“মাঙ্গানুবাদ প্রতিযোগিতা”

 

0

শুদ্ধ বাংলায় এনিম চর্চার লক্ষ্যকে সামনে রেখে এনিমখোর নিয়মিতই স্বল্প এবং বৃহৎ পরিসরে নানা আয়োজন চালিয়ে যাচ্ছে। দুই ঈদে “কভার ফটো কন্টেস্ট” এবং “লোগো কন্টেস্ট” তারই সাক্ষর বহন করে। দুটো ইভেন্টেই অংশগ্রহণ ছিল বেশ চোখে পড়ার মত। এরই ধারাবাহিকতায় এনিমখোর এবার আয়োজন করতে যাচ্ছে “মাঙ্গানুবাদ প্রতিযোগিতা” এর। 

প্রক্রিয়াঃ নিচে চারটি মাঙ্গা চ্যাপ্টারের লিঙ্ক দেওয়া আছে। আমাদের দেশের মাঙ্গা ফলোয়াররা একটা মাঙ্গা সম্ভবত প্রায় সবাইই ফলো করেন, নারুতো। তাই চারটিই নারুতোর চ্যাপ্টার। যে কোন একটি চ্যাপ্টার সিলেক্ট করুন; ন্যূনতম ৬ পৃষ্ঠা থেকে পুরো মাঙ্গাটিই যে কোন ইমেজ এডিটিং সফটওয়ারে এডিট করে বাংলা অনুবাদ করে জিপ করে পাঠিয়ে দিন “animekhor@gmail.com” এই ঠিকানায়। সাথে করে কোন মাঙ্গা; কয় পেইজ; এবং আপনার ফেইসবুক নাম দিতে ভুলবেন না যেন!!! 

জাজিং ক্রাইটেরিয়াঃ মুল কাহিনীর অর্থ বহন করার ক্ষমতা; প্রাঞ্জলতা; ফন্ট ব্যাবহারের সৌন্দর্য এবং উপযুক্ততা। এই কন্টেস্টে সকল এন্ট্রি হাতে পাওয়ার সাথে সাথেই গ্রুপে প্রদর্শনের জন্য আপলোড করা হবে; তবে সকল মার্কস থাকছে জাজদের হাতেই; লাইক থেকে কোন মার্কস এই কন্টেস্টে থাকছে না। এডমিন প্যানেল থেকেই জাজ প্যানেল গঠন করা হবে এবং তারা তাদের মারকিং করবেন। 

সাবমিটের শেষ সময়ঃ ডিসেম্বর ১০; ২০১৩।
ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখঃ ১৬ ডিসেম্বর; ২০১৩। 
হায়েস্ট মার্ক্সধারীর বিজয়ীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এর সাথে প্রথম কয়েক স্থান ধারণকারীদের অনুবাদ আমরা আপলোড করে দিব গ্রুপে রেজাল্ট ঘোষণার পরবর্তী সময়েই।

মাঙ্গা চ্যাপ্টার লিঙ্কঃ

My Real decision
http://www.mangareader.net/93-387-1/naruto/chapter-382.html
In Hell
http://www.mangareader.net/93-405-1/naruto/chapter-400.html
Hatake Kakashi
http://www.mangareader.net/93-430-1/naruto/chapter-425.html
Memento
http://www.mangareader.net/93-453-1/naruto/chapter-448.html

অতিরিক্ত নিয়মকানুনঃ 
১/ ছবির ফরম্যাট অবশ্যই PNG বা JPEG হতে হবে; অন্য কোন ফরম্যাট গ্রহণযোগ্য নয়।
২/ কোন এন্ট্রি ফি নেই।
৩/ একজন প্রতিযোগী যতগুলো ইচ্ছে এন্ট্রি দিতে পারেন।

এনিমখোর স্বপ্ন দেখে বাংলাতে এনিম চর্চা আরও বিস্তৃত হবে; একদিন হয়ত বাংলাতেও স্ক্যানলেশন বের করব আমরা। সেই প্রতীক্ষায়; সবাইকে আবারও ধন্যবাদ। 

এনিমখোর এডমিন প্যানেল।

Comments