Usagi Drop [রিভিউ] — Arafin Shanto

Usagi Drop

Anime:- Usagi Drop
Genre:- Comedy;; Slice Of Life
MAL rating:-8.6
personal rating:-8.9

এনিমেতে সাধারণত চাইল্ডকেয়ার বিষয়টি উপরে উঠে আসে না;
বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হয় দীর্ঘ সূত্রের পারিবারিক বন্ধন।যেখানে বাবা-মা না থাকলেও হয়ত সন্তান টি বড় হয়ে ওঠে পরিবারের অন্যান্যদের ছত্রছায়ায় ;;
সেদিক থেকে উসাগি ড্রপ সম্পূর্ণ আলাদা;;
যেখানে দেখা যায় ; দাদার শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে গল্পের নায়ক দাইকিচি একটি অপিরিচিত; ছোট মেয়েকে দাদার বাড়ির আংিনায় দেখতে পায়। প্রথম দেখাতে মেয়েটি হতচকিত হয়ে দাইকিচির আড়ালে চলে যায়;;
পরে দাইকিচি পরিবারের অন্যান্যদের সূত্রে জানতে পারে; মেয়েটি তার দাদার সন্তান; যদিও অবৈধ ;; মেয়েটি সবার আড়ালে চুপচাপ থাকতেই বেশি পছন্দ করে;;

যাইহোক দাদার শেষকৃত্য অনুষ্ঠান শেষে পারিবারিক সভা ডাকা হয় মেয়েটির ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য;;খুভ সাভাবিক ভাবেই সবাই মেয়েটির দায়িত্ত নিতে অসীকৃতি জানায়; যখন অমিমাংসিত সভায় মেয়েটিকে চাইল্ডকেয়ারে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়াটাই চূড়ান্ত হচ্ছিল;তখন মুখ খোলে দাইকিচি;
সে মেয়েটিকে দত্তক নিতে চায়;
আর এভাবেই শুরু হয় দাইকিচি-রিনের জীবনের নতুন পথচলা;;
দাইকিচির জীবনে আসতে থাকে পরিবর্তন;
সে রিন কে তার প্রয়োজন এর তাগিদে ডে-কেয়ার এ ভর্তি করায়;;
সে অফিসের ওভারটাইম করা বন্ধ করে দেয়;;ছেড়ে দেয় বন্ধুদের সাথে আড্ডা;;

আরো অনেক আনন্দ-হাসি-কান্নার মধ্য দিয়ে চলতে থাকে দাইকিচি-রিনের জীবন;;

মাংগা নিয়ে আপত্তি থাকলেও আমি এনিম টা নিয়ে বলতে চাই এক কথায় অসাধারণ;
এখানে একজন সাধারণ বাবা-মেয়ের মতই দাইকিচি-রিনের সম্পর্ক তুলে ধরা হয়েছে ;;
এনিমের ড্রয়িং মোটামুটি ভালই ;
মিউজিক কোয়ালিটি যথেষ্ট ভাল;
ওপেনিং – ইন্ডিং বিশেষত ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে নিয়ে যাবে অন্যরকম ভাললাগার দুনিয়ায়।

তাই দেরি না করে তাড়াতাড়ি দেখে ফেলুন ১১ এপিসোডের এই সোল এনিমটি ;;

ধন্যবাদ

রিভিউ কন্টেস্ট এন্ট্রি [২০১৫] #২৮: Usagi Drop — Goutam Debnath Sagar

নামঃ Usagi Drop. Bunny Drop
জনরাঃ slice of life, comedy-drama
পর্বঃ ১১ ( মাঙ্গা ৯ ভলিউম)

রহস্যের মারপ্যাচ, ধুন্দুমার একশন, লুতুপুতু প্রেম দেখতে দেখতে ক্লান্ত অথবা পরীক্ষা, প্রেমিক/প্রেমিকা, পরিবার নিয়ে চিন্তা করতে করতে আপনার মস্তিষ্কের নিদারুণ হাল, একটু শান্তি খুঁজছেন? তাহলে এই আনিমে টা আপনার জন্য। ১১ পর্বের ১১x২২= ২৪২ মিনিট আপনাকে Never give up বলে John Cena বানাইতে বা lifeless loser থেকে super heroতে রুপান্তর করতে অথবা Power of friendship দিয়ে কিভাবে পৃথিবী বশ করা যায় তা না দেখাইতে পারলেও নির্মল বিনোদনের প্রতিশ্রুতি আমি দিতেই পারি(আপনি sol পছন্দ না করলে ভিন্ন কথা)।

