Anime Suggestion: Joshiraku — Imamul Kabir Rivu

শৌয়া গেনরোকু রাকুগো দেখে অনেকেরই হয়তো রাকুগো নিয়ে আগ্রহ জেগেছে । রাকুগো নিয়ে আরেকটি আনিমে আছে কিন্তু, তা জোশিরাকু । তবে এটা নামে মাত্র রাকুগো নিয়ে যদিও, কেননা রাকুগো নিয়ে বলার চেয়ে ৫ জন রাকুগো পারফর্মারের দৈনন্দিন জীবনের কাহিনী বলাটা বেশি মানানসই । পুরা আনিমেতে রাকুগোর দেখা পাবেন সুধু প্রতি পর্বের শুরুর দিকে । এরপর থেকে মারি, তেতোরা, কিগু, গান-চান এবং কুকুরুরা মিলে কি করে সেটাই পুরা পর্ব জুড়ে দেখানো হয় ।

Joshiraku

দেখতে মনে হয় কিউট গার্ল্স ডুইং কিউট থিংস তবে ঔ কাতারের আনিমের তুলনায় এই আনিমেটির কমেডিক এলিমেন্ট বেশ ম্যাচিউর । এছাড়া নানা বিষয় নিয়ে প্যারোডিও করা হয়েছে আনিমেটির মধ্যে । এই প্যারোডিগুলা ঠিক আনিমের চেয়ে বাস্তব জিনিশের পরিমান বেশি ।

ওপেনিং-এন্ডিং দুটা দেখেই বেশ মজা পাবেন । এটার এন্ডিংটা নিয়ে বহু প্যারোডিও আছে, যা ইউটিউবে গেলেই পাবেন ।

৫ জনের সেইয়ূও এখন বেশ পরিচিত নাম হলেও এই আনিমের রোলগুলা দিয়েই উঠে আসার পথ চলা, যদিও গান-চানের কণ্ঠ অভিনেত্রী নানজৌ ইয়োশিনো এর আগেই কাতেকিয়ো হিটম্যান রিবর্নের এক গুরুত্বপূর্ণ চরিত্র ইউনির কণ্ঠ দিয়েছেন এবং এখন হয়তো লাভ লাইভ আর এর সাথে ফ্রিপসাইডের জন্যই বেশি পরিচিত । ওহ্ আর বাকি ৪ জন হল গোতৌ সাওরি, কোয়াই কোতোরি, সাকুরা আয়ানে এবং ইয়ামামোতো নোযোমি ।

১২ পর্বের হালকা ধাঁচের স্লাইস অফ লাইফ-কমেডি আনিমে । সময় নিয়ে দেখে ফেলতে পারুন । ওহ্, আর এই আনিমে এবং সায়োনারা যেৎসুবৌ সেনসেই-এর অথর কিন্তু একই ব্যক্তি ।

এফ এ সি ৫৭

রান্ডম টপিক

ইওসাকই[よさこい]

জাপানের এক ধরনের ঐতিহ্যবাহী নাচ. মূলত ইউকাতা বা হাপি কোট পরে এই ধরনের নাচ পরিবেশন করা হয়. সাধারণত এই নৃত্যদল বেশ বড় হয়, এবং নাচগুলো হয় যথেষ্ট গন্ডগোল করে. ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হয় নারুকো নামের একটা খঞ্জনির মত বাদ্যযন্ত্র।

রিসেন্টলি শুধুমাত্র ইওসাকইকে উপলক্ষ করে একটা আনিমে রিলিজড হয়েছে, হানায়ামাতা। এছাড়া গোল্ডেন টাইমসহ বহু আনিমেতে এই নাচ পাবেন।

 

 

আনিমে সাজেশন

 জোশিরাকু[Joshiraku]

মঞ্চে পাঁচজন যুবতীর জাপানের ঐতিহ্যবাহী পরিবেশনা। কিন্তু মঞ্চের পিছনে কি হচ্ছে? তাদের দৈনন্দিন জীবনেই বা ঘটছেটা কি?

কেন দেখবেনঃ স্লাইস অব লাইফ+প্যারোডি+কমেডি। ওপেনিং আর এন্ডিং সং খুব উপভোগ্য। সায়োনারা জেতসুবো সেন্সেই এর ক্রিয়েটরের বানানো।

কেন দেখবেন নাঃ বেশিরভাগ গ্যাগই জাপানের সংস্কৃতির বিভিন্ন দিকের সাথে জড়িত। সব রেফারেন্স নাও বুঝতে পারেন। তাছাড়া স্লাইস অব লাইফ+গ্যাগ সবার জন্য সুটেবল জন্রা না।

ম্যাল রেটিং: ৭.৫৯

আমার রেটিং ৮

 

মাঙ্গা সাজেশন

জোজো’স বিজার এডভেঞ্চার পার্ট ৬:স্টোন ওশ্যান[JoJo’s Bizarre Adventure Part 6:Stone Ocean]

তাকে ঘিরে গভীর ষড়যন্ত্রের কথা যখন কুজো জৌলিন জানতে পারল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জেলে তাকে সাজা খাটতে হবে ১৫ বছরের বেশি, সেই সাথে ইনমেটদের নানা ধরনের বুলিং তো আছেই। তার বাবা তাকে বাঁচাতে গিয়ে ঢলে পড়ল কোমায়, ওদিকে যাজক সাহেবের কর্মকাণ্ডে যে পাওয়া যাচ্ছে জোস্টার পরিবারের অতীত শত্রুর গন্ধ! কিন্তু জৌলিনের শরীরে তো তার বাবারই রক্ত বইছে! স্টোন ফ্রি নামের স্ট্যান্ড নিয়ে সে কি এই পাথুরে সাগরে টিকে থাকতে পারবে? সে কি পারবে, “স্বর্গে” আসীন না হতে?

কেন পড়বেনঃ আরাকি হিরোহিকোর আঁকা হয়েছে আরও ভালো। প্রথম মহিলা জোজো, তার মানে আছে কোয়ালিটি ফ্যান্সারভিস। কিন্তু আরাকির ফোকাস কি ফ্যান্সারভিসে? উহু। অদ্ভুতুড়ে প্লট, আকর্ষণীয় সব স্ট্যান্ড, আর ধুন্ধুমার মারামারি, জোজোর আসল নির্যাস এই ইন্সটলমেনটেও উপস্থিত। আর এর সমাপ্তি মাঙ্গা জগতেরই সবচেয়ে আলোচিত সমাপ্তিগুলোর একটা।

কেন পড়বেন নাঃ একটাই কারণ থাকতে পারে, যদি আপনার আরাকির আঁকার স্টাইল ভালো না লাগে। আর কোন কারণ পাচ্ছি না।

ম্যাল রেটিং: ৮.২৫

আমার রেটিং ৯