এফ এ সি ৪২

রান্ডম টপিক

 অন্সেন[Onsen]

 

 

অনসেন হচ্ছে প্রাকৃতিকভাবে [জিওথার্মালি] উত্তপ্ত পানির উৎস, যার মধ্যে থাকে বিভিন্ন ধরনের খনিজ উপাদান। আউটডোরে প্রাকৃতিক উত্সেই এটা থাকে। এর সাথে পাবলিক বাথের তফাত হলো, সেখানে পানি কৃত্তিমভাবে গরম করা হয়, আর তাতে খনিজ নাও থাকতে পারে. অন্সেন আগেকার দিনে মিক্সড ছিল[হে হে], এখনো বেশ কিছু মিক্সড অন্সেন আছে, তবে নারী-পুরুষের জন্য আলাদা অন্সেনই বেশি দেখা যায়.

 

 

আনিমে সাজেশন

 ম্যাজিক কাইতো[Magic Kaito]

রাতের বেলায় উড়ে বেড়ায় সে শহরে, চুরি করে মহামুল্যবান রত্ন! ফ্ল্যাশি, রহস্যময়, ড্যাশিং, ঝলমলে সাদা কোট-প্যান্ট! মনোকলের ওপাশে বুদ্ধিদীপ্ত চোখ! নাম তার কাইতো কিড!

 

কেন দেখবেনঃ ডিটেকটিভ কোনানের একটা ক্যারেক্টার নিয়ে বারো পর্বের এই স্পিন অফ সিরিজ, বুঝতেই পারছেন, একটা ক্যারেক্টার কত জনপ্রিয় হলে নিজের একটা আলাদা সিরিজ পায়। ক্যারেক্টার ডিজাইন আকর্ষণীয়, শউনেন জন্রায় ফেলা যায়, সময় কাটানোর জন্য বেশ ভালো।

 

কেন দেখবেন নাঃ এখানে জাদু বলতে শুধুই চোখের ধাঁধা নয়, নিয়ে আসা হয়েছে অতিপ্রাকৃত শক্তির ব্যবহার, যেটা আমার বাজে লেগেছে। বেশিরভাগ জাদুই উদ্ভট টাইপ, সম্ভবত বাস্তব জগতে ইমপ্লিমেন্ট করা সম্ভব না।

 

 

ম্যাল রেটিং ৮.৩৭

আমার রেটিং ৮

 

 

মাঙ্গা সাজেশন 

 প্যারাসাইট[Parasyte]

পরজীবী এলিয়েনরা আমাদের অজান্তে নেমে এসেছে পৃথিবীতে, ঢুকে পড়ছে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গে। আপনিও তার শিকার নন তো?

 

কেন পড়বেনঃ যতটুকু পড়লাম, প্রমিসিং কনসেপ্ট, আঁকার ধরন ডার্ক, ইতউ জুঞ্জির মতো, হরর-গোর জন্রার বেশ ভালো উদাহরণ।

কেন পড়বেন নাঃ শিউর না, আগে পুরোটা পড়ে নিই, তারপর আপডেট করব।

 

 

ম্যাল রেটিং ৮.৩২

আমার রেটিং নেই, আগে পড়ে নিই.

 

এফ এ সি ৪১

রান্ডম টপিক

 উইয়াবু[Weeaboo]

 

এরা এমন এক প্রজাতি, যাদের সংজ্ঞা দেয়া খুব সহজ না, তবে নিচের কয়েকটা বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায়। [মূলত বাংলাদেশের বেসিসে দেয়া হল]

১। এরা প্রধানত নারুটো আর গকুর ফ্যান, যে কোন আলোচনায়ই তারা এই ক্যারেক্টারগুলো নিয়ে আসে[কার্টুন নেটওয়ার্কে নারুটো আর ড্রাগনবল জি দেখানোর ফল আর কি]।

২। এরা শউনেন আর এচি ছাড়া তেমন কিছু দেখে না।

৩। বাবা-মার প্রদত্ত নাম বাদ দিয়ে তারা আজব আজব সব জাপানি ফেসবুক নাম দেয়।

৪। জাপানী পারে না, তবুও খিচুড়ি কথাবার্তা বলে, যেমনঃ মিন্না, ওয়াতাশি হাংরি দেসু, পিজ্জা খাব দেসু বা হ্যাপি তানজবি ইত্যাদি।

