Movie Time With Yami – 55

colorful-2010

 

Name: Colourful
Duration: 2 hr. 7 min.
MAL Score: 8.13
Ranked: 371
Genres: Drama, Slice of Life, Supernatural

“আমি” মারা যাই, এবং “আমাকে” পুনর্জন্মের চক্র থেকে বের করে দেয়া হয়, “আমার” দ্বারা সংঘটিত অপরাধের কারণে। একজন স্বর্গের দূত আমাকে এসে বলে যে “আমি” একটি সুযোগ পেয়েছি আমার অপরাধ মনে করার জন্য, তাহলে হয়ত আমি প্রায়শ্চিত্তের সুযোগ পাব।

পার্গেটরীতে দিকভ্রষ্ট এক আত্মা ঠিক এই ঘটনাগুলোর সম্মুখীন হয়। “পুরাপুরা” নামের সেই স্বর্গের দূতটি কিছুটা জোর করেই তাকে নিয়ে যায়, তাকে এই ইন্টার্নশীপে প্রবেশ করিয়ে দেয়ার জন্য। এবং দিকভ্রষ্ট আত্মাটির শেষমেষ ঠাই হয় কোবোয়াশি মাকোতো নামের ১৪ বছর বয়সী এক মিডল স্কুল বালকের শরীরে।

কোবোয়াশি মাকোতোর পরিবারে রয়েছে তার বাবা-মা এবং এক বড় ভাই। ভাই মেধাবী ছাত্র, বাবা পরিশ্রমী চাকুরীজীবী, মা অত্যন্ত স্নেহশীল। মাকোতো ছবি আঁকতে পারে দারুণ। স্কুলের আর্ট ক্লাসে তার অবস্থান বেশ ভাল। তাহলে এমন কি ঘটেছিল মাকোতোর জীবনে, যা তাকে ঠেলে দিয়েছিল আত্মহত্যার মত বেপরোয়া কাজের দিকে? তার শরীরে অবস্থান করা আত্মাটি খুঁজতে থাকে, নিজের অপরাধ এবং মাকোতোর অতীত।

মুভিটির আর্টওয়ার্ক বেশ ভাল, প্রতিটি দৃশ্যই যত্ন নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ক্যারেক্টার ডিজাইন মোটামুটি, আর ক্যারেক্টারগুলোর এক্সপ্রেশনে আমার চোখে একটু সমস্যা ধরা পড়েছে; ইমোশনগুলো কিছুটা কাঠখোট্টা লেগেছে কিছু জায়গায়, তবে তাতে মুভির স্টোরিতে তেমন নেতিবাচক প্রভাব পড়েনি। কাহিনীটি খুবই চমৎকার, এই কাহিনীটির কারণেই এর বাকি সব ছোটখাট খুঁত অনায়াসে মাফ করে দেয়া যায়। কাহিনীর গতি খুবই ভাল, অতি অল্প সময়ের মাঝেই কাহিনীর ভেতরে টেনে নেয়। শুরু থেকে শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রেখেছে মুভিটি, আর সেই সাথে মুভিটি যে বার্তাটি দর্শকের কাছে পৌছাতে চেয়েছে, সেটিও সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে।

তাই, সময় পেলে এখনই দেখে ফেলুন আমার অত্যন্ত পছন্দের এই মুভিটি।

Movie Download Link-
http://kissanime.com/Anime/Colorful-Movie

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Comments