[জানালা খোলা,হঠাৎ নীল প্রজাপতি] ……
আর্ট প্রতিযোগিতার ডেট কি আর বাড়ানো হবে না ভাইয়া? আমার বোনের ছবিটা এখনো স্ক্যান করা হয়নি
……
এই মুরগিটায় আরেকটু তেল লাগবে মাহি ভাই,ব্রাশটা এদিকে……
……
ওয়ান পাঞ্চ ম্যান সেরা এনিমেশন – এজন্যই গণতন্ত্র ভাল্লাগে না ……
………
[জানালা খোলা,হঠাৎ নীল প্রজাপতি] ……
………
ব্যাপারটা কি বারবার অতীতে ফিরে যাচ্ছি কেন?
সপ্তাহ করে করে তো প্রায় গত বছর চলে গেলাম ……
টাইমলাইন আর মানুষের স্মৃতি নিয়ে আগ্রহ-গবেষনার অন্ত নেই – আপেক্ষিকতার তত্ত্ব পড়ে অনেকে আলোর বেগে গতিশীল হলে সময় তার জন্য ধীরে ধীরে আগাবে এমন Hypothesis এ অনেকে আস্থা রাখেন ……
তবে এর পেছনে সায়েন্টিফিক কারণ ছাড়াও সাইকোলজিক্যাল একটা প্রণোদনা আছে।অতীতে ফিরে গিয়ে আবার নতুন করে আগের কাজটা করা – ভবিষ্যতে গিয়ে পরিণাম সম্পর্কে জানা – এ দুটি কাজ করার স্বপ্ন আমরা জানতে অজান্তে দেখি – Sub Consciously হলেও দেখি । এর মধ্যে ভবিষ্যতে যাওয়ার চেয়ে অতীতে যাওয়ার কামনা টাই বোধহয় প্রকট।আর সেই দুর্বলতার সুযোগ নিতে ছাড়েনি লেখক,গল্পকার,কমিক আর্টিস্ট কেউই ………
বলছি ERASED এর কথা –
প্রথমত দীর্ঘ জাপানি নাম হল Boku Dake ga Inai Machi যা মাঙ্গা টির অরিজিনাল পাবলিশিং নেইম – যেখানে সাতোরু নামের এক চরিত্র [বছরের সেরা চরিত্রগুলোর মধ্যে অন্যতম] কিভাবে সময়ের সাথে লড়াই করে পুরো টাইমলাইনের চাল উলটে দেয় সেটাই দেখানো হয়েছে……
প্রথমত রিভাইভাল বা টাইম রিওয়াইন্ডিং এর কথায় আসি – সিরিজটিতে প্রোটাগোনিস্ট সাতোরুর একটি Sub Conscious এবিলিটি – [এবিলিটি কি? সে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না] – এর মাধ্যমে সে জাম্প করে চলে যেতে পারে অতীতের কোন টাইমে – ব্যাপারটা ঠিক জাম্পকৃত টাইম কেটে ফেলা না – যে টাইম টা জাম্প করা হয়েছে সে টাইম টাও তাকে অতিবাহিত করতে হবে যদি নেক্সট কোন রিভাইভাল না হয় এর মাঝে –
অর্থাৎ এটা King Crimson এর স্ট্যান্ডের মত নয় [রেফারেন্স : Vento Aureo]
এই এবিলিটি তার হাতে কেন আর এটা কি হুটহাট ই এক্টিভেট হয় স্বয়ংক্রিয়ভাবে?