৫। এরা কোন যুক্তি ছাড়া বাজে তর্ক করতে খুব পছন্দ করে। গকুর গ্রহ ধ্বংসের যুক্তি এদের অন্যতম পছন্দের যুক্তি।

আরও বৈশিষ্ট্য আছে, সেগুল আপাতত মনে পড়ছে  না।

 

 

আনিমে সাজেশন

 এমা-আ ভিক্টরিয়ান রোমান্স[Eikoku Koi Monogatari Emma]

এক হাউজমেইডের প্রেমে পড়ে গেলো এরিস্টোক্র্যাট পরিবারের এক তরুণ। এই অসম প্রেমের পরিণতি কি হবে?

 

কেন দেখবেনঃ শউনেন সিরিজ না, কিন্তু কাহিনী যথেষ্ট গতিময়, টানটান একটা ব্যাপার আছে, ঝুলে যায়নি কোথাও। ক্যারেক্টারগুলোর পোরট্রেয়িং বেশ আকর্ষণীয়, সেই সাথে আছে উনবিংশ শতাব্দীর ইংল্যান্ডের আবহ।

কেন দেখবেন না: বুঝতেই পারছেন, বাংলা সিনেমা গোছের একটা ভাইব আছে [অবশ্যই অতটা লেইম নয়]।

 

ম্যাল রেটিং ৭.৮৭+৮.১০

আমার রেটিং ৮+৮

 

 

মাঙ্গা সাজেশন 

স্কুল নিঙ্গিও[School Ningyo]

 

গুজব আছে, স্কুলে গভীর রাতে হাজির হয় মৎস্যকন্যারা, যাদের মাংস খেলে পাওয়া যাবে ভালবাসার খোঁজ। দুই বান্ধবী যখন এই উদ্দেশ্যে স্কুলে রয়ে গেলো, এর পরিণতি কি হল?

কেন পড়বেনঃ বেশ ভালো হরর, আঁকাও ভালো, এন্ডিঙটা পুরোই অপ্রত্যাশিত। এছাড়া মাত্র ৩ চ্যাপ্টার, এক বসায় পড়ে ফেলার মতো।

কেন পড়বেন নাঃ ক্লিশে মনে হলেও হতে পারে।

 

ম্যাল রেটিং ৬.৭৮

আমার রেটিং ৮

 

এফ এ সি ৪০

রান্ডম টপিক

ধর্ম

 

জাপানের বেশিরভাগ মানুষ শিন্তো আর বৌদ্ধ ধর্মের সংকরের অনুসারী। খ্রিস্ট ধর্ম আছে এর পরেই, তবে তারা বড়দিন সামাজিকভাবে পালন করে. মুসলিমও আছে, যারা বেশিরভাগই অন্য দেশ থেকে মাইগ্রেট করেছেন। আছে হাতে গোনা ইহুদী আর হিন্দু ধর্মের অনুসারীও।

 

আনিমে সাজেশন

কিংডম[Kingdom]

গৃহযুদ্ধের কবলে পড়ে ছোটবেলার বন্ধুকে চোখের সামনে মরতে দেখল জিন। কিন্তু দমে গেলো না সে, তার বন্ধুর স্বপ্ন হৃদয়ে রেখেই পথ চলা শুরু করল সে। কি সেই স্বপ্ন? চীনের সর্বকালের শ্রেষ্ঠ ওয়ার জেনারেল হওয়া।

কেন দেখবেনঃ ঐতিহাসিক টাচ আছে, খুব ভালো সেইনেন, শউনেন ভাইবও আছে, মানে দুর্বল অবস্থা থেকে ধীরে ধীরে শক্তিশালী হওয়া। একবার শুরু করলে শেষ না করে ওঠার জো নেই।

কেন দেখবেন নাঃ এনিমেশন একটু অদ্ভুত গোছের।

 

ম্যাল রেটিং ৮.২৮+৮.৬৫

আমার রেটিং ৮+৯

 

মাঙ্গা সাজেশন

 লাইচি হিকারি ক্লাব[Litchi☆Hikari Club]

মানসিকভাবে বিকৃত কয়েকজন জার্মান তরুণের এক ক্লাবে ঘটনাচক্রে এসে হাজির হল ভাগ্যাহত এক তরুণী। এতে ক্লাবের সদস্যদের মধ্যে কি পরিবর্তন আসল? আর ক্লাবের রেসিডেনট রোবটের মেয়েটাকে ভালবেসে ফেলার পরিণতিই বা কি হবে?