কাহিনীঃ ৩০ বছরের বেচেলর দাইকিচি তার দাদার শেষঃকৃত অনুষ্ঠানে গিয়ে দাদার ৮ বছর বয়সী অবৈধ সন্তান রিন এর দেখা পায়। স্পর্শকাতর জন্ম তার উপর মা কে তা জানা নাই বলে পরিবারের অন্যান্যরা রিন থেকে মুক্তির পথ খুঁজতে থাকে। শেষ পর্যন্ত নীরব লক্ষ্মী মেয়েটার অনাথ আশ্রমে স্থায়ী ঠিকানা হওয়ার আশংকা দেখা যাওয়ায় দাইকিচি নিজের খালাকে adopt করবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু একজন বেচেলরের জন্য কাজের সাথে একটি মেয়ে পালন করা কি সম্ভব? রিন এর মাই বা কে? দাইকিচি কি তার চাকুরী রাখতে পারবে? রিনকে তার পরিচয় কি দিবে? Find out মরে on the next episode of Usagi Drop.

artwork আর music তেমন বলার মত কিছু না। অপেনিং বা এন্ডিং এভারেজ এগেছে। ভালো লেগেছে রিন এর সেইয়ু। দাইকিচি আর রিন এর chemistry ছিল দেখার মত। আমি রেটিং পছন্দ করি না, তাই মাল বা আমার রেটিং দিলাম না। শুধু বলব একবার ট্রাই করে দেখুন। আর আপ্নি যদি sol without romance এর ভক্ত হন বা একটু আলাদা story চেখে দেখতে চান তাহলে আপনি এইটাই খুঁজছেন।

critism বা review লেখায় আমি অতীব noob। আশা করি ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

28 Usagi Drop

Usagi Drop রিভিউ — Rokibul Islam

7

Usagi Drop- মাত্র ১১ পর্ব- এক বসাতেই হয়তো শেষ করা যাবে এনিমেটা।

বেশ ভালো লেগেছে। মেলা আগে মারজুক রাসেলের একটা নাটক হয়েছিল-“বাবা বাবা লাগে” শিরোনামে। অনেকের হয়তো এই সিরিজটা দেখতে গিয়ে একই অনুভূতি হতে পারে 😛

বারাকামোনের সাথেই অনেকে এটাকে তুলনা করতে পারেন। আমি বলবো তুলনা করাটা ঠিক হবে না। বারাকামোন ছিল আরেকটু সহজ ফিলোসফীর- তারচেয়েও বড় কথা কমিক্যাল রিলিফ ব্যাপারটাই ছিল পুরো সিরিজটার প্রাণ। সে তুলনায় উসাগি ড্রপ অনেকটা বেশি আবেগ নিয়ে নাড়াচাড়া করবে। নারুর থেকে রিনের মনস্তত্ব- চরিত্রের বিবর্তন প্রায় পুরোপুরিই ভিন্ন। একই কথা খাটে দাইকিচি আর সেইন্সেই এর ব্যাপারেও। দুটোর আমেজ দুরকমের।

বারাকামোন যেমন হুটহাট মনে খারাপ ভালো করে দেয়- উসাগি ড্রপ আবার মনকে ভিজিয়ে ফেলে- ভালো-লাগায়। যারা নতুন বাবা হচ্ছেন বা হয়েছেন- এদের দেখা উচিৎ 😛

যারা এখনো দেখেননি। দেখে ফেলুন। ভালো লাগাটুকু বাধ্যতামূলক।

বিদ্র- ১) এইটার একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমাও রিলিজ পেয়েছিল ২০১১ তে। ইউটিউবে বুকমার্ক করে রেখেছি। আজ সন্ধ্যায় দেখে ফেলবো।

বিদ্র- ২) এইটা কোন রিভিউ না, বরং পড়ার পর নিজের অনুভুতি শেয়ার বলতে পারেন। রিভিউ লেখা আমার কম্মো না।

5

6