”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৬ষ্ঠ পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ষষ্ঠ লেসন:

 

আজকেরটা একটু বড়। এই জন্য দুঃখিত।তবে এই জিনিস আগে আরও অনেকবার দেয়া হয়েছে। এজন্য একসাথে সবগুলো দিলাম আর কি।

আজকের জাপানিজ লেসনটা কানজির সাথে সম্পর্কিত।

জাপানিজরা বার (১২) মাসের নাম কীভাবে বলে সেটা শিখাব।

আমরা কানজির লেসনে ১-১০ পর্যন্ত সংখ্যার কানজি শিখেছিলাম,তারপর চাঁদের কানজিও শিখেছিলাম যেটা কিনা মাসের কানজি হিসেবেও ব্যবহৃত হয়।আবার একটু বলি।

আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের লিঙ্কে কাঞ্জির লেসনে গেলেও হবে: http://www.animeloversbd.com/tag/kanji/

ইচি=১,

নি=২,

সান=৩,

ইয়োন/শি=৪(মাসের সময় শি ব্যবহার করে),

গো=৫,

রোকু=৬,

শিচি/নানা=৭(মাসের সময় শিচি ব্যবহার করে),

হাচি=৮,

কিউ/কু=৯(মাসের সময় কু ব্যবহার করে),

জু=১০।

 

এগুলো কানজির লেসনে অনেক ভালোভাবে দেয়া আছে।

 

এখন ১১ এর জাপানিজ হল ”জুইচি” ।  এটা লেখার সময় ১০ আর ১ এর কানজি পাশাপাশি লিখে।

 

তারপর ১২ হল ”জুনি” ।  ১০ আর ২ এর কানজি পাশাপাশি লিখে।

 

সবগুলো সংখ্যার কানজির সাথে চাঁদের কানজি (মাস হিসেবে ব্যবহার করার সময় উচ্চারণ হয় ”গাতসু” আর এমনিতে ”তসুকি” মানে চাঁদ) বসিয়ে দিলেই এক একটা মাস হয়ে যায়।

 

ইচিগাতসু = জানুয়ারী (তখন ১ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

নিগাতসু = ফেব্রুয়ারী (তখন ২ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

সানগাতসু = মার্চ (তখন ৩ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

শিগাতসু = এপ্রিল (তখন ৪ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

গোগাতসু = মে (তখন ৫ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

রোকুগাতসু = জুন (তখন ৬ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

শিচিগাতসু = জুলাই (তখন ৭ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

হাচিগাতসু = অগাস্ট (তখন ৮ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

কুগাতসু = সেপ্টেম্বর (তখন ৯ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

জুগাতসু = অক্টোবর (তখন ১০ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

জুইচিগাতসু = নভেম্বর (তখন ১০,১ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

জুনিগাতসু = ডিসেম্বর (তখন ১০,২ আর মাসের কানজি পাশাপাশি লিখে)

Comments