মুভি রিভিউ: Kiki’s Delivery Service (কিকির পরিবহন সেবা) — আতা-এ রাব্বি আব্দুল্লাহ

সবার এনিমের টেস্ট এক না , কেউ একশান , কেউ রহস্য এবং কেউবা রোমান্স । কিন্তু অনেকসময় টানা একটাইপের কিছু দেখতে দেখতে ক্লান্তি বা বিরক্তি আসতে পারে । তখন টেস্ট পরিবর্তন করার জন্য এমন কিছু চাই যা মনকে ফ্রেশ করে দেবে এবং মনের স্ট্রেস দূর করে দেবে এবং আপনাকে কয়েকদিনের জন্য মুগ্দ্ধ করে রাখবে !!!? এবং সে কাজ করতে পারে গিবলি স্টুডিওর মুভি । এই লেজেন্ডারি স্টুডিওর সৃষ্ট অন্যতম এক মাস্টারপিস হচ্ছে কিকির ডেলভারি সার্ভিস ! অসাধারন এই মুভি অতিরিক্ত আবেগ বা ফ্ল্যাশি কোন কিছু না দেখিয়েই সিম্পল স্টোরিলাইন দিয়ে আপনাকে মুগ্দ্ধ করে দেবে !!!

Kiki 1
কাহিনী : এই মুভির প্রধান চরিত্র হল কিকি , এবং সে একজন ডাইনী । এখন ডাইনী বললেই রুপকথার যে বিদঘুটে ডাইনির কথা মনে আসে কিন্তু এখানে তা উল্টো । কিকি যে রিয়েলিটির বাসিন্দা , সেখানে ডাক্তার , ইন্জিনিয়ারের মত ডাইনীবিদ্যা বা উইচক্রাফর্ট একটা সাধারণ জিনিস । কোন ডাইনীর ১৩বছর পূর্ণ হলে তাকে একলা একবছরের ট্রেইনিং এর জন্য তাকে বাইরে যেতে হয় এবং কিকি সে বয়স এ পৌছেছে । কিকির মাও একজন ডাইনী যদিও বাবা মানুষ । কিকি ১৩বছরে পৌছেই ট্রেনিং এবং বাইরের দুনিয়াকে জানা দেখার জন্য বেরিয়ে পড়ে তার ছিমছাম গ্রামের সকলের কাছ খেকে বিদায় নিয়ে এবং তার সঙ্গী হল পোষা বিড়াল জিজি এবং বাবার রেডিও । পথে নানা ঝামেলায় পড়ে এবং তা এড়িয়ে সে পৌছায় এক ব্যাস্ত শহরে । কিকি যদিও প্রথমে অনেক উত্‍সাহি থাকে নতুন জায়গায় আসার থ্রিলে । কিন্তু শহরের ব্যাস্ত মানুষদের উপেক্ষা কিকির জন্য প্রথমে কষ্টকর হয়ে দাড়ায় । কিন্তু পরে এক দয়ালু ম্হিলা ওসোনোর সাথে পরিচয় হয় যে একটি বেকারী চালায় । ওসোনো তাকে আশ্রয় দেয় এবং সেই সাথে কিকি সেখানে তার উড়ার ক্ষমতাকে কাজে লাগিয়ে ডেলিভারি সার্ভিসের ব্যাবসাও শুরু করে । প্রথম ডেলিভারিতেই বেশ ঝামেলায় পড়ে কিন্তু ঠিকই উত্‍রে যায় । এভাবে শুরু হয় কিকির শহরে জীবন ।সেখানে তার পরিচয় হয় টমবোর সাথে যে আপাতদৃষ্টিতে কিকির উপর ছোটখাট ক্রাশ খাওয়া , উরসুলা নামক এক মেয়ে যে একজন মেধাবী আর্টিস্ট আরও অনেক ভালো মন্দ চরিত্র । কিকি কি পারবে নির্বীন্ঘে তার ডেলিভারী সার্ভিস চালু রাখতে ? তাহলে সময় থাকলে দেখে ফেলুন কিকির ডেলিভারী সার্ভিস !!
এর সাউন্ডট্র্যাক খুবই সুন্দর ।এর ল্যান্ডস্কেপ আর্ট অতিরিক্ত সুন্দর । এটার সাব এবং ডাব দুটোই অস্থির যদিও আমার কাছে ডাব বেশি ভালো লেগেছে । এই মুভিতে যদিও মাথা ঘুরিয়ে দেবার মতো প্লট নেই কিন্তু এটা দেখার পর এর রেশ ছুটাতে আপনাকে অনেক বেগ পেতে হবে !!!
আমার রেটিং : ৮.৫/১০ ।

Download link: http://www.animeout.com/majo-no-takkyuubin/

Watch online: https://kissanime.to/Anime/Kiki-s-Delivery-Service-Dub/Movie?id=49370

Kiki 2

Movie Time With Yami – 16

m16

Name- Kiki’s Delivery Service / Majo No Takkyuubin
Duration- 1 hour 45 minutes
MAL Score- 8.24
Ranked- 265
Genres- Adventure, Comedy, Drama, Fantasy, Magic, Romance

স্টুডিও জিবলীর আরেকটি সুন্দর এবং অনুপ্রেরণাদায়ক মুভি এটি।

ছোট্ট সুন্দরী উইচ কিকি, তার পরিবারের সাথে একটি গোছানো গ্রামে থাকে এবং জাদুবিদ্যা চর্চা করে। কিকির পরিবারের নিয়ম, সব উইচকেই তেরো বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে একবছরের জন্য অনেক দূরের কোন একটি এলাকায় থাকতে হবে অভিজ্ঞতা অর্জনের জন্য। পোষা বিড়াল জিজিকে সাথে নিয়ে কিকি তাই বেরিয়ে পড়ে ভ্রমণে।

জাদুর লাঠিতে চড়ে প্রতিকূল পরিবেশ পার হয়ে অবশেষে সমুদ্রের ধারে এক গোছানো শহরে এসে পৌছায় সে। এখানে এসে অনেক ঘটনা এবং সমস্যার সম্মুখীন হয় সে। জীবিকা নির্বাহের জন্য কিকি শুরু করে এক স্পেশাল ডেলিভারী সার্ভিস। এবং এই কাজ করার মাঝেও অনেক রকম অভিজ্ঞতা অর্জন করে সে।

হায়াও মিয়াজাকির ডিরেকশনে তৈরি যেকোন মুভিই আসলে চমৎকার, কিছু বললে কমই বলা হয়। ক্যারেক্টারগুলো খুবই সুন্দর এবং যত্ন নিয়ে তৈরি, দেখতে দেখতে একটা কানেকশন তৈরি হয়ে যায় খুব সহজেই। আর্টওয়ার্ক অত্যন্ত সুন্দর, চোখ জুড়িয়ে যায়।

আমার সবচেয়ে ভালো লেগেছে সাজানো গোছানো শহরের ছবি এবং কিকির স্পিরিট। পুরো মুভিটাই প্রতিটি মূহুর্ত উপভোগ করে দেখেছি।

কাজেই, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন এই সুন্দর মুভিটি।

Movie Download Link-
http://kissanime.com/Anime/Majo-no-Takkyuubin

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!