 

কেন পড়বেনঃ একটু অন্যরকম কাহিনী, ডার্ক, গোর। এর একটা আনিমে ছিল, সেটা মাঙ্গাকে কোনোভাবেই জাস্টিফাই করতে পারেনি।

কেন পড়বেন নাঃ কেন পড়বেন অংশটার দিকে তাকান। ক্লাবের সদস্যরা সবাই মানসিকভাবে বিকৃত। খুবই জঘন্য গোছের কিছু প্যানেল আছে।

 

ম্যাল রেটিং ৭.৮০

আমার রেটিং ৮

 

এফ এ সি ৩৯

রান্ডম টপিক

সুইকাওয়ারি

 

আনিমেতে বীচ এপিসোডগুলোতে একটা আবশ্যিক অনুসঙ্গ হলো তরমুজ ফাটানো। গ্রীষ্মকালে তরমুজ ফাটানো জাপানের ঐতিহ্যগুলোর একটা। একজনের চোখ বেঁধে হাতে একটা লাঠি দেয়া হয়, অন্যরা ডিরেকশন দেয়, আর সে আন্দাজে ফাটানোর চেষ্টা করে। তবে এর চেয়ে ভালো উপায় আছে। একটা তরমুজ নিন. সেটার সাথে একটা পেন্সিল বেঁধে খানিকক্ষণ গড়াতে দিন. একটু পরে সেটাকে থামিয়ে দিন একটা ঘুষি মেরে। তারপর এর নাজুক অংশে দুই বুড়ো আঙ্গুল ঢুকিয়ে চাপ দিতে থাকুন। ব্যস, “মাইন্ড ব্লোইং” ব্যাপারস্যাপার দেখার জন্য রেডি হয়ে যান.

 

 

 

আনিমে সাজেশন

গা-রেই জিরো[Ga-Rei Zero]

ভালবাসার মানুষকে কি খুন করা সম্ভব, ভালবাসার কারণেই?

 

কেন দেখবেনঃ ধুমধাড়াক্কা প্রথম পর্বের পরে কয়েক পর্ব দেখে মনে হবে ইয়ুরি স্লাইস অব লাইফ, তারপরেই ক্লাইম্যাক্স। আবার ধুমধাড়াক্কা অবস্থা। বেশ অনেকখানি ডিফরেন্ট টেস্টের একটা আনিমে।

কেন দেখবেন নাঃ চূড়ান্ত ক্লাইম্যাক্সের আগে তুলনামূলক স্লো এবং ক্লিশে বিলড আপ।

 

ম্যাল রেটিং ৭.৯৩

আমার রেটিং ৮

 

 

মাঙ্গা সাজেশন

কারনিভোরাস প্রিন্সেস ইয়েগ্রিনা[Carnivorous Princess Yegrinna]

আনিম্যাল কিংডম থেকে রাজকুমারী ইয়েগ্রিনাকে পাঠানো হল মানবজাতিকে শাস্তি দিতে, বদমাশের দল সব প্রাণীকে কষ্ট দিয়ে বেড়াচ্ছে। ইয়েগ্রিনা প্রথমেই যে মানুষটার বাড়িতে এসে ঢুকল, সে হচ্ছে মহা আঁতেল, পড়াশুনা ছাড়া পৃথিবীর আর কোন ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। তাদের সংঘর্ষের ফলাফল?

