Sakib’s Hidden Gems – Episode #05

আনিমে: Saiunkoku Monogatari (The Story of Saiunkoku / ColourCloud Palace)

জানরা: শৌজো, হারেম, হিস্টরিকাল, ড্রামা
এপিসোড সংখ্যা: ৩৯ + ৩৯
 
গল্পের সেটিং হচ্ছে প্রাচীনকালের চীনদেশ। গল্পের নায়িকা কৌ শূরেই, যে কিনা একটি দরিদ্র অথচ অভিজাত পরিবারের মা মরা মেয়ে। খুব বুদ্ধিমতি ও শিক্ষিত কৌ শিশুকাল থেকেই রাজ্যের অধিকাংশ গরীব মানুষদের দুঃখ কষ্ট ও অভাব-অনটন দেখে আসছে। ধনী-গরীবের মাঝে বিস্তর ফারাকও সে দেখেছে। সে সিদ্ধান্ত নিয়েছে ওদের রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে সরকারী কাজ করবার অধিকার অর্জনের। এভাবে সে চায় সরকারি কাঠামোর ভিতরে ঢুকে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে। (হ্যাঁ, এটা আমাদের বিসিএসের মতই কিছু একটা।) কিন্তু এর জন্য তাকে লড়তে হবে তৎকালীন পুরুষপ্রধান সমাজের বিরুদ্ধে, যেই সমাজে এখনো নারীদের এই পরীক্ষায় অংশ নিতেই দেওয়া হয়নি।
এমতাবস্থায় বিনা মেঘে বজ্রপাতের মত তার কাছে একটি প্রস্তাব আসে। বহু স্বর্ণমুদ্রার বিনিময়ে তাকে বর্তমান অকর্মা রাজার উপপত্নী হতে হবে, আর তাকে রাজ্যচালনার দিকে মনোনিবেশ করাতে হবে। কৌ এই চ্যালেঞ্জ মেনে নেয়, এরই সাথে নিজের স্বপ্ন পূরণের দিকেও পা বাড়ায়। এভাবেই গল্প আগাতে থাকে।
 
 
গল্পটির সেটিং খুবই ইউনিক, তবে গল্পের প্রাণ হল কৌ। সে তার চারিত্রিক দৃঢ়তা ও অকপট আচরণ দ্বারা কেবল রাজাই নয়, রাজ্যের আরও অনেক হর্তাকর্তাদের মন জয় করে নেয়। অনেক হারেম আনিমের মূল চরিত্রের থেকে সে আলাদা। সে আর গল্পে উঠে আসা চীনের আর্থসামাজিক অবস্থা ও স্ট্রাগলই আনিমেটার মান ধরে রেখেছে।
 
ভালো লাগার মত ও বুদ্ধিমতি নারীচরিত্র সম্পন্ন আনিমের খোঁজে থাকলে, বা শৌজো আনিমের খোঁজে থাকলে এই আনিমেটি চেখে দেখতে পারেন।

Saiunkoku Monogatari রিভিউ — Nowsheen Tabassum

পুরুষতান্ত্রিক সমাজে নারীদের জন্য বাংলা ব্যাকরণে প্রতিশব্দ দেয়া হয়েছে অবলা, মানে যার বল নেই। কিন্তু এখন পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সব ক্ষেত্রেই নারীদের অবস্থান। তবে এই অবস্থা কিন্তু কয়েকশ বছর আগে ছিল না। Saiunkoku Monogatari সেই সময়ের গল্প। 🙂

