
জনরা: সাই-ফাই, স্পেস, কমেডি, সেইনেন
প্রচার শুরু: ৪ জানুয়ারী, ২০১৪
পর্ব: ২৬
প্রযোজক: বোনস (এফ।এম।এ, সৌল ইটার)
পরিচালক: সিনিচিরো ওয়াতানাবে (কাউবয় বীবপ, সামুরাই চ্যামপ্লু, অ্যানিমেট্রিক্স)
সিরিজের প্রধান চরিত্র ড্যান্ডী হল আন্তঃমহাকাশীয় এলিয়েন শিকারী। যে কিনা মহাকাশের আনাচে কানাচে ঘুড়ে বেড়ায় এলিয়েনের খোঁজে। আর তার এই অভিযানের সহযাত্রী, রোবট কিউ।টি আর বিড়ালা কৃতির এলিয়েন মিয়াও!
নেমে পড়ুন ড্যান্ডীর সাথে এই মহাকাব্যিক যাত্রায় যেখানে আছে নাম না জানা সব এলিয়েন, বু*ইস, হৃদয় নাড়ানো মিউজিক, বু*ইস, বোনসের চোখ জুড়ানো অ্যাকশন দৃশ্য, বু*ইস, ওয়াতানাবের ব্যাড-অ্যাসারি এবং…হ্যাঁ, ঠিক ধরেছেন বু*ইস!
স্পেস ড্যান্ডী জাপানে প্রচারিত হবে ৫ তারিখ থেকে। কিন্তু তার আগেই ৪ তারিখ থেকে তার ইংলিশ ডাব সিমুলকাস্ট শুরু হবে অ্যাডাল্ট-সুইমের টুনামিতে!
প্রত্যাশা: ৯+
টায়ার: পোটেনশিয়াল বেস্ট অ্যানিমে অফ দ্য ইয়ার
