The Legend of the Legendary Heroes [রিভিউ] — Mobashirul Haque

The Legend of the Legendary Heroes

আনিমের কাহিনির শুরু বেশ সাধারণ, নায়ক Ryner Lute আর নায়িকা Ferris তাদের রাজ্যের রাজা Sion Astal এর নির্দেশে খুঁজে বেড়াচ্ছে প্রাচীন কালের hero relics. তবে কাহিনির মোড় ঘুরতে শুরু করে কিছু পর থেকেই।
শুরু থেকেই আনিমের মূল কেন্দ্র ছিল এর চরিত্র গুলো। প্রথমেই Roland রাজ্যের রাজা Sion Astal; সবাই শান্তিতে থাকতে পারে এমন রাজ্য গড়ার জন্য সে সবকিছু করতে প্রস্তুত। দেশের জনগণও hero king হিসেবে তাকে ভালবাসে। কিন্তু সে জানে এরকম আদর্শ রাজ্য তৈরির জন্য তাকে কিছু নির্মম কাজও করতে হবে। আবার নায়ক Ryner, alpha stigma এর অধিকারী, সাধারণ মানুষ যেটাকে ধ্বংসের প্রতীক বলে ভয় পায়, Ryner নিজেও জানে সে নিজের ক্ষমতার নিয়ন্ত্রন হারিয়ে ফেললে তা কি ভয়ঙ্কর হতে পারে। প্রত্যেক চরিত্রের মধ্যেই রয়েছে এমন আদর্শগত দ্বন্দ্ব। প্রত্যেক চরিত্রই নিজের আদর্শর ভিত্তিতে এগিয়ে যায়, এজন্য শেষ পর্যন্ত anime টাতে কোন ভিলেইন ছিল না। সাধারণ শৌনেন আনিমের মত light না করে একটু dark থিম করেছে, যা ভালো লেগেছে।

আনিমেটার মূল সমস্যা ছিল এর উপস্থাপনায়। চরিত্র গুলোর backstory দেখানো হয়েছে খুব ছাড়াছাড়া ভাবে, কোন ঘটনার পর কোনটা সেটা বুঝা কষ্টসাধ্য। আনিমেতে মূল চরিত্র গুলো বাদ দিয়ে বাকিদের দিকে সেইভাবে মনোযোগ দেওয়া হয় নি, সেই চরিত্র গুলো অসাধারণ ছিল। মূল চরিত্রদেরও তাদের কাজের চেয়ে তাদের চিন্তাভাবনা আর পারস্পরিক সম্পর্ক বেশি দেখানো হয়েছে। ফলে একদিকে যেমন মনে হয়েছে, ধুম করে কিছু একটা হয়ে গেল। সেইসাথে সিংহাসন রাজনীতি (খানিক টা game of thrones vibe, দেখলে বুঝতে পারবেন, কোন ঘটনার জন্য বলছি :p) প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধ কে ভালভাবে ফুটাতে পারে নি, যা করতে পারলে anime টা আরও ভাল হতে পারত। আর সবচেয়ে বড় কথা anime টার কাহিনি শেষ করে নি।

Soundtrack গুলো আমার ভালো লেগেছে।

যদি fantasy, magic, medieval era based কাহিনি ভালো লাগে,মনে হয় এই anime ভালো লাগবে। আমার কাছে plot অসাধারণ লেগেছে,শুধু execute করতে পারে নি।

Basilisk: Kouga Ninpou Chou [রিভিউ] — Mobashirul Haque

Basilisk 1

Anime: Basilisk:kouga ninpou chou
Episodes: 24
Genre: action, historical, romance, ninja
Studio:Gonzo

