Piano no Mori [মুভি রিভিউ] — Abdullah Ar Rayhan

Piano no Mori 1

Piano no Mori || Piano Forest || The Perfect World of Kai

শিগাতসু এর ভূত মাথা থেকে তাড়াতে না পেরে নিয়মিতই খুঁজতে থাকি সিমিলার কিছু। আর এভাবেই পেয়ে গেছি এ মুভিটি। প্লটে কোন মিল না থাকলেও শেষের দিকে এসে শিগাতসু এর সাথে কিছু সিমিলারিটিজ লক্ষ করা যায়। বারবার কাওরি আর আরিমা-র স্টেজ পারফর্মেন্সের কথা মনে করিয়ে দেয়।

যা-হোক, অসাধারণ, ভিন্নরকম একটা মুভি দেখলাম। কেন্দ্রে থাকে প্রাথমিক বিদ্যালয়ে পড়া দুই বালক যারা একই সাথে ঘনিষ্ট বন্ধু এবং প্রতিদ্বন্ধী।

প্রথমেই আছে মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা ধনী পরিবারের সন্তান আমামিয়া সুহেই। বাবা বিখ্যাত কনসার্ট পিয়ানিস্ট। বাবার পায়ের ছাপ অনুসরণ করবে বলে খুব ছোটবেলা থেকেই স্ট্রিক্ট লেসন এর মধ্য দিয়ে বেড়ে উঠেছে আমামিয়া। মুভির শুরুতেই দেখা যায় দাদীর অসুস্থতা উপলক্ষ্যে টোকিও থেকে গ্রামে শিফট করে আমামিয়া-র পরিবার। আরেকটি ছেলে হচ্ছে ইচিনোসে কাই। সবসময় কেয়ার-ফ্রি; সে মনের আনন্দে জঙ্গলের ভেতর একটি পুরোনো পিয়ানো বাজায়; ব্যাকগ্রাউন্ড খুবই ভিন্ন, অসচ্ছ্বল পরিবার। একজন এমনভাবে পিয়ানো বাজায় যেন তার জীবন নির্ভর করে এর ওপর, আরেকজন বাজায় অসাধারণ স্মৃতি আর পর্যবেক্ষণ থেকে।

শুরু থেকেই রহস্যময় প্লট আগ্রহ বাড়াতে থাকে। নতুন স্কুলে প্রথম দিনেই সহপাঠীরা আমামিয়া-কে চ্যালেঞ্জ ছূঁড়ে দেয় জঙ্গলের পিয়ানোটি বাজানোর জন্য। বলা হয়ে থাকে পিয়ানোটি অভিশপ্ত। বাজালেও এতে কোন শব্দ হয় না। স্কুল শেষে, একই স্কুলের ছেলে, কাই আমামিয়া-কে নিয়ে যায় জঙ্গলে। আমামিয়া ব্যর্থ হলেও কাই অদ্ভুত সুন্দর সুর তোলে একই পিয়ানোতেই। আর এভাবেই শুরু হয় এক শক্তিশালী বন্ধুত্বের। সাথে আরেক প্রধান চরিত্র, ওদেরই স্কুলের মিউজিক টিচার, আজিনো সোসুকের উপস্থিতিতে ভিন্ন মাত্রা পায় ওদের সম্পর্ক। গল্পটি এ দু’ বালকের বন্ধুত্ব, বন্ধন আর সাময়িক প্রতিদ্বন্ধিতার। ছোট্ট দুই মিউজিশিয়ানের নিজেদের পিয়ানো খুঁজে পাওয়ার গল্প।

2D মুভি হলেও অ্যানিমেশনে অসাধারণ কাজ দেখিয়েছে Madhouse. চরিত্রগুলো জীবন পেয়েছে নিখুঁত অ্যানিমেশনের কল্যাণে; ইমোশনগুলো ফুটিয়ে তোলা হয়েছে যথার্থভাবে। এক্সপ্রেশনগুলো ছিল অলমোস্ট রিয়েল (কাই-এর প্রাণখোলা হাসি দেখে আমি নিজেই হাসি থামিয়ে রাখতে পারিনি বেশ কয়েকবার– এতই প্রাণবন্ত ছিল চরিত্রগুলো)। সে সাথে জেলাসি, হতাশা, হিউমার আর বিষণ্নতাও ছিল যেখানে যতটুকু দরকার।

নামের মধ্যেই পিয়ানো দেখে অনেকেই হয়তো দ্বিধা করতে পারেন। কিন্তু আসলে সেভাবে না বোঝার মত কিছুই নেই এ মুভিতে। আমি নিজে মিউজিক তেমন বুঝি না, পিয়ানো তো নয়ই– তা-ও দারুণ উপভোগ করেছি মুভিটি। কিছু মুভি আছে না? মনের কোণে লুকিয়ে থাকা হালকা মাপের ইমোশনগুলো ছোটখাটো নাতিদীর্ঘ একটা রোলার কোস্টারে চড়ানোর মত করে জাগিয়ে তোলে আর শেষ হলেই ভালোলাগায় মনটা পরিপূর্ণ করে দেয়? এটি সেরকমই একটা মুভি।

