Name- Steamboy
Duration- 2 hr. 6 min.
MAL Score- 7.49
Ranked- 1497
Genres- Action, Adventure, Drama, Historical, Sci-Fi, Military
উনিশ শতকের কথা। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের জোয়ার চলছে বিশ্বজুড়ে। নতুন অনেক ধরণের প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যেন মানব সভ্যতার উন্নয়নের উদ্দেশ্যে সবকিছু কাজে লাগানো যায়।
এই শতকে, যুক্তরাজ্যের এক শহরে বাস করত রেই স্টীম। সে এক খুদে আবিষ্কারক। তার কিশোর মনের আইডিয়া কাজে লাগিয়ে সে প্রায়ই বিভিন্ন যন্ত্র আবিষ্কার করতে ব্যস্ত থাকে। আর থাকবেই বা না কেন, তার রক্তে যে মিশে আছে আবিষ্কারের নেশা! তার পরিবারে তিনপুরুষ ধরে আবিষ্কারের প্রথা চলে আসছে। রেই তার আজব কান্ডকারখানার জন্য বড়দের কাছে প্রায়ই বকা খায়, তার সঙ্গীরা তাকে বিভিন্ন কথা বলে খেপায়, কিন্তু রেই তাতে কখনোই দমে যায়না।
একদিন সকালে হঠাৎ স্টীম পরিবারের বাড়িতে একটি প্যাকেজ এসে হাজির হয় রেই এর নামে। প্যাকেজটি পাঠিয়েছে রেই এর আমেরিকা প্রবাসী দাদা। এবং তার সাথে সতর্কবাণী, কোন অবস্থাতেই যেন রেই প্যাকেজটি হাতছাড়া না করে!
কিছুক্ষণের মাঝেই রেইদের বাড়িতে এসে হাজির হয় বিপদ। প্যাকেজটি কেড়ে নেয়ার জন্য রেইদের বাড়িতে এসে হাজির হয় একদল লোক। তাদের উদ্দেশ্য অসফল করার চেষ্টায় রেই প্যাকেজটি নিয়ে পালিয়ে যায় বাড়ি থেকে। শুরু হয় রেই এর দুর্ধর্ষ এক অভিযান!
মুভিটির কাহিনী প্রাচীন আমলের যুক্তরাজ্যের প্লটে সাজানো হয়েছে। তাই দেখতে বসে মনে হবে, যেন সেই স্টীম ইঞ্জিনের যুগের যুক্তরাজ্য থেকে ঘুরে এলাম। প্রাচীন শহর, ঘরবাড়ি, স্থাপনা সবই সুন্দরভাবে যত্ন নিয়ে তৈরি করা হয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। আর ছোট্ট রেই এর চোখে অভিযানের কাহিনীটাও বেশ আকর্ষণীয়। শেষের দিকে গিয়ে কাহিনীটা একটু জট পাকিয়ে যায়, তবে তাতে উপভোগের ক্ষেত্রে কোন কমতি হয়না।
কাজেই, যদি হাতে দুই ঘন্টা সময় থাকে, তাহলে দেখে ফেলতে পারেন এই মুভিটি!
Movie Download Link-
http://kissanime.com/Anime/Steamboy
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