 

কেন পড়বেনঃ মানহুয়া আর্টিস্টরা আঁকে দারুন সুন্দর, বিশেষ করে মেয়েদের, সেটা তো জানেনই। কাহিনীও ভালো, বেশ ভালো একটা টাইম পাস ম্যাটেরিয়াল। কয়েকটা ভালো ফাইট সিনও আছে।

কেন পড়বেন নাঃ নুডিটি, আনিম্যাল গার্ল, স্লাইস অব লাইফ, এগুলোতে এলারজি  থাকলে পড়বেন না।

 

ম্যাল রেটিং ৭.৪৭

আমার রেটিং ৭

 

এফ এ সি ৩৮

রান্ডম টপিক

কাজিউরান

 

ইউকি কাজিউরার নামের সাথে অপরিচিত এমন কেউ বোধ হয় গ্রুপে নেই। কাজিউরা তার কাজে প্রায়ই ল্যাটিন ভাষা ব্যবহার করে থাকেন। আপনি কি জানতেন, এটাকে “কাজিউরান” বলা হয়?

কাজিউরানের একটা খুব ভালো উদাহরণ হলো এটা http://www.youtube.com/watch?v=Jxnf5uaeRDE

 

 

আনিমে সাজেশন

ডিটেকটিভ কোনান[Detective Conan]

এক অপরাধী চক্রের পাল্লায় পড়ে ১৭ বছর বয়সী জিনিয়াস গোয়েন্দা কুদো শিনিচি হয়ে গেল ৭ বছরের এক বাচ্চা! কিন্তু তাতেই কি সে দমে গেল? প্রফেসর হিরোশির তৈরী বিভিন্ন গ্যাজেট, আর চাইল্ডহুড সুইটহার্ট রানের সাথে মিলে শিনিচি হয়ে উঠলো এক অপ্রতিরোধ্য গোয়েন্দা, নাম নিল এদোগাওয়া কোনান! সাবধান অপরাধীরা, সাবধান!

 

কেন দেখবেন: খুব অল্প পিউর ডিটেকটিভ আনিমের মধ্যে এটা একটা। ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, গ্যাগ, এবং সর্বোপরি বেশ ভালো ভালো কেস. এপিসোডিক, কাজেই টানা দেখার ঝক্কি নেই.

কেন দেখবেন না: কোনো কারণ নেই.

 

ম্যাল রেটিং ৮.২৬

আমার রেটিং নেই, কারণ অনগোয়িং।

 

 

মাঙ্গা সাজেশন

 দ্য প্রিন্স’স ক্যাকটাস[The Prince’s Cactus]

বোনের বিয়েতে গিয়ে দানিয়া পরিচিত হলো তার নতুন ভাগ্নে, মানে বোনের সৎ ছেলের সাথে। সেই ছেলে এক রাজপুত্র, মহা এরোগ্যান্ট, সারাক্ষণ দানিয়াকে তাচ্ছিল্য করে বেড়াচ্ছে। এই দুইয়ের অসম জুটি কি আসলেই সম্ভব?

 

কেন পড়বেনঃ বুঝতেই তো পারছেন, অসম প্রেমের এক উদ্দাম কাহিনী, হেহে।

কেন পড়বেন না: এখানে যে রিলেসনশিপ দেখানো হয়েছে সেটা সবার মনোপূত হবে না, আগে  কয়েকটা রিভিউ পড়ে শিউর হয়ে নেবেন।

 

ম্যাল রেটিং ৭.৬৯

আমার রেটিং ৮[বায়াস্ড রেটিং]

এফ এ সি ৩৭

দ্বীপ দেশ জাপানের আয়তনের তুলনায় জনসংখ্যা তুলনামুলকভাবে কম। কারণ মূলত জীবনযাত্রার বিশাল ব্যয়, সেই সাথে বেশিরভাগই সংসার শুরু করতে চায় না, স্বাধীন জীবনযাপনই এদের বেশি পছন্দ। সরকার বেশি সন্তানের বাবা-মাকে ইনসেন্টিভ দিচ্ছে, তবুও এই ব্যাপারে জাপানের অধিবাসীদের তেমন মাথাব্যথা নেই।

পারিবারিক চেতনা বা মূল্যবোধ সব জায়গাতেই কমে যাচ্ছে, জাপানও এর ব্যতিক্রম নয়।

আনিমে সাজেশন

ইয়ামাতো নাদেশিকো শিচি হেঙ্গে[Yamato Nadeshiko Shichi Henge]

