A V’s Random Suggestion: Last Exile

◎ Presenting “L A S T  E X I L E”

“লাস্ট এক্সাইল” গনজো স্টুডিওর এবং বিরল প্রজাতীর স্টীম পাঙ্ক আনিমে জনরার অন্যতম সেরা একটি আনিমে। এর এনিমেশন , স্টোরি আর ক্যারেকটার ডেভলোপমেন্ট – বিন্দাস।

[This Anime is one of my personal favorite]

ক্লাউস আর লেভী দুই বাল্য বন্ধু । তারা সাধারনত এক নীরিহ দর্শন ভ্যানশীপের [এক প্রকার আকাশযান] মাধ্যমে কুরিয়ার সার্ভিসিং করে থাকে । ক্লাউস ভ্যানশীপের পাইলট এবং লেভী নেভিগেটর ।

ঘটনা প্যাঁচ খেল তখন, যখন তাদের সাথে দেখা হল এক মৃতপ্রায় পাইলটের । সে ক্লাউসদের নিজের ব্যর্থ মিশনটা গছিয়ে দিল । “আলভিস” নামক এক পুঁচকে মেয়েকে যে কোন মূল্যে পৌছে দিতে হবে “সিলভিয়া” নামক এক মার্সেনারী ব্যটলশীপে ।

দায়ীত্ব পালনরত অবস্থায়, হঠাৎ তারা নিজেদের আবিষ্কার করল “আনাতরে” এবং “ডিসিথ্” নামক দুই দেশের এয়ার ব্যটলের মাঝে। চারপাশে কামান গোলা ,রাইফেলের বুলেট ,মেশিনগানের শব্দ এবং বারুদের গন্ধ, এতকিছু ছাপিয়ে একটা জিনিস পরিষ্কার ভাবে ফুটে উঠল-

শুরু হতে যাচ্ছে ক্লাউস আর লেভীর অনবদ্য এক অডভেঞ্চারের কাহিনী ।

A Special thanx goes to Fuad Hassan.

 

Comments