আইরিস জেরো (Iris Zero) [মাঙ্গা রিভিউ] — Zuhayer Anjun Dhruba

Iris Zero

২৭ বছর আগে, পৃথিবীতে কিছু শিশুরা বিশেষ দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহন করে, যাকে বলে আইরিস (IRIS)। সবার আইরিসের যোগ্যতা ভিন্ন ভিন্ন। কারও আইরিস মানুষের মধ্যে ত্রুটি দেখতে পারে, তো আরেকজনেরটা মানুষের মধ্যে যোগ্যতা দেখতে পারে।

কাহিনী শুরু হয় Toru Mizushima কে নিয়ে, যার নীতি হলো Low Exposure; অর্থাৎ সবার নজরের আড়ালে থাকা, কারণ তার কোন আইরিস নেই। এই নিয়ে কাহিনী। আইরিস এর যোগ্যতা সম্পন্ন দেশে যাদের আইরিস নেই তাদের কেউ পছন্দ করে না। কিন্তু তার Low Exposure এর জীবনে বাঁধা আসে যখন স্কুলের আইডল সবার প্রিয় Koyuki Sasamori তাকে পুরো ক্লাসের সামনে কনফেস করে।

কোয়্যুকির আইরিসের ক্ষমতা হল কোনো কাজের জন্য সঠিক মানুষটিকে খুঁজে বের করা। সে সবার মাথার উপর ‘X’ আর ‘O’ চিহ্নটি দেখে বুঝতে পারে কোন একটা কাজের জন্য মানুষটি সঠিক কিনা। কোয়্যুকি আইরিস ব্যবহার করে স্টুডেন্ট কাউন্সিলের জন্য যোগ্য প্রেসিডেন্ট খোঁজার ব্যাপারে তোরুর কাছে সাহায্য চায়। আর তোরু প্রথমে সাহায্য করতে রাজি না হলেও, পরে বুদ্ধি খাটিয়ে সমস্যা সমাধানে সাহায্য করে। কিভাবে করে, তা মাঙ্গা পড়ে জানতে হবে। এভাবে তোরুর বিভিন্ন সমস্যা সমাধান করার ক্ষমতা দেখে আরো মজা পাওয়া যাবে।

পরে মাঙ্গায় দেখা হয় আরো কিছু নতুন চরিত্রের সাথে, যেমন, Asahi Yuki এবং Hijiri Shinozuka; যারা তোরুর ছোটবেলার ফ্রেন্ড, সেইসাথে Nanase Kuga এবং আরও অনেকের সাথে। সবার আইরিস তাদের চরিত্রকে আরো ইউনিক করে তোলে।

মাঙ্গাটির আর্ট অনেক সুন্দর। কোয়্যুকির মোয়ে মোয়ে স্বভাব। আর তোরুর বন্ধুদের অতীতের কাহিনী সবই ভাল। মাঝে তোরুকে নিয়ে মজার কিছু মুহূর্তও রয়েছে। আর একটা মজার বিষয় হলো এই মাঙ্গাটি পড়ে Hyouka-র Orekiর কথা মনে পড়বে। (⊙.⊙(☉̃ₒ☉)⊙.⊙)

মাঙ্গাকার হঠাৎ অসুস্থতার কারণে এখনো মাঙ্গাটির সম্পূর্ণ হয়নি। তারপরেও অবশ্যই সময় করে এই মাঙ্গাটা পড়ে ফেলবেন।

Status: Publishing
MyAnimeList Score: 8.13
My Score: 8
Genre: Mystery, Drama, Fantasy, Romance, School, Supernatural, Psychological, Seinen

ইয়োতসুবাতো! (Yotsubato!) [মাঙ্গা রিভিউ] — Zuhayer Anjun Dhruba

মাঙ্গা:ইয়োতসুবাতো! ( Yotsubato! )
ভলিউম : ১৩
চ্যাপ্টার : ১০১
মাইএনিমেলিস্ট রেটিং :৮.৯
আমার রেটিং : ৯
র‍্যাংক : ১৭
জনরা: Comedy, Shonen, S­­­lice of Life

মাঙ্গাটির প্রধান চরিত্র ইয়োতসুবা কোইওয়াই (Yotsuba Koiwai)। প্রতিটি দিনকে সবচেয়ে মজাদার ও উপভোগ্য করে তোলে সে। প্রতিটি কাজকে মজার সাথে করা, নতুন নতুন জিনিস শেখা, বড়দের মত ভাব করা এসব দেখে না হেসে থাকা যায় না।

