”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৪২ তম পার্ট By অরিন শারমিন

আজকেও আগের লেসনের মত আরো কিছু জাপানিজ পার্টিকেল শিখাব…

 

১ম পার্টিকেল হল “নো”..

“নো” পার্টিকেলের বাংলা করলে দাঁড়ায় “র” আর ইংরেজি   ” ‘s  ”

কয়েকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি … “আমার” এর জাপানিজ হল “ওয়াতাশি নো” এখানে ওয়াতাশি এর সাথে “নো” পার্টিকেল বসেছে…একইভাবে তোমার-আনাতা নো , তার-কারে নো/ কানোজো নো , অরিনের-অরিন নো ইত্যাদি ইত্যাদি…

ওদা সেন্সেই নো ওয়ান পিসু কাক্কোইই দেসু-ওদা সেন্সের ওয়ান পিস অনেক কুল 😛

 

এর পরের টা হল “মো”

এর বাংলা করলে হয় “ও” আর ইংরেজি হয় “also/too”

কয়েকটা উদাহরণ দেই… আমিও-ওয়াতাশি মো,এখানে “ওয়াতাশি”র সাথে “মো” পার্টিকেল বসেছে..তুমিও-আনাতা মো..কোরে মো-এটাও,আরে মো/সোরে মো-ঐটাও…

“অবন্তী ওয়া নেকো গা সুকি দেসু.. অর্থী মো-অবন্তী বিড়াল অনেক পছন্দ করে…অর্থীও” 😛

 

এর পরের টা হল “কা”

“কা” প্রশ্নবোধক শব্দের শেষে বসে… যেমনঃ “আনাতা ওয়া দারে দেসু কা?”-who are you?

ওয়াকারি মাসু কা?- do you understand? সাত্তে,ইকৌ কা? -okay then,shall we go?

উপরের উদাহরণ থেকে বুঝা যাচ্ছে নরমালি প্রশ্নবোধক বাক্যের শেষে “কা” বসে…”কা” এর আরো কিছু ইউজ আছে আপাতত একটাই শিখালাম… 🙂

 

আজকে লাস্ট যেটা শিখাব সেটা হল “গা”…

“গা” আর “ওয়া” নিয়ে অনেক কনফিউশন লাগে অনেকের মধ্যে… “ওয়া” টপিকের পরে বসে আর “গা” সাব্জেক্টের সাথে..

আগের দিন টপিকের সাথে “ওয়া” কিছু উদাহরণ দিয়ে শিখান হয়েছিল… ঐখানে বলেছিলাম টপিক অনেক ইংলিশের সাব্জেক্টের মত… কিন্তু জাপানিজে আসলে টপিক আর সাব্জেক্ট আলাদা জিনিস… ২ টা প্রায় একই জিনিস মনে হইলেও আসলে ব্যাসিক কিছু পার্থক্য আছে…

উদাহরণ দিলে বুঝা সহজ হবে…ওয়াতাশি ওয়া নিকু গা সুকি দেসু-i like meat…এখানে আমি হইলাম টপিক আর নিকু হইল সাবজেক্ট … এই জন্য “ওয়াতাশি”র পর “ওয়া” আর “নিকু”র পর গা বসেছে..

অনেক সময় শুধু “নিকু গা সুকি”ও বলা যায়… এখানে যদিও টপিক উহ্য তারপরও আমি যদি বলি “নিকু গা সুকি” তাইলে বুঝাই যাচ্ছে যে আমিই টপিক..

কেউ যদি জিজ্ঞেস সরাসরি জিজ্ঞেস করে “who are you?”…তখন উত্তর হবে “ওয়াতাশি ওয়া অরিন”…আবার অনেক মানুষের মধ্যে কেউ যদি জিজ্ঞেস করে “who is orin?”.তখন উত্তর হবে “ওয়াতাশি গা অরিন”… ১ম বাক্যে আমি টপিক কিন্তু ২য় বাক্যে আমি সাব্জেক্ট …

আরেকটা জিনিস হল প্রশ্নবোধক বাক্যে টপিক সবসময় প্রশ্নবোধক শব্দের আগে বসে এবং টপিকের সাথে “ওয়া” বসে….. আনাতা ওয়া দারে দেসু কা?(who are you?)….এখানে “দারে” (who) হল প্রশ্নবোধক শব্দ … আর আনাতা “টপিক”… “আনাতা” দারের আগে বসেছে…আর আনাতার সাথে “ওয়া” বসেছে…

প্রশ্নবোধক বাক্যে সাবজেক্ট প্রশ্নবোধক শব্দের পরে বসে আর প্রশ্নবোধক শব্দের সাথে “গা” বসে…… দারে গা অরিন দেসু কা? (who is orin?)…এখানে টপিক যদিও উহ্য আছে কিন্তু যে জিজ্ঞেস করছে সেইই টপিক আর অরিন সাবজেক্ট…   (জিনিসটা আসলে এমন i am asking who is orin?)  এখানে প্রশ্নবোধক শব্দ “দারে”র সাথে “গা” বসেছে আর পরে সাবজেক্ট বসেছে..