নাকাহারা সুনাকো হল ভয়াবহ ধরনের অসামাজিক, নিজের ঘরে বসে আপন মনে প্রেতচর্চা করা এক তরুণী। সে যে কতটা পিকুলিয়ার, সেটা বোঝার জন্য এটুকু জানাই যথেষ্ট, তার ভালবাসার পাত্র হচ্ছে স্কুলের এনাটমি বোঝানোর জন্য যে ম্যানিকিন ব্যবহার হয়, আর কঙ্কাল। তো তাকে এক পারফেক্ট গার্ল, বা ইয়ামাতো নাদেশিকো বানানোর জন্য সুনাকোর আনটি পাঠালেন চার সুদর্শন তরুণকে। তাদের ঔজ্বল্যে চোখ ধাধিয়ে গেলো সুনাকোর, নোজব্লিডের শিকার হল সে। এরপর?

কেন দেখবেনঃ টিপিক্যাল শোউজো না, চমৎকার ক্যারেক্টার ডিজাইন, সেই সাথে কমেডির মিলন।

ম্যাল রেটিং ৭.৯৮
আমার রেটিং ৯

মাঙ্গা সাজেশন

মেরু পুরি[Meru Puri]

 

আইরি স্বপ্নে বিভোর, তার সামনে একদিন এসে হাজির হবে রাজপুত্র, বিয়ে করবে তাকে, তারা সুখে ঘরসংসার করবে। তো একদিন রুপকথার রাজ্য থেকে এক রাজকুমার সত্যি সত্যি হাজির হল, কিন্তু সে যে হাইস্কুল পড়ুয়া আইরির সাথে তুলনা করলে স্রেফ এক বাচ্চা ছেলে! এই অসমবয়সী দুইজনের সম্পর্ক কি আদৌ প্রেমে পরিণত হবে?

কেন পড়বেনঃ খুবই জনপ্রিয় শউজো মাঙ্গা ভ্যাম্পায়ার নাইটের মাঙ্গাকার আঁকা, ভদ্রমহিলার আঁকার হাত তো ভালই, কাহিনীকে এগিয়েও নিতে পারেন সুন্দরভাবে। মেইন দুই ক্যারেক্টারও যথেষ্ট লাইকেবল।
কেন দেখবেন/পড়বেন নাঃ শউজো জন্রার, কাজেই বুঝতে পারছেন মারপিট খুব একটা নেই, মূল পাত্রপাত্রীদের দৈনন্দিন খুনসুটিই সিরিজের প্রাণ। সেই মতো বুঝে নিন।

ম্যাল রেটিং ৮.৩১
আমার রেটিং ৮

এফ এ সি ৩৬

রান্ডম টপিক

 খাদ্যাভাস

 

 

আমরা বেশিরভাগ বাঙালি খাবার সময় কি করি? একগাদা ভাত নেই, তার সাথে এক চিমটি সবজি। আর জাপানিরা করে উল্টো, তারা সবকিছুই মোটামুটি সমান পরিমাণে নেয়। জাপানিরা মহিলারা যে ৪০ এও চালশে হয়ে যায় না, শারীরিক গঠন চমৎকার থাকে, তাঁর কারণ এই পরিমিত খাদ্যাভ্যাস, প্রচুর পরিমাণে সী-ফুড, আর চিনিছাড়া চা।

আপনিও এটা ট্রাই করতে পারেন, শুধু মাংস খাওয়া বুদ্ধিমানের কাজ নয়।

 

 

আনিমে সাজেশন

 ক্রস গেম[Cross Game]

 

কৌ আর ওয়াকাবার বাল্যকালের প্রেম কুঁড়ি হয়ে ফুটতে না ফুটতেই ঝরে গেলো। বড় বোন মারা যাওয়ায় নিজেকে খানিকটা হলেও দোষী মনে করল আওবা, সেও যে ভালবাসত কৌকে! কিন্তু কৌর কি আর সেদিকে খেয়াল আছে? তার এখন স্বপ্ন একটাই, সে তার প্রথম প্রেমের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে, যাবে সে কশিয়েনে[হাইস্কুল বেসবল এর ন্যাশনাল টুর্নামেন্ট], হবে সে দুর্দান্ত এক পিচার!

