Sakib’s Hidden Gems – Episode #01

Anime:Top Secret: The Revelation

Genre: Mystery, Shoujo, Sci-Fi, Thriller
Number of Episodes: 26
 
এই আনিমেটি আবর্তিত হয়েছে পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগের দুই সদস্য Maki Tsuyoshi ও Aoki Ikkou কে কেন্দ্র করে। ওদের ডিপার্টমেন্টের কাজ হল মৃত ব্যক্তির (victim) মগজ অনুসন্ধান করে তার মৃত্যুর সময়কার (প্রয়োজনবোধে জীবনের যেকোন মুহূর্তের) স্মৃতি পর্যালোচনা করে দ্রুত হত্যাকারীকে খুঁজে বার করা।
 
 
আনিমেটাতে বেশ কয়েকটি কেস সমাধান করা হয়েছে। প্রায় সবগুলি কেসই বেশ ডার্ক ঘরানার। আমার কাছে বেশিরভাগ কেসই বেশ ভাল লেগেছে, আর বাকিগুলো মোটামুটি। এছাড়াও গল্প জুড়ে Maki Tsuyoshi এর জীবনের ট্র্যাজিক অতীতের কাহিনী একটু একটু করে খোলাসা করা হয়েছে।
যেহেতু আনিমেটি Shoujo জানরার, সেহেতু Character Design ও সেইরকম (মানে খুবই হ্যান্ডসাম ছেলে চরিত্র)। তাছাড়া Shoujo Ai ভাইব পাবেন কিছুটা। ওএসটি গুলো বেশ একটা Dramatic পরিবেশ সৃষ্টি করে। আর এটার মাঙ্গাও আছে, যার মোটামুটি ভালই সুনাম দেখলাম।
মোটের উপর মিস্টেরি বা শোউজো জানরার ফ্যানরা অবশ্যই আনিমেটি চেখে দেখতে পারেন। বিশেষত যাদের Banana Fish ভাল লেগেছে, তারা অবশ্যই দেখবেন।
 

Omake: Tsumiki no Ie (The House of Small Cubes)

MAL Link: https://myanimelist.net/anime/5365/Tsumiki_no_Ie

মাত্র ১২ মিনিটের এই শর্ট ফিল্মটিতে একজন মানুষের জীবন কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সংলাপবিহীন এই ছবিটিতে আসলে কী বোঝান হয়েছে, তা নির্ভর করবে আপনি কীভাবে তা Interpret করছেন তার উপর। আমি যখন প্রথম দেখি, তখন যেভাবে বুঝেছি, পরেরবার অন্যভাবে বুঝেছি। তবে আপনি যেভাবেই বুঝেন না কেন, গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তাই এখনি নিচের ভিডিওটি দেখে আসতে পারেন।

 

Tsumiki no Ie/The House of Small Cubes [মুভি রিভিউ] — Anoy Lawliet

tsumiki-no-ie-1

১২ মিনিট

হ্যাঁ ১২ মিনিটই প্রয়োজন ।

MAL সাইটের এক ব্যাক্তির সাথে একমত হতেই হচ্ছে ২৬ পর্বের দরকার নেই। ১৩ পর্বও হতে হবে না । দরকার নেই ১ ঘণ্টা হওয়ার । আপনার দরকার মাত্র ১২ মিনিট।
এই ১২ মিনিটে বুঝিয়ে দিবে আপনার জীবনের কঠিন সত্য, সুন্দর ও শান্ত সময়গুলো (একই সময়ে)। Le Maison en Petits Cubes (The House of Small Cubes) হল এর বড় প্রমাণ।

এটি একটি Oscar বিজয়ী ছোট মুভি (হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন, ২০০৯ সালের সেরা এনিমেটেড ছোট মুভি বিভাগের বিজয়ী এই এনিমেটি) যা একটি বৃদ্ধ ব্যাক্তির ভবনের তলা তৈরি করে পানি থেকে বেঁচে থাকার সংগ্রামের চিত্র তুলে ধরে। ভুলবশত তার তামাক খাওয়ার পাইপটি ঢুবে যাওয়া ভবনের তলায় পড়ে যায়। প্রিয় পাইপটি ফিরিয়ে আনার আশায় ঢুবে যাওয়া ভবনের যতো নিচের দিকে যেতে থাকে তার স্মৃতিগুলো ততো হানা দিতে থাকে। প্রতিটি তলা যেন জীবনের একেকটি অধ্যায়। জীবনের চলে যাওয়া অমূল্যবান সে সময় যা মিশে ছিল অটুট হাসি আর কান্নাদিয়ে ফিরে আসতে থাকে।

