☞ Presenting “Heroic Age”

[First of all – “Heroic Age” isn’t a Mecha anime, প্রধান চরিত্র যে জিনিসটাতে রুপান্তরিত হয় সেটা আর যাই হোক ‘বট নয়। যে যাই বলুক, আমি একে মেকা বলতে নারাজ।]
দূর ভবিষ্যতে , মহাবিশ্বের কোন এক প্রান্তে কিছু প্রাণী ছিল যারা নিজেদের “The Tribe of Gold” বলে আখ্যায়িত করত । তারা গ্রহানিপুঞ্জ সৃষ্টি করেছিল এবং তারা ভবিষ্যত দেখতে পারত । একদা তারা মহাবিশ্বের সকল উন্নয়নশীল জাতির প্রতি এক বার্তা পাঠাল- “Come Forth, From The Planets You were Born on, Out into Space”

তিনটি জাতি তাদের এ ডাকে সারা দিল, Tribe of Gold তাদের নাম দিল “The Tribe of Silver”, “The Tribe of Bronze” এবং “The Tribe of Heroes”. শেষ মূহুর্তে চতুর্থ যে জাতিটি নিজ ক্ষমতায় মহাশূন্যে এ বেরিয়ে এল তারা হল মানবজাতি, Tribe of Gold তাদের নাম দিল “The Tribe of Iron”.

Tribe of Gold যখন এই মহাবিশ্ব ত্যাগ করার সিদ্ধান্ত নিলো তখন একটা বিশেষ ঘটনা ঘটল, একটি মহাশূন্যযান একটি নির্দিষ্ট গ্রহে ক্রাশ ল্যান্ড করল। ঐ মহাশূন্যযানে ছোট একটি বাচ্চা ছাড়া কেউ জীবিত ছিলনা। Tribe of Gold তখন Tribe of Heroes এর একজনকে এই বাচ্চার জীবন রক্ষা করার আদেশ দিল। তারা ঘোষনা করল; এই বাচ্চার অধিকার পাবে শুধুমাত্র Tribe of Iron, এবং মানবজাতির উদ্দেশ্যে একটি বার্তা পাঠাল- “Humans: The Child of Your Destiny is Here” .
এরপর, Tribe of Gold এই চার জাতিকে তাদের উত্তরসূরী হিসাবে রেখে এই মহাবিশ্ব ত্যাগ করে; অন্য মহাবিশ্বের উদ্দেশ্যে রওনা হল। আর মানবজাতি মুখমুখি হল ভয়াবভ এক লড়াইয়ের – বেঁচে থাকার লড়াই।