না সেটা হলে কোন Stable গল্প বানানো সম্ভব না – কারণ কারণে অকারণে রিভাইভাল হলে সেটা Meaningless আর সাতোরুর বয়স এ জীবনে বাড়বে না ……
টপ টু বটম সিরিজটি নিয়ে বিতর্কের শেষ নেই –
প্রথমত সিরিজটিতে সাতোরু ও হিনাজুকি – দুটি চরিত্রকে নিয়ে বিতর্ক
এ বিতর্ক হাস্যকর তো বটে Childish – গল্প যেখানে হালকা সাসপেন্স ভাইব [সাসপেন্স হিসেবে ব্যর্থ],টাইম ট্রাভেলিং আর সাইকোলজিক্যাল সেখানে রোমান্স নিয়ে ভাবলে মুশকিল! – বাঙ্গালিরা ছোটবেলার খেলার বান্ধবী বা বন্ধু মানেই ভবিষ্যতের স্ত্রী বা প্রেমিকা এটা মনে করার একটা ট্রেন্ড বাংলা সিনেমার মাধ্যমে আমাদের শিরায় Push করে দিয়েছে – তাই Realistic শব্দটা কথায় কথায় উচ্চারণ করলেও আমাদের চিন্তাভাবনা অনেক্ষেত্রেই Realistic না ……
গেলো প্রথম বিতর্ক – দ্বিতীয় টি হল এটা নট স্যাটিসফেক্টরি
হুম গল্প যে পরিমাণ রহস্য ডিমান্ড করেছে প্লট সাপেক্ষে সে পরিমাণ ঘটনার ধূম্রজাল ছিল না , Predictibility অনেক বেশি ……
তবে সাইকোলজিক্যাল সিরিজ হিসেবে আমার কাছে অন্তত এটা মাস্টারপিস না হলেও কাছাকাছি ……
আমরা অতীতে ফিরে যেতে চাই , সাতোরুও চেয়েছে – অতীতে গিয়ে সহপাঠীর প্রান বাঁচাতে চেয়েছে – সেখান থেকে কিছু “ইন্টারেস্টিং” চরিত্র এসেছে যাদের মানসিক অবস্থা ছিল জটিল কমপ্লেক্সিটিতে ভরা ……
উদাহরণ স্বরূপ হিনাজুকির মায়ের কথাই ধরুন [আর কিছু বলা যাচ্ছে না স্পয়লারের কারণে]
[জানালা খোলা,হঠাৎ নীল প্রজাপতি] ……
আমি রক্তের স্বাদ ভালোবাসি – তোমার চিৎকার আমার প্রাণ জুড়িয়ে দেয় – এরকম Psycho টাইপ চরিত্র ভালো না লেগে পারে [যদি আপনি অতিমাত্রায় Conservative না হন]
কিন্ত বেশ অন্যরকম একটা ভিলেইন আছে এ গল্পে –
একটা চড়ুই কে বেঁধে রাখুন –
চড়ুইটির সাথে কি করা যেতে পারে –
চড়ুইটিকে মেরে ফেলুন [Void]
চড়ুইটিকে মেরে মরা চড়ুইএর ব্যবচ্ছেদ করুন [Violent]
চড়ুইটির পা দুটো কিছু একটার সাথে বেঁধে চোখের সামনে এমন দূরত্বে খাবার রাখুন যাতে হাজার চেষ্টা করলেও সে খাবারের নাগাল না পায় [Villain of ERASED]
একটা গল্পের শুরুটা যতটা ভালো হলে তা দর্শকদের এক পায়ে দাঁড় করিয়ে দিতে পারে তার পুরোটাই ছিল সিরিজটির শুরুতে যদিও গল্পের আগানোর সাথে সাথে ঠিক আশানুরুপ অগ্রসরতা দেখা যায়নি ……
তবে Realistic বিশেষণ টা থেকে ERASED কে বঞ্চিত করা যাবে না –
১৫ বছর কোমায় থাকলে কি কি হতে পারে ভাবাই দুষ্কর
রেস্কিউ রিভাইভালে কোন সমস্যা না হওয়া [প্রাপ্তবয়স্ক কোন লোকের পক্ষে যেটা স্বাভাবিক]
পরিচ্ছন্ন ও পারফেক্ট এন্ডিং …
এ এনিমে এক রোলার কোস্টার –
প্রথম দিকে দেবে রহস্য আর সাই ফাই এর সুবাস কিন্ত ফুল ঘেটে এনিমখোরগণ সাইকোলজি আর হালকা ড্রামা ছাড়া রহস্য তেমন একটা পাবেন না আবার শেষে এসে আরেকটু রহস্যের গন্ধ আর তারপর ……
[জানালা খোলা,হঠাৎ নীল প্রজাপতি] ……
বছরের অন্যতম সেরা দুটি গান আর সাইকোলজিক্যাল এনিমের প্রধান অস্ত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে তর্ক করার কিছুই নেই ………
বছরের সেরা এন্ডিং বিচার করলে ERASED এর এন্ডিং টা মোটেও পিছিয়ে থাকবে না ……
গানের কথা গুলো সিম্পল অথচ অর্থবহ – মিউজিক টপ নচ
https://www.youtube.com/watch?v=4WwsLGf-vGI
Sore wa Chiisana Hikari no Youna – গেয়েছে সায়ুরি
আর এশিয়ান কুংফু জেনারেশন তাদের নামের মর্যাদা রেখেছে Re:Re দিয়ে
https://www.youtube.com/watch?v=vyM4h4iVeFo
ভয়েস এক্টিং ও খুব ভালো হয়েছে – যদিও বিজনেস সেন্স কম মনে হয়েছে – পপুলারিটি বাড়ানোর জন্য আইরিকে কোন MOE কন্ঠে পারদর্শী সেইয়ু দিলে ওটার জন্যই পসরা বেড়ে যেত :-p –
সাতোরু কন্ঠ অভিনেতা শিনোসুকে আর সুচিয়া কে না চিনলেও – সাতোরুর কন্ঠ বিশেষ করে ছোটবেলার কন্ঠ দারুন লেগেছে!
