আনিমে টা বেশী ভাল লেগে গেল তাই ভাবলাম একটা রিভিউ লিখি। কোন ভুলত্রুটি হলে শুধরে দেওয়ার অনুরোধ থাকল। 🙂
Bungaku Shoujo (movie)
এপিসোড সংখ্যা: ০১
জানরা: মিস্ট্রি, ড্রামা, রোমান্স, স্কুল
ম্যাল রেটিং: ৭.৭৬
পারসোনাল ওভার অল রেটিং: ৮.৪
স্টোরি: আনিমে টা মূলত লাইট নভেল থেকে আ্যডাপ্ট করা। এর মূল চরিত্রে থাকে কোনোহা ইনোউয়ে নামে এক সাধারন ২য় বর্ষের ছাত্র। কিন্তু দেখতে সাধারন লাগলেও সে মোটেও সাধারন নয়। কিছুদিন আগেও সে ছিল একজন বেস্টসেলার রোমান্স লেখক। কোনো এক কারনে সে তার সাহিত্য জীবন থেকে সরে আসে। কিন্তু এর ই মধ্যে আবার ৩য় বর্ষের এক ছাত্রী আমানো তউকো তাকে বাধ্য করে সাহিত্য সভায় (literature club) যোগ দিতে। সেনপাই এর অনুরোধ রাখতেই হয়। কিন্তু এই সেনপাই আবার সাধারণ খাবার খায়না, খায় শুধু সাহিত্য। আর তার প্রতিদিনের খাবার তৈরীর ভার পরে কোনোহার উপর। সবকিছু কিছুদিন ঠিকঠাক চললেও কোনোহার সাভাবিক জীবনে আবার বাধা পরে। কি ধরনের বাধার সম্মুখিন হয় সে আর কেনই বা সাহিত্যের প্রতি কোনোহার এত অনুরাগ তা জানার জন্য দেখতে হবে এই মুভিটি। এটি আপনার অনুভূতি কে নাড়া দিতে সক্ষম বলে আমার ধারনা।
*পারসোনাল রেটিং: ৮.৪
সাউন্ড এন্ড অডিও: ক্যারেকটার অনুযায়ী পারফেক্ট ভয়েস। সাউন্ডট্র্যাক অসাধারন।
* পারসোনাল রেটিং: ৮.২
এনিমেশন: ক্যারেকটার আর্ট একটু ইউনিক। তবে ভিজুয়াল অনেক সুন্দর। অসাধারন না হলেও সাভাবিকের চেয়ে ভাল পর্যায়ের।
*পারসোনাল রেটিং: ৮.২
এনজয়েবিলিটি: সল্প দৈর্ঘের মুভি যেহেতু, তাই বলার অপেক্ষা রাখে না যে বোরিং লাগার কোন চান্স নেই। এক নিঃশ্বাসে শেষ করার মতো একটা আনিমে মুভি। বিশেষ করে যারা সাহিত্য পছন্দ করে তাদের কাছে বেশি ভাল লাগার কথা।
*পারসোনাল রেটিং: ৮.৮
বিঃ দ্রঃ – ৩ এপিসোড এর Bungaku Shoujo: Memoire দেখে নিতে পারেন, কিছু ডিটেইল্ড ইনফরমেশন এর জন্য।

