমাল ছকবাধা। তো একদিন মাঠে কিছু অন্যমনস্ক হইয়া যাওয়াতো তার দানবীনি বাল্যবন্দ্ধু এবিনোর হিট করা বেসবলের বাড়িতে ফিউজ আউট হয়ে যায়। তো ফিউজ অন হবার পরে সে মনে করে যে সে এক হিটে স্বর্গে চইলা গেছে, তার ধারণা আরও বদ্ধমূল হয় যখন একখানা সুন্দরী হুর টাইপের মেয়ে তার উপর ভাসতে ভাসতে আসে। তো হুর দেইখা চমক না কাটতেই নার্স আইসা আরও চমকায়া দেয় যে বাইচা আছে। আর পাশের হুররে ভূত মনে কইরা যেই না ছুটে বাইরে আসে। তখনই দেখে যে প্রত্যেক পোলার মাথার উপর একটা করে মেয়ে উড়তাছে এবং মেয়েগুলা তার চেনা। এবং মেয়েগুলো জ্বলজ্যান্ত তো পেত্নী হবার চান্সও নাই। এই ফাঁকে তারো আবার নিজের মাথার মেয়েটার দিকে তাকায়া দেখে যে, সে তার ছোটবেলার একমাত্র ক্রাশ ইভের মত দেখতে। কি হচ্ছে এসব! এই হুর/পেত্নীরা আসলে কি!? জানতে হলে পড়া শুরু করে দিন!
ইচ্চি বা হারেম ট্যাগ দেখে এড়িয়ে যাবেন না প্লিজ। প্রচুর মজাদার একখানা মাঙ্গা এইটা। আর্ট ফ্রেশ এবং সুন্দর। কাহিনী অতি প্যাচ বা অতি গতবাধাও না এবং সর্বশেষ, নায়ক ভাবমার লুইচ্চা সাধুও না! যা ইচ্চিতে বিরল। মজাদার এই মাঙ্গা এখনই পড়া শুরু করে দিন।

আমার নম্বর: সাড়ে ৭