Imawa no Kuni no Alice [Alice in Borderland]: Mini Review / Anime Recommendation — Tahsin Faruque Aninda

Alice in Borderland

Alice/Arisu আর তার দুই বন্ধু একদিন বসে বসে আড্ডা দিচ্ছিল, এমন অবস্থায় হঠাত এক “দুর্ঘটনায়” তারা অন্য এক দুনিয়ায় চলে আসে। প্রথম দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল তারা জনহীন এক এলাকায় আছে, যেখানে দোকানপাট আছে, সেখানে গরম গরম খাবারও আছে, অথচ মানুষ নাই। বাস্তব জীবনের উপর বিরক্ত হওয়া এই তিন বন্ধু এমন অদ্ভুত জায়গায় চলে এসে প্রথম প্রথম বেশ আনন্দেই সময় কাটায়, কিন্তু কিছু সময় পরেই বুঝতে পারে তারা এক ভয়াবহ জায়গায় চলে এসেছে। বেঁচে থাকতে হলে তাদেরকে হরহামেশাই খেলতে হবে বিভিন্ন রকমের খেলা, যেখানে একটু এদিক-সেদিক হলেই মৃত্যু নির্ঘাত। একটা খেলায় বিজয়ী হলে সেই খেলার difficulty অনুযায়ী তাদেরকে কিছু নির্দিষ্ট দিন নির্বিঘ্নে বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়। সময় শেষ হলেই তাদের জীবনের সময়েও ফুড়িয়ে আসবে। অতএব বেঁচে থাকতে হলে তাদের একের পর এক ভয়ানক সব খেলা খেলে যেতেই হবে।

৩ পর্বের OVA, যদিও মাঙ্গা অনগোইং। অনেকটা BTOOOM! এর স্বাদ পাওয়া যাবে এখানে। তাই এরকম Survival কোন সিরিজ দেখতে ইচ্ছা হলে জলদি জলদি দেখে নিতে পারেন Alice in Borderland OVAটি।

নেটে এই মুহুর্তে মাত্র প্রথম ২ পর্বের ইংলিশ সাবটাইটেল সহ available, ৩য় পর্বের raw ভার্শন আছে, ইংলিশ সাবটাইটেল নেই। তবে এই পেইজে গেলে সেখানে ৩য় পর্বের ইংলিশ ট্রান্সলেশন পাওয়া যাবে: http://elliej-95.tumblr.com/post/115601312217/imawa-no-kuni-no-alice-ova-3-translation

Comments