কাহিনীর নায়িকা Hong shurei লক্ষ্য রাজপ্রাসাদে চাকরি করে রাজ্যের জন্য ভালো কিছু করা। এজন্য সে আমাদের দেশে যেমন BCS, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওদিকে রাজ্যের বর্তমান রাজা আবার প্রথম কথা বলেই তাকে ভালোবেসে ফেলল। ওদিকে মেয়ে বলে অবজ্ঞা, আর বিভিন্ন অপমান তো রাজপ্রাসাদের লোকজন তাকে ছুড়ে দিচ্ছেই। কিন্তু Shurei হাল ছাড়ল না, দাঁতে দাঁত চেপে সে সিদ্ধান্ত নিল, লড়ে যাবে সে, দেখিয়ে দেবে সে অন্য পুরুষদের সাথে কাজ করার যোগ্য! 😀

second season দেখিনি, first season দেখে এই রিভিউ। আমার দেখা অন্যতম সেরা কাহিনী আর soundtrack। আর Seiran তো বেশি cute!!! সবাইকেই দেখতে বলব। 🙂

Saiunkoku Monogatari

এফ এ সি ১১ By Farsim Ahmed

 

 

আনিমে সাজেশন

 সায়ুনকোকু মনোগাতারি(Saiunkoku Monogatari/Colourcloud Palace)

 

 

সায়ুনকোকুর অকর্মা রাজাকে রাজকার্যে ট্রেনিং দেয়ার জন্য রাজার কনকুবাইন হিসেবে নিয়োগ দেয়া হলো অভিজাত কৌ পরিবারের মেয়ে শুরেকে। কাজে যোগ দিয়েই শুরে বুঝলো, রাজকার্য পরিচালনা করা মানে স্রেফ সিংহাসনে পায়ের উপর পা তুলে বসে আদেশ করা না। ক্ষমতার মোহে অন্ধ ভয়াবহ ষড়যন্ত্রীরা যখন রাজনীতির মারপ্যাঁচ কষে বসল, পরিস্থিতি হয়ে দাঁড়ালো ভয়াবহ।শুরে কিভাবে সাহায্য করবে রাজা রিউকিকে?

 

কেন দেখবেনঃ রীতিমত ডিফরেন্ট টাইপ এর কাহিনী, চমত্কার বাঁধুনি, বোর্ড হবার সম্ভাবনা খুব কম। সেই সাথে আছে এর দারুন সাউন্ডট্র্যাক, আর ওপেনিং থিম এর সিকোয়েন্সগুলোও ভারী সুন্দর।

 

কেন দেখবেন না: সেকেন্ড সিজনে এসে কোয়ালিটি ড্রপ করে, ফার্স্ট সিজনের একটা বিশেষ ক্যারেক্টারকে আমি প্রচন্ড মিস করেছি। তার প্রেসেন্স খুব স্ট্রং ছিল, সেকেন্ড সিজনে সেই ভাইবটা আর পাইনি।

 

ম্যাল রেটিং ৮.১২+৮.২৮

আমার রেটিং ৯+৮

http://www.youtube.com/watch?v=CBpaT5koCYM

 

 

মাঙ্গা সাজেশন

করোশিয়া ইচি(Koroshiya Ichi/Ichi the Killer)

 

 

প্রথম দর্শনে ইচিকে মনে হয় ভারী গোবেচারা। কিন্তু মানসিক অবস্থার বিশেষ পরিবর্তন ঘটলে সে হয়ে যায় ভয়াবহ এক মার্শাল আর্টিস্ট, বুটের নিচে লাগানো ব্লেড দিয়ে যে ফালাফালা করে ফেলে তার শত্রুদের চোখের নিমেষে। এই সাইকোটিক ম্যানিয়াক তার জুটির দেখা পেল, যখন তার কাছে এসে হাজির হলো ইয়াকুজা বস কাকিহারা, যে অন্যকে এবং নিজেকে শারীরিক নির্যাতন করে পায় বিকৃত সুখ। কে জিতবে তাদের লড়াইয়ে? সহজ জবাব, যে বেশি বিকৃত মানসিকতার, সে।

 

কেন পড়বেনঃ পারফেক্ট সেইনেন, জমাট কাহিনী, প্রথম চ্যাপ্টার থেকেই চমক শুরু।

কেন পড়বেন নাঃ প্রচুর গ্রাফিক ভায়োলেন্স, ব্লাডবাথ, এবং সেকচুয়াল কন্টেন্ট।

 

ম্যাল রেটিং ৮.০৩

আমার রেটিং ৮