জাপানিজ শিক্ষা কার্যক্রমের ৩৪ তম লেসন
আগের দিন ১-১০০ পর্যন্ত গুনা শিখাইছিলাম আজকে শিখাব মাসের তারিখগুলারে কিভাবে বলে….
সংখ্যা গুনতে শিখলে মাসের তারিখ গুলা শিখার কষ্ট অলরেডি অর্ধেক কমে যাবে….. বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যার শেষে “নিচি” লাগিয়ে তারিখ বলে কিছু ব্যতিক্রম আছে সেগুলা পরে শিখাই… আগে ইজি গুলা বলি
১১ এর জাপানিজ ছিল “জুইচি”…কোন মাসের ১১ তারিখ হলে বলে “জুইচিনিচি”
১২ হলে “জু নি নিচি” ১৩ তারিখ- “জু সান নিচি”
১৫ তারিখ- “জু গো নিচি”
একই নিয়মে ১৬,১৭,১৮,১৯ হবে মানে সংখ্যার জাপানিজের শেষে নিচি লাগালেই তারিখ বুঝাবে
এখন আসি ২০ এর ঘরে
২১ তারিখ- “নি জু ইচি নিচি”
২২ তারিখ- “নি জু নি নিচি ”
২৮ তারিখ- “নি জু হাচি নিচি”
এই নিয়মে ২০ এর ঘরে ২৩,২৫,২৬,২৭,২৯ এগুলার তারিখ পারা যাবে
৩০ তারিখ- “সান জু নিচি”
৩১ তারিখ- “সান জু ইচি নিচি”
এখন আসি ব্যতিক্রমে
১ তারিখ -তসুইতাচি
২ তারিখ – ফুতসুকা
৩ তারিখ – মিককা
৪ তারিখ – ইয়োক্কা
৫ তারিখ – ইতসুকা
৬ তারিখ – মুইকা
৭ তারিখ – নানোকা
৮ তারিখ – ইয়োউকা
৯ তারিখ – কোকোনোকা
১০ তারিখ – তোওকা
১৪ তারিখ – জু ইয়োক্কা
২০ তারিখ – হাতসুকা
২৪ তারিখ – নিজু ইয়োক্কা
এই হল মোটামটি মাসের তারিখ কিভাবে বলে তার লেসন ….মাতা নে … বাই বাই ….আশা করি বুঝা গেছে 🙂 তাইলে যেগুলা বলিনাই তার মধ্যে ২৫,১৭,২৯ এই তারিখগুলা কিভাবে বলে কমেন্ট দিলে খুশি হব 🙂
