“বছরদুয়েক আগে কেনিচি দেখেছিলাম, তখন মনে হয় ভালই লেগেছিল, এখন আবার দেখতে গিয়ে ফিল করছি কি পরিমাণ অসাম এই জিনিসটা, অনেক পুরনো এনিমে, এই গ্রুপের প্রায় সবাই হয়ত দেখে ফেলেছেন, তবে যারা দেখেননি তাদের অবশ্যই দেখা উচিত, ফিস্ট ফাইটিং, মার্শাল আর্ট বেইসড, অনেক হিউমার আছে, ডায়লগ, কন্সেপ্ট খুব ই ভালো, কাহিনীও আছে। কাহিনীটা এক হাইস্কুলের ফ্রেশম্যান কেনিচিকে নিয়ে, সব বিষয়েই যার ভয় আর দূর্বলতা, কেনিচি এই দূর্বলতা আর দূর্নাম কাটিয়ে উঠতে যোগ দেয় কারাতে ক্লাবে শুধু আরো অপদস্থ হবার জন্য, ঘটনাক্রমে সে মিও নামের এক মেয়ের সাথে পরিচিত হয় আর যোগ দেয় এক রহস্যময় ডোজোতে ( কারাতে শিক্ষাকেন্দ্র) যেখানকার মানুষগুলো অদ্ভুত আর অবিশ্বাস্য রকম শক্তিশালী, তারপর থেকে কেনিচির জীবন পালটে যেতে থাকে একদমই। কোনরকম ট্যালেন্ট কিংবা ন্যাচারাল ইন্সটিংক্ট ছাড়া শুধু কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবল দিয়ে যে প্রতিকূলতাকে জয় করা যায় তার জলজ্যান্ত প্রমাণ কেনিচি। মাত্র ৫০ এপিসোডেই সমাপ্ত এনিমেটি দেখলে সবারই আফসোস হবে কেন আরো বানানো হলো না। মাঙ্গায় কাহিনী এগিয়ে চলছে বহুদূর, তবে সেটা এনিমে সিরিজের মত মজাদার নয়। এখনো মাঝে মাঝে আশা জাগে হয়ত কখনো এই সিরিজের দ্বিতীয় সিজনটা দেখতে পাব।