সাবজেক্ট আর টপিকের পার্থক্য বুঝা একটু টাফ… তবে টপিকের পর “ওয়া” আর সাবজেক্টের পর “গা” বসে..এইটুক মনে রাখলে কিছুটা বুঝা যায় …. (গা এর আরো অনেক ইউজ আছে আজকে আপাতত একটাই শিখালাম 🙂 )

 

আজকে এইটুকুই থাক.. মাতা নে 🙂

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – বিংশতম পাঠ

***কানজি কানজি কানজি***

আজকের কানজি ছোটবোনের কানজি …. উচ্চারণ হল “মাই/ইমৌতো”

mai imouto

ছোট ভাই এর মত ছোট বোনও একটাভাবেই ডাকা যায়… “ইমৌতো”… “ইমৌতো” মানে “ছোট বোন”…

ওয়াতাশি নো ইমৌতো-আমার ছোট বোন….. এই কানজি টা একা একা লিখলে “ইমৌতো” উচ্চারণ হয়…মানে “ছোট বোন” বুঝায় আরকি….

আগের দিন “শিমাই” (sisters) এর কানজির কথা তো বলছিলামই…আবারো বলি “শিমাই” এর “মাই” এর জায়গায় এই কানজি টা বসে…আর “শি” এর জায়গায় “বড় বোন” এর কানজি…বড় আর ছোট বোনের কানজি পাশাপাশি লিখলে “শিমাই” হয় …

“গিমাই” মানে হল sister-in-law…শিমাই তোশি-siser cities…..এখানে “মাই” এর জায়গায় এই কানজি টা বসে…

 

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৪১ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৪১তম লেসন

 

আজকে একটা ইম্পরট্যান্ট জিনিস শিখাব সেটা হল “Japanese particles”

“Japanese particles” শিখার আগে একটা জিনিস জানা দরকার সেটা হল “Japanese basic sentence structure” এ কি কি type এর word থাকে….

**(একটা জিনিস বলে রাখি আমি যা শিখাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইপের হলেও অনেক ক্ষেত্রেই এর ব্যতিক্রম হতে পারে লাস্টে কিছু ব্যতিক্রমের উদাহরণ দিব )**

 

তাহলে ১মে আমাদের শিখতে হবে “types of words”..

“Japanese basic sentence structure” এ বিভিন্ন টাইপের শব্দ থাকতে পারে তার মধ্যে ইম্পরট্যান্ট কিছু বলি…

Topic word (এটা অনেকটা ইংলিশ সেন্টেন্সের subject এর মত),time word,companion word,place word,object word,verb word.. (জাপানিজ সেন্টেন্সে শব্দ গুলা মোটামোটি এই সিরিয়ালেই বসে)

এবার আসি কোন শব্দের সাথে কোন পার্টিকেল বসে …

topic এর সাথে বসে “wa”
time এর সাথে বসে “ni”
ompanion এর সাথে বসে “to”
place এর সাথে বসে “de”
object এর সাথে বসে “o”
verb সবার শেষে থাকে এর সাথে কোন পার্টিকেল থাকে না..

এবার দুই-একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি …

1.I watched a movie with my friend in a movie theater on Sunday.

2.I ate lunch with my dad at a restaurant on Friday.

3.Abonti speaks Japanese everyday at home with her family.

 

এবার আসি উপরের বাক্যগুলাতে কোনটা কি টাইপের ওয়ার্ড

Topic word (I and Abonti) …
I এর জাপানিজ ওয়াতাশি..

Time word (Sunday,Friday,everyday)
sunday-নিচিইয়োবি
friday-কিনইয়োবি
everyday-মাইনিচি

companion word (my friend,my dad,her family)
friend-তোমোদাচি
dad-চিচি,ওতৌসান,তৌসান,ওতৌসামা ইত্যাদি
family-কাজোকু

place word (movie theater,restaurant,home)
movie theater-এইগাকান
restaurant-রেসুতোরান
home-উচি

object (movie,lunch,Japanese)
movie-এইগা
lunch-ওহিরুগোহান
Japanese-নিহোনগো

verb (watched,ate,speaks)
watched-মিমাশিতা
ate-তাবেমাশিতা
speaks-হানাশিমাসু

(মিনিং প্রায় সবই আগে বিভিন্ন লেসনে শিখানোর কথা.. সুবিধার জন্য সবগুলা আবার বললাম) এখন প্রতিটা বাক্যের ফুল অর্থ বলি..

1.I watched a movie with my friend in a movie theater on Sunday.
১. ওয়াতাশি ওয়া নিচিইয়োবি নি তোমোদাচি তো এইগাকান দে এইগা ও মিমাশিতা.