আর আওয়ি ইউকি বরাবরের মত পারফেক্ট! তার কন্ঠ নিয়ে নতুন করে কিছু বলার নেই! “বাকা নানো?” কথাটা এনিমের মাঝখানে যে কতবার রিপিট করে শুনেছি ইয়ত্তা নেই …
একটা পর্যায়ক্রমিক ডিফারেনশিয়েশন কল্পনা করুন –
যেখানে ফাংশনের অন্তরীকরণে এক জায়গায় একটা প্লাস মাইনাস চিহ্নের ভুল পুর অঙ্কটাকেই গুবলেট করে দিতে পারে ……
টাইম লাইন তার চেয়েও সেন্সিটিভ –
আমি যদি এটা করি = তাহলে ওটা হবে
সুতরাং , আমি যদি এটা না করি = তাহলে ওটা হবে না
দুঃখিত কিন্ত সময় ও পরিণতির হিসাব টা যে ঢের জটিল- এত সহজে কাজ করে না । আপনাকে ছুরি দিয়ে ফল কাটা অবস্থায় কেউ ডাক দিলে রুমে আপনি ছুরি হাতে গেলে তার কেটে যাবে কিন্ত তার মানে এই না যে না নিয়ে গেলে সব ঠিক থাকবে । দেখা যাবে আপনার যাওয়ার আগেই সে ডাক দিতে দিতে এসে আপনার ছুড়ির ওপর অসাবধানতাবশত হাত রেখে ………
আর ঠিক এখানেই ERASED এর সার্থকতা – অতীতে ফিরে যাওয়া তো কেবল শিরোনাম – এর মাঝে গল্পে সময়ের সামনে আগানো – ঘটনার প্রবাহ ও সাতোরু-ভিলেইনের নিজ নিজ লক্ষ্য অর্জনের চেষ্টার পদ্ধতি পরিবর্তন – খুব বেশি সোজা ক্যালকুলেশন ফলাফল শূন্য করে দিতে পারে [সাতোরুর ১ম রিভাইভালে ব্যর্থতা]
[জানালা খোলা,হঠাৎ নীল প্রজাপতি] ……
মা হিসেবে একজন মা কি করতে পারেন – তার রেফারেন্স ও দেখা যাবে এখানে
এব্যাপারে ফুজিনুমা সাচিকো বেশ Inspirational চরিত্র! (y)
যখন কেউ জীবন এর স্বাভাবিক যাত্রাটাকে একটা চিরাচরিত যাত্রা মনে করতে শুরু করে – লাইফ টা এতটাই বোরিং – তখন কিন্ত ঘটতে পারে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার – কোন কারণ ছাড়াই কাউকে খুন করে আনন্দ পেতে পারেন – একটা পিঁপড়ার কামড় খেয়েও হিংস্র জানোয়ারের মত রেগে যেতে পারেন – পুরো জীবনটাকে একটা গেমের মত করে ভাবতে পারেন
কিন্ত যদি এই গেম খেলার প্রতিযোগীই না থাকে তখন?
তখন কি করবেন আপনি?
সাইক্রিয়াটিস্টের ওষুধ খেয়ে সুস্থ্য হয়ে যাবেন?
নাকি? …………
[জানালা খোলা,হঠাৎ নীল প্রজাপতি] ……
এ এনিমে এক রোলার কোস্টার –
প্রথম দিকে দেবে রহস্য আর সাই ফাই এর সুবাস কিন্ত ফুল ঘেটে এনিমখোরগণ সাইকোলজি আর হালকা ড্রামা ছাড়া রহস্য তেমন একটা পাবেন না আবার শেষে এসে আরেকটু রহস্যের গন্ধ আর তারপর ……
আচ্ছা এই লেখাগুলো লিখছি কিন্ত খুব চেনা চেনা লাগছে, কেন বলুন তো?
যা হোক যা বলছিলাম –
বছরের অন্যতম সেরা দুটি গান আর সাইকোলজিক্যাল এনিমের প্রধান অস্ত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে তর্ক করার কিছুই নেই ………
এক মিনিট! কি হচ্ছে – I’m repeating the Same thing!
Anime : Boku Dake ga Inai Machi [ERASED]
Genre : Mystery,Seinen,Psychological,Mystery
Studio : A-1 Pictures
Best Character : Fujinuma Satoru
MAL Score : 8.71
My Score : 7.8
যদি কোন প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন তবে তা এনিমেতেই আছে,দেখে ফেলবেন