 

কেন দেখবেনঃ রিফ্রেশিং রোমান্টিক স্পোর্টস আনিমে, কোন এচি কন্টেন্ট নেই, কাহিনী খুব সাবলীলভাবে এগিয়েছে, বেশিরভাগ স্পোর্টস আনিমে থেকে ব্যতিক্রম, কারণ এখানে নায়ক একেবারে নবিস পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জনের কাছে ট্রেনিং নিয়ে মহা ফ্যান্সি কোন পাওয়ার পায় না। বাস্তবধর্মী আনিমে।

কেন দেখবেন নাঃ হাইস্কুল স্লাইস অব লাইফ স্পোর্টস স্টোরি, এ থেকে বুঝে নিন কাদের ভালো লাগবে, আর কাদের না।

 

ম্যাল রেটিং ৮.৬০

আমার রেটিং ৯

 

 

 

মাঙ্গা সাজেশন

দেনপা কিওশি[Denpa Kyoushi]

 

 

কাগামী জুনিচিরো মহা ব্রিলিয়ান্ট হলে কি হবে, সে হচ্ছে এক অতাকু হিকিকমরি। বড় বোনের জ্বালায় ঘরে থাকতে না পেরে সে হল এক স্কুলের টিচার। তারপর?

 

কেন পড়বেনঃ এটাকে মোটামুটিভাবে গ্রেট টিচার অনিজুকার সফটকোর ভারশন বলা যায়, যারা দ্য ওয়ার্ল্ড গড অনলি নোজ পড়েছেন, তাদের ভালো লাগার কথা।

কেন পড়বেন নাঃ আর্ট তেমন একটা ভালো না, প্যানেলগুলো খুবই মেসি, পড়তে গিয়ে মেজাজ খারাপ হয়ে যায়। আর আমি অনেকদিন পড়ছি না, ৬০ চ্যাপ্টারের মতো পড়ে স্টপ।

 

ম্যাল রেটিং ৮.২৫

আমার রেটিং নেই, কারণ অন্গিং।

এফ এ সি ৩৫

রান্ডম টপিক

তোহো প্রজেক্ট[Touhou Project]

 

এই ঘটনার সাথে অনেকেই পরিচিত হয়ে থাকবেন, কোন ভকালয়েডের ছবি দেখলেই অনেকে জিজ্ঞাসা করে, কোন আনিমে থেকে এই ক্যারেক্টার। এর পাশাপাশি আরেকটা নাম যুক্ত হয়েছে, যার ক্যারেক্টারগুলোকে দেখেও অনেকেই একই প্রশ্ন করে। নামটা হল তোহো প্রজেক্ট। শুধু জাপানেই না, অন্যান্য দেশেও এই গেমটা খুব জনপ্রিয়। গেমের প্রিমিস হচ্ছে গেনসোকিও নামের একটা জায়গা, যেখানে অনেক ইওকাই এর সহাবস্থান। সব ক্যারেক্টার এরই বিশাল ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি।

 

এই গেম জনপ্রিয় মূলত এর ক্যারেক্টারগুলোর জন্য, সেই সাথে অদ্ভুত সুন্দর থিম মিউজিকগুলো তো আছেই। আপনারা ইয়ুতিউবে গিয়ে শুনতে পারেন, আমি এখানে শুধু চিরুনোর ক্যারেক্টার থিম দিয়ে দিলাম। http://www.youtube.com/watch?v=AyHJpHqI5uY

 

 

 

আনিমে সাজেশন

এয়ার[Air]

কামিও মিসুজু ভারী শান্ত, ভারী মিষ্টি এক মেয়ে। তাঁর সাথে পরিচয় হয়ে গেলো এক ভবঘুরে জাদুকরের সাথে। এরপর?

