আনিমে: কার্ডক্যাপ্টর সাকুরা (Cardcaptor Sakura)
জানরা: অ্যাডভেঞ্চার, কমেডি, ড্রামা, ফ্যান্টাসি, ম্যাজিক, রোম্যান্স, স্কুল, সৌজ
এপিসোড সংখ্যা: ৭০
MyAnimeList রেটিং: ৮.১৯
ব্যাক্তিগত রেটিং: ৮.৭৫
আচ্ছা আপনি আগে এমন কোনো আনিমে দেখেছেন যেইটা দেখে মনে হয় “আরে! এইটা তো চেনা চেনা লাগে! কোথায় যে দেখেছিলাম!”। কার্ডক্যাপ্টর সাকুরা এমনই একটি আনিমে। যারা ২০০২-২০০৩ এর দিকে কার্টুন নেটওয়ার্কের ভক্ত ছিলেন তাদের বলতে গেলে সবাই এই আনিমেটির সাথে পরিচিত। আমার মত অনেকেরই এটি ছিল তার জীবনের দেখা প্রথম আনিমে। যারা দেখেন নি তাদের অনেকে মনে করে থাকতে পারেন “এটা তো বাচ্চাদের আনিমে, ছোটোবেলায় হয়ত ভালো লাগত, এখন আর তেমন ভাল লাগবে না” তাহলে আপনি সম্পূর্ণ ভুল। এই আনিমেটা এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো যে সকল বয়সের দর্শকের কাছেই এটি উপভোগ্য। সময় নিয়ে আনিমেটি দেখে ফেলুন আর কিনোমোতো সাকুরার সাথে চলে যান এক জাদুর দুনিয়ায়।
স্টোরি/প্লট (৮.৭৫/১০):
কার্ডক্যাপ্টর সাকুরার কাহিনী একজন দশ বছর বয়সী বালিকা, কিনোমোতো সাকুরাকে নিয়ে। সে তার বড় ভাইয়ের সাথে অতি সাধারণ এবং আনন্দময় জীবন কাটাতে থাকে। যদিও সে জানত না তার জীবন আর মোটেও সাধারণ থাকছে না। একদিন সে তাদের বাসার নিচতলায় একটি অদ্ভুত বই আবিষ্কার করে। বইটি নাড়াচাড়া করতে করতে সে ভুলবশত সে বইয়ের মধ্যে রাখা সব “ক্লো কার্ড” ছেড়ে দেয়।এই ক্লো কার্ডগুলো মোটেও সাধারণ কোনো কার্ড নয়। প্রত্যকটি কার্ডের আলাদা আলাদা রূপ ও জাদুই শক্তি আছে।বইটি থেকে শুধু কার্ডই বের হয়ে আসে নি।সাকুরাকে অবাক করে দিয়ে বের হয়ে আসে কেরোবেরোস নামের এক অদ্ভুত প্রানি যাকে দেখে মনে হয় ছোটো খাটো একটি বিড়াল, যে কিনা অই কার্ডগুলোর রক্ষক! সাকুরা নিজেও ততক্ষনে বুঝে ফেলে যে সে অস্বাভাবিক কিছু করে ফেলেছে।কেরোবেরোস সাকুরার ঘাড়ে চাপিয়ে দেয় এক মস্ত বড় দায়িত্ব, “তুমি কার্ডগুলকে হারিয়েছ আর তোমাকেই তা ফিরিয়ে আনতে হবে।” এইখান থেকেই শুরু হয় সাকুরার রোমাঞ্ছকর জীবন। সাকুরা তার নতুন অর্জিত অদ্ভুত ও অসাধারন সব জাদুই শক্তি দিয়ে কার্ডগুলো খুজতে থাকে এবং রুপান্তরিত হয়, যাকে আমরা বলে থাকি “Magical Girl” এ।
কার্ডক্যাপ্টর সাকুরার কাহিনী খুব সুন্দরভাবে রচনা করা। এ বিষয়ে “ক্ল্যাম্প” গ্রুপকে বাহবা দিতেই হয়। প্রিতিটি এপিসোডকেই রোমাঞ্ছকর করার চেষ্টা করা হয়েছে এবং তা কমবেশি সফলও হয়েছে। যদিও কার্ডগুলো ধরাকে বেশি প্রাধান্য দেওয়া হয় কিন্তু কাহিনী আগাতে থাকলে বেরিয়ে আসে অনেক রোমাঞ্ছকর সব জিনিস।
