জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৯ম লেসন
আজকে খুবই কমন কিছু ওয়ার্ড শিখাব…
আনিমের মধ্যে এইগুলা আমরা অনেক শুনে থাকি…এইগুলা সবই জাপানিজ গ্রিটিংস..
১ম হল “ওহাইয়ো”…ওহাইয়ো মানে কি এটা মনে হয় সকল এনিমখোরের জানা ….”ওহাইয়ো/ওহাইয়ো গোজাইমাসু” মানে হল “good morning”…
২য় টা হল “কোনিচিওয়া”…সকাল বেলা কারো সাথে সাক্ষাত হইলে যেমন ওহাইয়ো বলে…তেমনি সকালের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত কোনিচিওয়া বলে..কোনিচিওয়া মানে হ্যালো/ গুড আফটার নুন এইরকম বুঝায়
৩য় টা হল “কোনবানওয়া”…এটার মানে “good evening”..
৪র্থ টা হল “ওয়াসুমি”…ওয়াসুমি/ওয়াসুমিনাসাই মানে হইল “good night”
৫ম টা হল “সাইয়োনারা”….”good bye”
এই কয়েকটা সবাই জানে আমার ধারনা….আরও কিছু আছে এই টাইপের…এইগুলাও অনেক কমন….
কারো সাথে ১ম সাক্ষাত হলে দেখা যায় বলে “হাজিমেমাশিতে/ইয়োরুশকু ওনেগাই শিমাসু”…(nice to meet you টাইপের আর কি)
“দেওয়া মাতা”-“দেওয়া মাতা” মানে হইল “see you later”
“মাতা আশিতা”…”see you tomorrow”
“মাতা রাইশুউ”- “see you next week”
“ওগেনকিদেসুকা?”..এটার মানে হল “how are you?”
এর উত্তরে কেউ যদি বলে “ভালো আছি” তার জাপানিজ হবে “হাই গেনকি”
“ইত্তেরাসশাই”…”ইত্তেরাসশাই” মানে “have a nice day”
তারপর বাসা থেকে কোথাও যাওয়ার সময় যখন বের হয় তখন বলে “ইত্তেকিমাসু”….মানে হইল “i am leaving”
তারপর খাওয়া শুরু করার আগে জাপানিজরা বলে “ইত্তাদাকিমাসু”…খাওয়া শেষ বলে “গোচিসোসামাদেশিতা”…
