Sakib’s Hidden Gems – Episode #15

আনিমে: Hikaru no Go (Hikaru’s Go)

জানরা: শৌনেন, গেইম
এপিসোড সংখ্যা: ৭৫ + ১টি মুভি
 
গল্পের নায়ক শিনদো হিকারু এলিমেন্টারি স্কুলের শেষ বর্ষের ছাত্র। কিছুটা ডানপিটে স্বভাবের হিকারু একদিন পুরনো জিনিসের খোঁজে তার দাদামশাইয়ের স্টোররুমে গিয়ে আবিষ্কার করে একটি বেশ পুরনো “গো” খেলার বোর্ড (“গো” হল দুইজনে মিলে খেলার জন্য একটি বোর্ড গেম। প্রতি দানে একটি করে গুটি বসিয়ে আস্তে আস্তে বর্ডার তৈরি করে বোর্ডের এরিয়া দখল করতে হয়। প্রতিপক্ষের গুটি কাটার ব্যবস্থাও আছে।)। এখন ঘটনা হলো, এই বোর্ডটির সাথে জড়িত আছে জাপানি হেইসেই আমলের বিখ্যাত গো ইন্সট্রাক্টর ফুজিওয়ারা নো সাই এর অতৃপ্ত আত্মা। শুধু হিকারুই সাইকে চোখে দেখতে পায়। গো খেলার আশ মেটাতে সাই সঙ্গ নেয় হিকারুর। সাইকে নিয়ে গো সেন্টারে গিয়ে হিকারু ওরই সমবয়সী আকিরা নামের প্রতিভাবান ছেলের সাথে একদান খেলে। আসলে হিকারুর মাধ্যমে সাই-ই চাল দেয়। এরপর কিছুটা সাই-এর চাপাচাপিতে ও বাকিটা নিজের ইচ্ছাতেই হিকারু গো খেলা শিখতে শুরু করে। গো খেলার সৌন্দর্য আবিষ্কার করে হিকারু সাইকে ওর গো ইন্সট্রাক্টর হতে বলে। সে চায় আবার কোন একদিন আকিরার সাথে খেলতে, আর নিজের শক্তিতে ওকে হারাতে। এর জন্য সে এখনকার একজন প্রফেশনাল গো খেলোয়াড়ের মতই তার ক্যারিয়ার গঠন শুরু করে।
একটি স্পোর্টস আনিমেতে যা যা আশা করা যায়, আনিমেটি তার যথেষ্টই পূরণ করে। গল্পের ফ্লো যথেষ্ট ভাল, হিকারু আর আকিরার উপরই ফোকাস করেছে, আর খুব একটা এদিক-সেদিক ছোটাছুটি করেনি। প্রফেশনাল গো এর জগতটা বেশ ভালোভাবেই বুঝিয়েছে। এক এপিসোড শেষ করে পরেরটা শুরু করার ক্ষুধাটা সবসময়ই ছিল। আনিমের আর্ট, সাউন্ড ইত্যাদিতেও খারাপ লাগার মত কিছুই নেই। গো খেলাটা বেশি একটা না বুঝলেও সমস্যা নাই।
স্পোর্টস আনিমের ভক্তরা এটা ট্রাই করে দেখতে পারেন। আর পুরো গল্পের স্বাদ পেতে চাইলে মুভি পর্যন্ত দেখে মাঙ্গার ১৪৯ নং চ্যাপ্টার থেকে পড়া শুরু করবেন। মাঙ্গায় মোট ১৯৮টা চ্যাপ্টার আছে।