কমেডি লাভারদের জন্য অসাধারণ একটা বছর ছিল ২০১৪, বারাকামন, কাওয়াই কমপ্লেক্স, তোনারি নো সেকি কুন, আই কেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট মাই হাসবেন্ড সেয়িং সহ একের পর এক চমৎকার হাসির এনিমে মন্ত্রমুগ্ধ করে রেখেছে এনিমখোরদের। কিন্তু দিনশেষে এনিমখোর টপচার্ট- বেস্ট কমেডি এনিমে ক্যাটেগরীতে শেষ হাসি হাসল গেক্কান সোজো নোজাকি কুন, তাও দ্বিতীয় স্থানে থাকা বারাকামনের প্রায় দ্বিগুণ ভোট পেয়ে।
গেক্কান সোজো নোজাকি-কুন এনিমেটির কয়েকটা বেশ ডিস্টিঙ্কটিভ ফিচার আছেঃ ১/ মেইল এবং ফিমেইল দুই গ্রুপেরই পছন্দ হয় এমন রোমান্টিক এনিমে পাওয়া একটু মুশকিল, যেক্ষেত্রে এই এনিমেটা অসাধারণ পারফর্ম করতে পেরেছে। ২/ এই এনিমের অন্যতম বৈশিষ্ট্য হলো একের পর এক সারপ্রাইজ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত… ভিউয়ারদের একটা মুহূর্ত বোরড হবার সুযোগ নাই… ৩/ সবশেষে ক্যারেক্টারস, সিমপ্লি অস্থির, মেইন দুই ক্যারেক্টার খুবই পাওয়ারফুল, ডাইনামিক আর বৈচিত্র্যময়… আরো ইন্টারেস্টিং এস্পেক্ট হলো সাইড ক্যারেক্টারগুলা, কম সময়ের জন্য আসলেও পুরো ফর্ম নিয়ে এসেছে আর পরিষ্কার প্রভাব বিস্তার করে গেছে… এই দূর্দান্ত এনিমেটিকে বছরের সেরা কমেডি এনিমে হওয়াতে অসংখ্য অভিনন্দন… দ্বিতীয় স্থানে থাকা বারাকামন নিয়ে নতুন করে বলার তেমন কিছু নেই, বছরের সবথেকে আলোচিত এনিমেগুলোর মধ্যে একটি এই অস্থির হাস্যরসাত্মক মজাদার এই এনিমেটি নির্দ্বিধায় প্রাণখুলে হাসাতে পেরেছে শত-সহস্রকে…

