জাপানিজ শিক্ষাকার্যক্রমের ১০ লেসন
আজকেও পরিচিত কিছু শব্দ নিয়েও আলোচনা করব
১মে শিখাই জাপানিজে “সরি” ক্যামনে কয়….সেই সাথে পরিচিত কিছু জিনিসও শিখাব…
“সুমিমাসেন” মানে হল “sorry/Excuse me”
“শিতসুরেইশিমাশিতা/শিতসুরেইশিমাসু” মানে হল “sorry for my rudeness”
“গোমেননাসাই” মানেও “sorry”
“ওমাতাসেশিমাশিতা” মানে হল “sorry to keep you waiting”
“ওজামাশিমাসু” মানে হল “sorry to intrude/Excuse my rudeness”
তারপর “গোমেনকুদাসাই” মানে হল “may i come in”
“ওনেগাই/ওনেগাইশিমাসু” মানে হল “please do for me”
“ওমাচিকুদাসাই ” মানে হল “please wait”
“ওগেনকিদে” মানে হল ভালো থাইক টাইপ আর কি “stay healthy”
তারপর কারো সাথে বিদায় নেয়ার সময় যখন বলে “ভালো থাইক” তখন এমনে বলে “দেওয়া.. ওগেনকিদে”
কাউরে কোন কাজে অভিনন্দন জানাতে গেলে “ওমেদেতো/ওমেদেতো গোজাইমাসু” বলে…বার্থডে উইশ করতে গেলেও বলে “তানজোবি ওমেদেতো”
“ওতসুকারেসামাদেশিতা” মানে হল “good job/well done” টাইপ আর কি
“গোকুরোউসামা” এটার মানেও আগেরটার মতই “good job”
“ওকাগে” এটা আসলে কারো সাহায্যে কোন কাজ হলে তার জন্য করতে পারছি এই টাইপ বুঝাতে ইউজ হয়.. এই টা বুঝাতে একটা উদারন দেই…. “thanks to you i am alive” “আনাতা নো ওকাগে দে ওয়াতাশি ওয়া ইকিতে ইরু” …
“আনাতা নো ওকাগে” না বলে “ওকাগে সামা দে” এইটাও বলা যায়…এটার মিনিংও “Thanks to you”
“thanks to luffy” হইলে হবে “লুফি নো ওকাগে দে”….এই রকম আর কি….
