”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ১৭ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ১৭ তম লেসন..

 

আজকে কমন কিছু ভার্বের জাপানিজ শিখাব আর তার কিছু জায়গায় প্রয়োগ শিখাব…

 

১. ইকু …

 

 

ইকু হইল go/যাওয়া…ইকিমাসু মানেও go…কিন্তু ইকিমাসু হইল পোলাইট ফর্ম…আমি যদি বলি “ওয়াতাশি ওয়া ইকু/ওয়াতাশি ওয়া ইকিমাসু” মানে হল “আমি যাব”…

 

তারপর আমি যদি বলি “আমি যাব না”…”ওয়াতাশি ওয়া ইকানাই”..” যাব” এর সময় “ইকু/ইকিমাসু” ছিল…”যাব না”র সময় “ইকানাই” হয়ে গেছে..এখানে “কি/কিমাসু” এর বদলে “কানাই”বসছে…আর পোলাইট ফর্ম হলে “ইকিমাসেন”…যদি বলি “please go” তখন হবে “ইইতে কুদাসাই”…এখানে “ইকু” এর “কু” এর বদলে “ইতে” বসছে…”ইইতে” বলতে “যাও” বুঝাইছে…কোন ভার্বের আগে “কুদাসাই” লাগালে “please” বুঝায়….তারপর “ইকানাই দেকুদাসাই” মানে হল “please don’t go”….আর “গিয়েছিলাম/গিয়েছিল” এগুলার জাপানিজ “ইইতা” …..”ইকিতাই” মানে “want to go”..

 

২.কিকু

 

আচ্ছা এখন এটার সাথে মিল রেখে আরেকটা শিখাই “কিকু”…”কিকু/কিকিমাসু” মানে হল “listen”…

 

“আমি শুনি” – “ওয়াতাশি ওয়া কিকু/কিকিমাসু”

“আমি শুনি না”- “ওয়াতাশি ওয়া কিকানাই/কিকিমাসেন”

“please listen”-“কিইতে কুদাসাই”

“please don’t listen”- “কিকানাই দেকুদাসাই”

“শুনেছিল/শুনেছিলাম”-কিইতা

“কিকিতাই”-“want to listen”

 

 

আজকে আমি যেই ২ টা শিখালাম এগুলা “গ্রুপ ১” ক্যাটাগরির ভার্ব….এখন আজকের ২ টা “ইকু আর কিকু” ..এই ২ টার শেষে “কু” আছে…”কু” ছাড়াও “সু”,”তসু”,”রু”,”বু”,”মু”,”গু”,”উ” এইগুলা যদি ভার্বের শেষে থাকে তাইলে “গ্রুপ-১” ক্যাটাগরিতে পড়বে….পরের লেসন গুলাতে বাকিগুলা শিখাব …

 

আর “রু” এর ক্ষেত্রে লাস্টে “আরু”, “ওরু” এগুলা হলে গ্রুপ-১…যেমন সুওয়ারু..suwaru..(sit down),নোরু..noru (get on)

 

কিন্তু “এরু আর ইরু” শেষে থাকলে “গ্রুপ-২”….taberu(eat)..miru (see)

 

আর “উরু” শেষে থাকলে “গ্রুপ-৩”…kuru(come) suru(do)….এগুলাও পরে শিখাব নে আস্তে আস্তে 🙂

 

আজকে মেলা কঠিন জিনিস শিখাইছি 😛 ভুলত্রুটি হলে ঠিক করে দিয়েন জ্ঞানী গুণীরা 🙂

 

আর পরের লেসনে “কু” লাস্টে আছে এমন আরও ৩ টা শিখাব….এই ২ টা বুঝলে ঐগুলা এমনিই পারার কথা..:)

 

ভার্বের ক্যাটাগরি টা আরেকটু ভালো ভাবে বুঝাই…উপরে কিছুটা গরমিল আছে…নিচে ঠিকমত লিখে দিচ্ছি 🙂

 

সকল ধরনের “উ” ভার্ব হল গ্রুপ -১ ক্যাটাগরিতে অর্থাৎ ভার্বের শেষে “উ” থাকলে সেটা গ্রুপ-১…

 

“রু”ভার্ব হল গ্রুপ-২ তে পড়ে কিন্তু “রু” ভার্বের ক্ষেত্রে শেষে যদি “ইরু/এরু” থাকে তাহলে গ্রুপ-২ এর বাকি গুলা “রু”ভার্ব গ্রুপ-১ এর…যেমন আরু,ওরু,উরু..এগুলা শেষে থাকলে গ্রুপ-১ এ পড়বে…আর ২ টা স্পেশাল আছে “কুরু” আর “সুরু” এই ২ টা গ্রুপ-৩ তে পড়ে…এই ২ টা এক্সেপশন আরকি 🙂

Comments