বাই দ্য ওয়ে, ম্যাল স্কোর দেখে মুভিটাকে জাজ করবেন না। মুভিটা আন্ডাররেটেড। গ্রুপে কোন পোস্ট/মেনশন না দেখে একটু অবাকই হয়েছি।

Download link 560MB [1080p]: https://kat.cr/kamigami-piano-no-mori-bd-x264-1920-1080-aac-sub-gb-big5-jap-eng-dut-ger-fre-ita-mkv-t7059503.html

Piano no Mori 2

Movie Time With Yami – 09

m9

Name- Piano No Mori / The Perfect World of Kai / Piano Forest
Duration- 1 hour 40 minutes
MAL Score- 7.94
Ranked- 578
Genre- Adventure, Comedy, Drama, Music, School

মাঝে মাঝে কিছু মুভি সামনে পড়ে, দেখার পর একধরণের শান্তি আসে মনে, যেটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই মুভিটা দেখে সেরকমই লেগেছিল। অল্প সময়ের মাঝেই মনে ছাপ ফেলে দিয়েছে।

পিয়ানো নো মোরি। অর্থাৎ পিয়ানোর জঙ্গল। নামটা পড়ার পর ভেবেছিলাম হয়ত অতিপ্রাকৃত কিছু অথবা জঙ্গলের রহস্য টাইপের কিছু হবে। দেখার পর বুঝেছি, যা আশা করছিলাম তেমন কিছু না, তবে আবার একদিক থেকে আশা পূরণও হয়েছে। জাপানের এক গ্রামাঞ্চলের একটি জঙ্গলে পড়ে থাকা এক ভাঙ্গা পিয়ানো নিয়ে এ মুভিটির কাহিনী।

আমামিয়া সুহেই, একজন বিখ্যাত পিয়ানিস্টের সন্তান। এলিমেন্টারি স্কুলে পড়ে সে। তার দাদীর অসুস্থতার কারণে কিছুদিনের জন্যে তাদের পরিবারকে টোকিও ছেড়ে আসতে হয় গ্রামে। বিখ্যাত পিয়ানস্টের সন্তান হওয়ার কারণে সুহেই নিজেও ছোটবেলা থেকে কঠোর চর্চা করে ভালো পিয়ানিস্ট হওয়ার জন্যে। এ জন্যে গ্রামে এসেও পিয়ানো চর্চা চালিয়ে যায় সে।

তার নতুন স্কুলের কিছু দুষ্টু ছেলে তাকে বলে জঙ্গলের ভেতরে পড়ে থাকা ভাঙ্গা পিয়ানোর কথা, যেটা থেকে কেউ কখনো শব্দ বের করতে পারেনি। প্রচলিত আছে যে পিয়ানোটা অভিশপ্ত। তারা সুহেই কে চ্যালেঞ্জ করে সেই পিয়ানোটা বাজানোর জন্যে। এতে রেগে যায় তারই আরেক সহপাঠী কাই। সে বলে, পিয়ানোটা মোটেই অভিশপ্ত নয়, এবং সে নিজে পিয়ানোটা বাজিয়েছে অনেকবার। এ নিয়ে দুষ্টু ছেলেদের সাথে মারামারি লাগে কাই এর।

স্কুল ছুটির পরে কাই সুহেইকে আমন্ত্রণ জানায় পিয়ানোটা নিজের চোখে দেখার জন্যে। প্রথমে দ্বিধা করলেও, কৌতূহলী সুহেই রাজি হয়ে যায় এবং দেখতে যায় সেই পিয়ানো। এবং তারপরেই সে আবিস্কার করে একটি অদ্ভুত তথ্য, যা তার এতদিনের কঠোর পরিশ্রমের মানেই পাল্টে দেয়।

কিছু কাজ আমরা করি ভালো লাগে তাই। আবার কিছু কাজ আমরা করি কারণ আমাদের তা করতেই হবে। এই দুয়ের যদি মেলবন্ধন হয়, তাহলে ফলাফল যেকোনো দিকেই যেতে পারে। সবসময় আমরা যা করি, তার ফল তখনি না পেলেও, কোথাও না কোথাও তার ফল পাওয়া যায়ই। এই মুভিটা দেখে সেটা আরেকবার উপলব্ধি করেছি।

র‍্যাঙ্ক দেখে বা রেটিং দেখে যে সবসময় ভালো খারাপ বিচার করা যায়না, তার একটি উদাহরণ এই মুভিটি। আর যাদের পিয়ানো শুনতে ভালো লাগে, তাদের আরও বেশি ভালো লাগবে এটা।

সুতরাং, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন চমৎকার এবং আমার অত্যন্ত পছন্দের এই মুভিটি।

Movie Download Link –
http://kissanime.com/Anime/Piano-no-Mori

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!