গ্রীষ্মের রোদে মুখে হাসি নিয়ে সে শহরে পৌঁছাল। ৫ বছরে এর পিচ্চি মেয়েটি দাদীর বাসা থেকে বাবা ইয়োসকে কোইওয়াই (Yousuke Koiwai) এর সাথে শহরে আসে তাদের নতুন ঘরে। রাস্তায় বড় বিল্ডিং, স্কুল আর শহরের পরিবেশ দেখে সে খুশিতে উত্তেজিত হয়ে পড়ে। নতুন বাসায় পৌঁছানোর পর দেখা হয় তার বাবার ছোটকালের বন্ধু জাম্বোর (Jumbo) সাথে। আস্তে আস্তে তাদের প্রতিবেশীদের সাথে পরিচিত হয় এবং নিমিষের মধ্যেই তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ইয়োতসুবা। সাধারানত ইয়োতসুবার দিনের বেশিরভাগ মুর্হুত কাটে তার প্রতিবেশীদের সাথে। ইয়োতসুবার প্রতিবেশী হলো আয়াসে পরিবার (Ayase Family)। বাবা-মা আর ৩ বোন এর পরিবারে ইয়োতসুবাও একজন সদস্য। বড় বোন আসাগি আয়াসে (Asagi Ayase) দেখতে যত সুন্দর কাজকর্মেও তত ফাজিল। সবাইকে বিরক্ত করে বেড়ানো আর ইয়োতসুবার সাথে মজা করায় এক্সপার্ট। মেজো বোন ফুকা আয়াসে (Fuuka Ayase) পড়ালেখায় ভালো, কর্মঠ, দায়িত্বশীল এবং স্কুলে ভাইস প্রেসিডেন্ট। ফুকার দিন কাটে অন্যদের সেবা করে আর অড ধরনের T-shirt পরে। ছোট বোন এনা আয়াসে (Ena Ayase) ইয়োতসুবার কাছের বয়সের হওয়ায় সে আর তার বান্ধবী মিউরা হায়াসাকা (Miura Hayasaka) ইয়তসুবার সবচেয়ে ভাল খেলার সঙ্গী। স্বভাবে সবচেয়ে ভাল আর ইয়োতসুবাকে নানা ধরণের ভাল জিনিস সেখানো মাধ্যমে তাদের দিন আর মজার করে তোলে। ইনা আর মিউরার তৈরি কার্ডবোর্ড রোবট ডানবো (danbo) ইয়োতসুবার অনেক কাছের বন্ধু।

মাঙ্গাটি পড়ে প্রত্যকটি মুহুর্ত হেসেছি আর পরের চ্যাপ্টারে এই পিচ্চি কী কী মজা করবে তা জানার জন্য আগ্রহে পরের চ্যাপটার পড়ে ফেলেছি। বাবার সাথে ইয়োতসুবার মজা করা, তার জন্য আয়াসে পরিবারের ভালবাসা দেখে অনেক ভাল লাগে। এভাবে ইয়োতসুবার সাথে আরও অনেকজনের পরিচয়, তাদের সাথে মজা করা আর নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো ইয়োতসুবার প্রিয় কাজ, নতুন নতুন এডভেঞ্চারে যাওয়া সবই উপভোগ্য।

# মাঙ্গাটি কেন পড়বেন? “ইয়োতসুবাতো!” মাঙ্গাটার ভাষা সহজ, যে কেউই পড়তে পারবে। সবচেয়ে গুরত্বপুর্ণ বিষয় হচ্ছে প্রত্যকটা চ্যাপ্টার মজার মজার জোক্স দিয়ে ভরা আর ইয়োতসুবার ভুল জাপানিজ ভাষা দেখে না হেসে থাকা যাবে না। আর্ট অনেক ভাল। ইয়োতসুবার কিউট কিউট কাজকর্ম আর নানান উৎসবে নানান ধরণের পোশাকে দেখে স্ন্যাপশট নেওয়া ছাড়া আর উপায় নাই। সময় নিয়ে মাঙ্গাটি পড়ে ফেলবেন। আর স্কেচটা কেমন হয়েছে বলবেন। ε( ε ˙³˙)з.。oO

yotsubato