 

কেন দেখবেনঃ এটা কী এর একটা আনিমে, যাদের অন্য কাজগুলোর মধ্যে আছে ক্ল্যানাড, ক্যানন ২০০৬ ইত্যাদি। বুঝতেই পারছেন, আশ্চর্যরকম সুন্দর কিছু সাউন্ডট্র্যাকের সাথে আবেগের মেলবন্ধন। কয়েক বাক্স টিস্যু নিয়ে বসতেই পারেন। আর অতি অবশ্যই আনিমেটা শেষ করে দুটো অভিয়ে দেখে নেবেন, তাহলে কাহিনী পুরোপুরি বুঝতে পারবেন।

 

ওপেনিংএ লিয়ার গানটা এখনি শুনে দেখুন না। http://www.youtube.com/watch?v=NtJnix-9niI

 

কেন দেখবেন নাঃ কোন কারণ নেই।

 

 

 

ম্যাল রেটিং ৭.৬৫

আমার রেটিং ৮

 

 

 

মাঙ্গা সাজেশন

গকিবুরি গিজিঙ্কা[Gokiburi Gijinka]

 

গোকিচা না, ভারী ভালো মেয়ে। সে সব মানুষকে ভীষণ ভালবাসে, তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। কিন্তু তাকে কেউ দেখতে পারে না। সে একটা আরশোলা, এই কি তার অপরাধ?

 

কেন পড়বেনঃ খুব ভালো স্লাইস অব লাইফ কমেডি। এমন না যে মহা হিউমারাস, বা কাতুকুতু, গোকিচার কার্যকলাপ দেখলে মুচকি না হেসে পারবেন না, এতুকু গ্যারান্টি দেয়াই যায়।

 

কেন পড়বেন না: কোন কারণ নেই।

 

ম্যাল রেটিং ৭.৫০

আমার রেটিং নেই, কারণ সিরিজ অন্গিং।

 

এফ এ সি ৩৪

রান্ডম টপিক

 ফুতন

ফুতন হলো ম্যাট্রেস দিয়ে বানানো বেডিং, যাতে রাতে ঘুমিয়ে থাকার পর সকালে খুব সহজে গুছিয়ে আলমারিতে রেখে দেয়া যায়. এতে খুব বড় একটা সুবিধা, ঘরে অনেক বেশি স্পেস পাওয়া যায়. জবরজং খাটের চেয়ে ফুতন আসলে বেশি কাজের।

আর ফুতন যে শুধু ঘুমানোর কাজেই ব্যবহার করা হয় তা না, বসার জন্যও এক ধরনের বর্গাকার ফুতন ব্যবহার করা হয়, একে বলে জাবুতন।

 

 

আনিমে সাজেশন

প্যানটি অ্যান্ড স্টকিং উইথ গার্টারবেল্ট[Panty and Stocking with Garterbelt]

 

এনারকিরা দুই বোন, প্যানটি আর স্টকিং। তারা দুজন এঞ্জেল, এক পাদ্রি গার্টারবেল্টের তত্ত্বাবধানে বিভিন্ন ইরেগুলারিটিকে ধ্বংস করে, এদেরকে বলে গোস্ট। এই পোস্টে এর চেয়ে বেশি কিছু বলাটা সেফ হবে না।

 

কেন দেখবেনঃ দারুন সব প্যারোডি, অ্যাকশান সিকোয়েন্স, এবং আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটে যাওয়া ট্রান্সফরমেশন সিন।

আর অবশ্যই, দ্যাট এন্ডিঙ।

কেন দেখবেন নাঃ অনেকটা আমেরিকান কার্টুন স্টাইল এর অ্যানিমেশন, তুলনামূলক বেশি ভালগার কন্টেন্ট।

এবং এক্ষেত্রেও, দ্যাট এন্ডিঙ।

 

ম্যাল রেটিং ৭.৮৫

আমার রেটিং ৮

 

 

মাঙ্গা সাজেশন

 মনস্টার মুসুমে নো ইরু নিচিজৌ

পৃথিবীতে এমন একটা সময় চলছে, যাতে মানুষ ছাড়াও মানুষের মতো বিভিন্ন প্রজাতি সহাবস্থান করছে। তো এচি হারেমে যা হয় আর কি, মেইন ক্যারেক্টার এর বাড়িতে সব সুন্দরীরা এসে ভিড় জমালো, এদের মধ্যে আছে লামিয়া, সেন্টর, মারমেইড ইত্যাদি। এরপর?

