![]()
এই এনিমেটা আমার তেমন একটা পছন্দ না।
কারন অনেকঃ
১এটা একটা ভিজুয়াল নভেল এর এডাপ্টেশন। এই জানরা এর প্রতি আমার একটা তিক্ততা আছে (একটু পড়ে বলছি)।
![]()
২সেবার এর আর্থলি লাইফ ছিল কিং আর্থার এর। বাট সেবার মেয়ে। প্রচলিত কিং আর্থার ছেলে। ![]()
৩কোন মারামারি ই তেমন একটা জমে নাই। ![]()
৪ এনিমেতে সবগুলা মেয়ে এমিয়া এর জন্য পাগল থাকে। ভিজুয়াল নভেল গুলোতে এটা একটা কমন ব্যাপার। এবং এই জিনিস্টাই আমার বিরক্তি লাগে। ভিজুয়াল নভেলের আরেকটা বিরক্তিকত ব্যাপার হল, অনেকগুলোতেই নায়কের বাসায় এসে সবগুলা নায়িকা থাকা শুরু করে/নায়ক সবগুলো মেয়ের সাথেই বলতে গেলে ডেটিং এ যায়। ভিজুয়াল নভের এর আরো একটা বিরক্তিকর দিক হল, নায়িকাগুলো নায়কের জন্য পুরাই “হিন্দী নাটকের” নায়িকার মত আচরন করে, ঘুম থেকে উঠার আগেই নায়ক সব খাবার দাবার রেডি, নায়ক স্কুল এ যায় কিনা এইটা নিয়ে তাদের চিন্তার অন্ত নাই, নায়ক একটু ব্যাথা পাইলে তাদের দিল ভেঙ্গে আনচান হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এবং এগুলার সবগুলো ক্যার্যাক্টারিস্টিক এই এনিমেটাতে আছে।
![]()
এগুলা কোন একটা এনিমেতে থাকলে যে খারাপ তা না। কিন্তু যখনই দেখি যে একটা এনিমে একটা ভিজুয়াল নভেল এর এডাপ্টেশন তখন এর কাহিনী মোটামুটি বলে দেয়া যায় ক্যার্যাক্টার আর সিনোপসিস পড়েই। শুধুমাত্র একটা নির্দিষ্ট ভিউয়ার দের দিকে টার্গেট রেখেই এগুলা বানানো হয়।
এবং পিতামাতার/এল্ডারদের অনুপস্থিতি এই এনিমেগুলাতে খুব ভালোভাবে দেখা যায়, পুরাই হটি নটি টিন এজারদের মেলা (নট দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।) পিতামাতা থাকলে এরাও ইউজউয়ালি লুল প্রকৃতির হয়।
আরো একটা বিষয় হল নায়ক-একাধিক নায়িকা ছাড়া অন্যদের উপস্থিতি খুবই এবং খুবই কম সময়ের জন্য হয়ে থাকে। যেন ওয়ার্ল্ড এ এরা ছাড়া আর কেউ নাই।
অবশ্য এসব দিক থেকে ফেট/স্টে নাইট অনেক বেটার।
আমি ফেট/স্টে নাইট মূলত দেখেছি এটার প্রিকুয়াল ফেট/জিরো দেখার জন্য, যেটা অনেক হাই রেটিং প্রাপ্ত। কিন্তু স্টে নাইট দেখার পর জিরো আর দেখা হয় নাই।