সময় ১৬১৪। জাপানে Tokugawa Shouganate প্রতিষ্ঠিত। জাপানের ২ নিনজা clan; Kouga clan আর Iga clan এর মধ্যে বিদ্যমান হয়ে আছে ৪০০ বছরের দ্বন্দ্ব সংঘাত।Shouganate দের প্রধান নিনজা clan, Hanzo দের হস্তক্ষেপে এই ২ clan এর মধ্যে শান্তিচুক্তি হয়েছে।কিন্তু ২ clan এর লোকজনের মনে এখনও একে অপরের উপর বিদ্বেষ জমা হয়ে আছে।শান্তি আরও স্থায়ী করার লক্ষে ২ clan এর প্রধান clan এর পরবর্তী প্রধান Kouga Gennousuke আর Iga Oboro এর বিয়ে ঠিক করে। কিন্তু পরবর্তীতে retired Shogun Ieyasu, Shouganate এর তৃতীয় উত্তরাধিকার নির্বাচনের জন্য ঠিক করে Kouga আর Iga দের মধ্যে এক রক্তক্ষয়ী প্রতিযোগিতার।চাপা পড়া ঘৃণা-বিদ্বেষ আবার জেগে উঠে।নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমানের জন্য আর পুরনো ঘৃণা ২ clan কেই রক্তপিপাসু করে তোলে।ভাগ্যের পরিহাসে Gennousuke আর Oboro কেও নিজের ভালবাসার বিরুদ্ধে দাঁড়াতে হয়।
২৪ পর্বের Anime তে কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত ছিল খুব সুন্দর ও গুছানো, কখনই খাপছাড়া মনে হয় নি।কাহিনীর pacing ঠিকভাবেই আগিয়েছে। ছিল কাহিনী বুঝার সুবিধার্থে প্রয়োজনমত backstory. আর পরবর্তী পর্বে কি হবে সেই suspense।
Anime এর প্রত্যেকটা চরিত্র কে ভালো লেগেছে। প্রত্যেক চরিত্রেই নিজস্ব কিছু বৈশিষ্ট্য ছিল।Gennousuke আর Oboro এর অন্তঃদ্বন্দ্ব, বাকি চরিত্রদের নিজেদের মধ্যে সম্পর্ক আর তার ফলে কাহিনীর পরিবর্তন ভালো লেগেছে।
Anime তে action বেশ ভালো, সাথে সাথে নিনজা দের যুদ্ধকৌশল এর পরিচয়। প্রত্যেক চরিত্রের power ছিল interesting।

Basilisk 2

Anime এর ending song“Hime Murasaki” আমার personal favourite.
Myanimelist এই anime এর ranking আর popularity দেখে হতাশ হয়েছি। এই anime আরও প্রশংসার যোগ্য।

https://www.youtube.com/watch?v=5UxNJWMPvlw

Kekkaishi রিভিউ — Mobashirul Haque

Anime: Kekkaishi
Genre:Shounen,Action,Supernatural,Fantasy,Comedy
Episodes:52

kek 3
Anime জগতে Awesome বড়ভাই (edward elric,itachi,sesshomaru,..) আর cool ছোট ভাইয়ের অভাব নাই। কিন্তু মেজভাইদের কি হবে?মেজভাইদের প্রতিনিধিত্ব হিসাবেই উপস্থিত kekkaishi এর নায়ক ইয়োশিমরি ।

ইয়োশিমরি হল সুমিমুরা clan এর কেক্কাইশি যার দায়িত্ব হল ayakashi দের থেকে কারাসুমরি এলাকাকে রক্ষা করা। একই দায়িত্ব ইয়ুকিমুরা clan এর কেক্কাইশি তোকিনের।কিন্তু ayakashi দের সংগঠন kokuboro ও কারাসুমরির power নিতে পরিকল্পনা শুরু করে।

kek 2

সাধারণত shounen,action anime শুনলেই মাথায় আসবে নায়ক সর্বস্ব দিয়ে আক্রমণ করে যাচ্ছে কিন্তু ভিলেনের তাতে কিছুই হচ্ছে না। কিন্তু kekkaishi anime তে ধারণাটা একটু আলাদা কারণ এখানে নায়কদের power ই যে kekkai(barrier).কিন্তু তাই বলে anime তে action কম নয়।

ইয়োশিমরি আমার খুব পছন্দের character.ইয়োশিমরির কেক বানানোর প্রতি আগ্রহ, funny মুখভঙ্গি আর ডায়লগ,strong হবার জন্য resolution,স্কুলে ঘুমানো সবই উপভোগ্য। এছাড়াও অন্যান্য character গুলো অসাধারাণ: cute তোকিনে, শিশিও:'( ,মাসামরি। ভিলেন হিসেবে kaguro ও অসাধারণ ।

২০১১ সালে animax এ দেখানো এই anime টা আমার খুব প্রিয়। কোন anime এর second season দেখতে চাও জানতে চাইলে আমি সবার আগে kekkaishi এর কথা বলব।এছাড়াও anime টাকে underrated মনে হয়েছে,আর ও বেশি জনপ্রিয়তা পাওয়া উচিত ছিল। তাই যারা এখন ও দেখেন নি দেখে নিতে পারেন,ভালই লাগবে আশা করি।

kek 1