Movie Time With Yami – 22

 

momo-e-no-tegami
Name- A Letter To Momo / Momo e no Tegami
Duration- 2 hours
MAL Score- 7.82
Ranked- 758
Genre- Drama

মোমো। এক শান্তশিষ্ট শহুরে বালিকা। একটি দুর্ঘটনায় তার বাবা মারা যাওয়ার পর তার মা সিদ্ধান্ত নেয়, সে শহরের পাঠ চুকিয়ে গ্রামে বসবাস করবে। তাই অনিচ্ছাসত্ত্বেও মোমোকে তার মায়ের সাথে গ্রামে আসতে হয়। সাথে করে সে নিয়ে আসে মারা যাওয়ার আগে তার বাবার লিখে যাওয়া একটি অসমাপ্ত চিঠি, যাতে শুধুমাত্র “প্রিয় মোমো” এই দুটি শব্দ ছাড়া আর কোন কিছু লেখা নেই।

গ্রামের নিশ্চুপ, নিথর এবং থমকে যাওয়া পরিবেশে মানিয়ে নিতে গিয়ে মোমো কিছুটা অস্বস্তিতে পড়ে। তার ওপর তার মা প্রায় সারাদিন কাজের জন্য বাইরে থাকায় মোমো একাকীত্বে ভুগতে থাকে। বিষণ্ণতা কাটাতে সে তাদের বাড়ির চিলেকোঠায় খুঁজে পাওয়া একটি প্রাচীন আমলের বাক্সের ভেতরে থাকা জিনিসপত্র দেখতে থাকে। তখন হঠাৎ সে টের পায়, বাড়িতে অন্য কারও উপস্থিতি। এবং এরপরেই মোমোর জীবন এক নতুন মোড় নেয়।

মানুষের জীবন কখন কোনদিকে মোড় নিতে পারে, তা কেউ কখনো আগে থেকে বুঝতে পারেনা। হয়ত আমরা যা চাচ্ছি তার থেকে সম্পূর্ণ অন্যরকম এক পরিণতির মুখোমুখি হতে হয় হঠাৎ করে। তখন অভিমান করে বলা কথাগুলো যেন সূচের মত মনকে আঘাত করতে থাকে। মোমো এবং তার পরিবারের মানুষদের মধ্যকার সম্পর্কে এই চিত্রটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। খুব সহজেই কাহিনীটা দর্শককে ভেতরে টেনে নেয়।

মুভিটির আর্টওয়ার্ক খুব সাদামাটা, চোখের জন্য যা অনেকটাই প্রশান্তিদায়ক। গ্রাম, কাঠের বাড়িঘর, জঙ্গল, সমুদ্র- সবকিছু দেখলে চোখ জুড়িয়ে যায়।

কাজেই, হাতে তেমন কোন কাজ না থাকলে এই ছুটির দিনেই দেখে ফেলুন না এই সুন্দর মুভিটি!

Movie Download Link-
http://kissanime.com/Anime/A-Letter-to-Momo

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Comments