চরিত্র (৮.৫/১০):
কার্ডক্যাপ্টর সাকুরার মাধ্যমে পরিচিত হওয়া যায় মনে রাখার মত কিছু চরিত্রের সাথে। আমরা পরিচিত হই সাকুরার মত এক অসাধারন মেয়ের সাথে। কাহিনী আগানোর সাথে সাথে সাকুরার মধ্যকার পরিবর্তন খুব সহজেই লক্ষ্য করা যায়। কেরোবেরোসের কথা না বললেই নয়। সে আমার ব্যাক্তিগত প্রিয় একটি চরিত্র। তার এবং সাকুরার কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে না হেসে পারি না। সাকুরার বেস্টফ্রন্ড, তোমোয়া আনিমেটিতে খুব ভাল করে যায়গা করা নেয়। সে সাকুরার সাথে প্রায় প্রতিটি কার্ড ধরতে যায় আর তা ক্যামেরাবন্দিও করে রাখে। কিছু সময় পার হওয়ার পর সাক্ষাত মেলে শাওরান লী এর সাথে। সে প্রথমে আসে সাকুরার প্রতিদ্বন্দ্বী হিসেবে। কে এই শাওরান লী? তাদের সম্পর্ক কি? এসব আনিমেটি দেখেই জানতে হবে। আরও দুটি চরিত্র যাদের কথা বলা লাগে, তারা হল সাকুরার ভাই, কিনোমোতো তোওইয়া ও তার বন্ধু সুকিশিরো ইউকিতো। সাকুরার সাথে তার ভাইয়ের সম্পর্ক বেশ মজার। কার্ডক্যাপ্টর সাকুরার একটি বিশেষত্ব হল প্রতি এপিসোডেই নতুন কোনো না কোনো চরিত্র আসে।
আর্টওয়ার্ক/ ভিসুয়ালস (৯/১০):
কার্ডক্যাপ্টর সাকুরায় রয়েছে চমৎকার আর্টওয়ার্ক ও অ্যানিমেশান। ফাইটিং দৃশ্যগুলো এত সুন্দরভাবে করা যে তা উপভোগ্য না হয়ে পারে না। ম্যাডহাউস প্রোডাকশান এতে পুরোপুরি সফল।
সাউন্ড এফেক্ট (৮.৫/১০):
আনিমেটিতে মনে রাখার মত কিছু মিউজিক রয়েছে। প্রথম অপেনিং এবং কার্ডগুলো ফিরানোর সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা মনে গেঁথে যায়।
বিনোদন (৯/১০):
আবারও বলছি, কার্ডক্যাপ্টর সাকুরা বাচ্চাদের আনিমে এইটা একদম ভাবা চলবে না আবার সৌজ জানরার বলে যে শুধু মেয়েদের জন্যই এমনটিও নয়। আনিমেটিতে এমনসব মুহূর্ত, এমনসব আবেগ রয়েছে যেটি সবার কাছেই সমান উপভোগ্য। তাই আপনি যদি ভেবে থাকনে, “ছোটো বেলায় দেখতাম, ভাল লাগত। এখন ভাল লাগবে না” তাহলে আবার একটু কষ্ট করে দেখুন। আমি ব্যাক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি এইটা আপনার পুরনো স্মৃতিকে আবার জাগিয়ে তুলবে। আর যারা এই আনিমে আগে দেখেন নি তারা তো আরও আগে দেখবেন। এত সুন্দর একটি আনিমে না দেখলেই নয়।
যারা কার্ডক্যাপ্টর সাকুরা দেখতে চান তাদের সুবিধারতে আনিমেটি ডাউইনলোড করার লিংক দিয়ে দেওয়া হল,
http://coalgirls.wakku.to/129/cardcaptor-sakura
http://www.torrentbd.com/torrent/torrents-details.php?id=111632
হ্যাপি আনিমিং!!!

