Name: Night of Taneyamagahara / Taneyamagahara no Yoru
Duration: 27 minutes
MAl Score: 5.93
Ranked: 6769
Genres: Psychological
স্টুডিও জিবলীর যেকোন মুভি দেখতে গেলে সাধারণত অন্য মুভিগুলোর সাথে কিছুটা মিল খুঁজে পাওয়া যায়, বোধহয় একমাত্র ব্যতিক্রম ছোট্ট এই মুভিটি। এবং শুধু স্টুডিও জিবলীই নয়, অন্য যেকোন অ্যানিমে মুভির চেয়ে এটি একেবারেই আলাদা।
মুভিটিতে কাহিনী বর্ণনা করা হয়েছে স্থির চিত্রের মাধ্যমে। একটি ফসলী জমির পাশে রাতের বেলা গাছের নিচে সারাদিনের পরিশ্রম শেষে বিশ্রাম নিচ্ছে চারজন কৃষক। আকাশে তারা ঝকমক করছে, এর মাঝে আগুন পোহাতে পোহাতে তাদের মাঝে কথোপকথন চলছে বিভিন্ন বিষয়ে। কখনো ঝড়ের আগমনের শঙ্কা, তো কখনো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা। এভাবে আলোচনা চলতে থাকে কৃষকদের মাঝে। একজন হয়ত ঘুমিয়ে পড়ে। আলোচনা বাস্তবতা থেকে চলে যায় কল্পনার জগতে।
মুভিটির স্বকীয়তা হল, পরপর অনেকগুলো স্থিরচিত্রের মাধ্যমে দৃশ্যটিকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যে কাহিনীর মাঝে দর্শককে কখন যে টেনে নিয়ে যায়, টেরই পাওয়া যায়না। মাত্র একজন ভয়েস অ্যাক্টর পুরো মুভিতে কথোপকথন এবং বর্ণনার কাজটা নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। চিত্রগুলো খুবই সুন্দর, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। সেইসাথে চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ গাঢ় একটা আবহ তৈরি করে।
মুভিটি মিয়াজাওয়া কেনজির গল্প অবলম্বনে তৈরি, রেটিং বেশ নিচের দিকে হলেও আমি বলব, অল্প সময়ের এ মুভিটি সকলেরই দেখা উচিৎ; বিশেষ করে মুভি শেষে যে গানটি প্লে হয়, এককথায় অসাধারন!!
তাই, যদি সময় থাকে তো এখনি দেখে ফেলুন ভিন্নধর্মী এই মুভিটি, আর জীবন সম্পর্কে নতুন করে আরেকবার ভাবুন!
Movie Download Link-
http://kissanime.com/Anime/Night-of-Taneyamagahara
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!