tsumiki-no-ie-2

এক ঘণ্টার চার ভাগের এক ভাগেরও কম সময় হওয়ার অনেক গল্পই হয়তো তুলে ধরতে সক্ষম হয়নি কিন্তু তারমানে এই নয় যে কাহিনীতে অপূর্ণতা রয়ে গেছে। একটি বৃদ্ধ ব্যাক্তি দ্বারা উদাহরণ দেওয়ার মাধ্যমে জীবনের অতীত ভালোভাবে তুকে ধরা সম্ভব হয়েছে। এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় এই সময়টিই আপনার জীবনের শেষ সময় তাহলে মাটিতে নিচে নিয়ে যাওয়ার মতো মুহূর্তগুলো কি হবে? আপনার প্রিয় মুহূর্তগুলো কি? যদি আপনি আজই মারা যান তবে আপনার মাটির উপর কাঁদার কেউ রয়েছে কি?

tsumiki-no-ie-3

না এই মুভিতে কোন ভয়েস নেই। তবে প্রতিটি মুহূর্তের সাথে এমন কিছু ভায়োলিন আর গিটারের সুর দেওয়া হয়েছে যা আপনাকে খুশি করে চোখ বন্ধ করে দিতে বাধ্য। নেই কোন উচ্চমাত্রার এনিমেশন স্টাইল। তবে আমি আশ্বাস দিয়ে বলতে পারি এতে আপনার মজা একটুও নষ্ট করবে না।

অবশেষে রেটিং যা না বললেই নয় । কোন ভাবনাচিন্তা ছারাই মন থেকে চলে আসবে ১০/১০

tsumiki-no-ie-4

Movie Time With Yami – 01

 

Name: Tsumiki No Ie / The House of Small Cubes
Duration: মাত্র ১২ মিনিট।
MAL Score: 8.36

Ranked: 182
Genre: Drama

কাহিনী একজন বৃদ্ধ মানুষকে নিয়ে, যার শহর পানিতে ডুবে গিয়েছে। বেঁচে থাকার জন্য বৃদ্ধ মানুষটিকে বারবার নিজের বাড়ির ওপর ফ্লোর বাড়াতে হচ্ছে এবং আগের ফ্লোর ছেড়ে নতুন ফ্লোরে উঠতে হচ্ছে। এমন অবস্থায় একদিন তার প্রিয় পাইপটা হঠাৎ ভুল করে তার হাত ফসকে পানিতে পড়ে যায়। প্রিয় পাইপের খুব বেশি অভাব বোধ করতে থাকায় তিনি স্কুবা ডাইভিং এর জিনিষপত্র জোগাড় করে পাইপ উদ্ধার করার জন্য পানিতে নামেন। যত নিচে নামতে থাকেন, তার ডুবে যাওয়া বসতবাড়ি চোখে পড়তে থাকে এবং প্রতিটা ফ্লোর তার জীবনের একেকটি স্মৃতি তাজা করে তুলতে থাকে।

আমার মতে, মুভিটির বিশেষত্ব হল এত অল্প সময়ে, মাত্র ১২ মিনিটে এই মুভিটি যতকিছু দেখাতে পেরেছে, অনেক লম্বা লম্বা মুভিতেও তা পাওয়া কঠিন। বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুতর সমস্যা গ্লোবাল ওয়ার্মিং এর পরিণতি যেমন দেখিয়েছে, একই সাথে একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার স্মৃতি, এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে দেখিয়েছে। কোন ডায়ালগ নেই এতে, কিন্তু নিশ্চুপ থেকেও যেন অনেক কথা বলে ফেলেছে মুভিটা।

২০০৮ সালের জুন মাসে মুক্তিপ্রাপ্ত এ মুভিটি শর্ট ফিল্ম হিসেবে জিতে নেয় মোট পাঁচটি পুরষ্কার, যার মাঝে একটি হল Academy Award for Best Animated Short Film 2009 (অস্কার)।

সুতরাং, হাতে যদি ১২ মিনিট সময় থাকে, তাহলে চমৎকার এ মুভিটি দেখে ফেলতে পারেন এখনই।

Movie Download Link-
http://kissanime.com/Anime/Tsumiki-no-Ie

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!