 

কেন পড়বেনঃ এচি তো, পড়তে বেশ মজা লাগে। হেহে।

কেন পড়বেন নাঃ এচি পড়তে খুব মজা লাগে, কিন্তু শেষ করে মেজাজ খারাপ হয়ে যায়, কেন এটা পড়ে সময় নষ্ট করলাম। এখন পর্যন্ত তেমন ধারাবাহিক কোন কাহিনী নেই, প্রতি কয়েক চ্যাপ্টারে একের পর এক সুন্দরীরা আসছে, এই যা।

 

ম্যাল রেটিং ৮.০৪

আমার রেটিং নেই, কারণ সিরিজ অন্গিং।

এফ এ সি ৩৩

রান্ডম টপিক

সিকাডা ব্লক[Cicada Block]

 

২০১২ সালে টুইটারে অরিজিনেট হওয়া এই মিমটা খুব পপুলার। এটা মূলত ওয়ালের কোণায়  নিজের হাত পা ব্যবহার করে ওয়ান ম্যান ব্যারিকেড তৈরী করে কাউকে আটকে রাখার কায়দা। পোজটা দেখতে সিকাডার মত, তাই একে সিকাডা ব্লক বলে. উদাহরণ কমেন্টে।

 

আনিমে সাজেশন

মুশি-শি[Mushi-shi]

 

মুশি হল অদ্ভুত এক অরগানিজম, যেগুলো উদ্ভিদও নয়, প্রাণীও নয়। এদের ব্যাপারে বিস্তারিত কেউই জানে না, সবচেয়ে বেশি যারা জানে এবং মুশি নিয়ে গবেষণা করে, তাদের বলা হয় মুশি-শি। গিনকো এদেরই একজন।গিনকোর ভ্রমণ কাহিনী, সে কিভাবে মুশি সংক্রান্ত বিভিন্ন ঘটনা ট্যাকল দেয়, এই নিয়ে আনিমেটা।

 

কেন দেখবেনঃ অদ্ভুত সুন্দর ভিজুয়াল, সাথে একই ধরনের আবহ সঙ্গীত। ঐতিহ্যবাহী ছাপটা চোখে পড়ার মত। ভীষণ মন ছুয়ে যাওয়া কাহিনী, দেখলে মন ভীষণ শান্ত হয়ে যায়, একটা পবিত্র ভাব আসে।

যারা লাস্টের লাইনটা পড়ে হাসছেন, তারা আসলে মুশি-শি না দেখলে বুঝবেন না আমি কি বলতে চাইছি।

 

কেন দেখবেন নাঃ তেমন কোন কারণ নেই।

 

ম্যাল রেটিং ৮.৮১

আমার রেটিং ৯

সেকেন্ড সিজন এখন অন এয়ার, তাই রেট করছি না, তবে ৯ এর কম দেব না, মোটামুটি শিউর।

 

 

মাঙ্গা সাজেশন

ভ্যাগাবন্ড[Vagabond]

 

মিয়ামতো মুসাশি নাম নিয়ে তাকেজো বেরিয়ে পড়ল অদৃষ্টের খোঁজে। লক্ষ্য একটাই, সে হতে চায় সূর্যের নিচে দাঁড়ানো মানুষগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। কিন্তু কাজটা কি এতই সোজা?

 

কেন পড়বেনঃ তাকেহিকো ইনউয়ের আঁকা, মানে বুঝতেই পারছেন কত অসাধারণ। ভীষণ ডিটেইলড, লড়াইগুলো দেখানো হয়েছে দারুণভাবে, সুপারন্যাচারাল কন্টেন্ট নেই, পিউর স্কিল আর পাওয়ার এর প্রদর্শনী। মাংগাকা অসাধারনভাবে তা ডেলিভার করেছেন। আর মাঙ্গাটা আঁকা হয়েছে সত্য ঘটনার আলোকে।

 

কেন পড়বেন নাঃ তেমন কোন কারণ নেই।

 

ম্যাল রেটিং ৮.৮৬

আমার রেটিং আমার রেটিং নেই, কারণ সিরিজ অন্গিং।