2.I ate lunch with my dad at a restaurant on Friday.
২. ওয়াতাশি ওয়া কিনইয়োবি নি চিচি তো রেসুতোরান দে ওহিরুগোহান ও তাবেমাশিতা

3.Abonti speaks Japanese everyday at home with her family.
৩. অবন্তী সামা ওয়া মাইনিচি কাজোকু তো উচি দে নিহোনগো ও হানাশিমাসু (এখানে টাইম ওয়ার্ড এর সাথে নি বসে কিনা আমি শিওর না যতদূর জানি everyday specific কোন টাইম না বলে নি বসে না)

 

কঠিন জিনিসপত্র উদাহরণ দিয়ে একটু সোজা করার ট্রাই করছি যারা বুঝছ/বুঝছেন তারা নিচের সেন্টেন্সের জাপানিজ কমেন্টে লিখতে পার/পারেন তাইলে কতটুকু বুঝাতে পারলাম আইডিয়া হবে আমার

“I want to see cherry blossoms in kyoto in the spring” (কিছু শব্দের মিনিং বলে দেই.. want to see-মিতাই দেসু, cherry blossoms-সাকুরা spring-হারু)

এখন ব্যতিক্রমে আসি ….restaurant হল একটা place word কিন্তু যদি restaurant topic word হিসেবে ব্যবহার হয় তখন particle “দে” না বসে “ওয়া” বসে আবার যদি object হিসেবে ব্যবহার হয় তখন “ও” বসে ….

যেমনঃ “restaurant are expensive sometimes”- রেসুতোরান ওয়া তোকিদোকি তাকাই দেসু.. (expensive-তাকাই,sometimes-তোকিদোকি)

she knows many good restaurant-কানোজো ওয়া ইই রেসুতোরান ও তাকুসান শিত্তেইমাসু.. (good restaurant-ইই রেসুতোরান, many-তাকুসান,knows-শিত্তেইমাসু)

এখানে ১ম বাক্যে restaurant টপিক তাই “ওয়া” বসেছে আর ২য় বাক্যে object তাই “ও” বসছে …

শুধু place word না বাকি সব ওয়ার্ড এর ক্ষেত্রেও এমন ব্যতিক্রম হতে পারে…দেখে বুঝতে হবে কোনটা কি ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে সেই অনুযায়ী পার্টিকেল বসাতে হয়…

 

আজকে মেলা কিছু বুঝাইছি … এই পর্যন্তই থাক..মাতা নে.. 🙂

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – উনবিংশতম পাঠ

***কানজি কানজি কানজি ***

আজকের কানজি হল “বড় বোন” এর কানজি…এই কানজি টার উচ্চারণ হল “নেএ/আনে/শি”

ne ane shi

বড় ভাই এর মত বড় বোনকেও বিভিন্নভাবে ডাকা যায়….

নেএ,আনে।ওনেএ সান,ওনেএ চান , আনেসান,আনেচান,আনেকি, ওনেএ সামা,আনে সামা,নেএ সামা,নেএ সান,নেএ চান ইত্যাদি ইত্যাদি..এখানে যেসব জায়গায় “নেএ/আনে” আছে সেখানে এই কানজি টা বসে..আনিমে দেখা মানুষজনের সবারই মোটামোটি এগুলা জানার কথা..

“শিমাই” মানে হইল sisters…বড় বোন আর ছোট বোনের কানজি পাশাপাশি লিখলে “শিমাই” বুঝায় (শেমাই না কিন্তু 😛 )….এখানে “শি” এর জায়গায় এই কানজি টা বসে …. “কিওদাই”এর মতই আরকি..ওইখানে ২ ভাই ছিল এখানে ২ বোন…এটাই পার্থক্য…

এই কানজি সম্পর্কে মোটামোটি এইটুকুই জানি….এই কানজি টাও মোটামোটি বিদঘুটে টাইপের দেখতে…নেক্সট দিন ছোট বোনের কানজি নিয়ে হাজির হব.. মাতা নে

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৪০ তম পার্ট By অরিন শারমিন

(অনেকদিন পর আবার জীবন গড়ে তুলার কার্যক্রম নিয়ে ফেরত আসছি 😛 )

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৪০তম লেসন

আজকে শিখাব কমন একটা এক্সপ্রেশনের নানাবিধ প্রয়োগ…এক্সপ্রেশন টা হল “ইওরোশিকু ওনেগাইশিমাসু” (“ইওরোশকু ওনেগাইশিমাস”).. এটা বেশি পোলাইটলি বললে বলে “দোজো ইওরোশিকু ওনেগাইইতাশিমাসু”

এটা এমন একটা এক্সপ্রেশন যেটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইউজ করা যায়…

১মে বলি যেটা সবথেকে কমন সেটা

যখন কোন একজন মানুষের সাথে আরেকজন মানুষের ১ম দেখা হয় ধর আমার সাথে অবন্তীর ১ম দেখা হল..আমি বললাম “হাজিমেমাশিতে..ওয়াতাশি অরিন দেসু..ইওরোশিকু ওনেগাইশিমাসু”

এখানের মিনিং টা কিছুটা এমন “hello..i am orin..nice to meet you” এখানে “ইওরোশিকু ওনেগাইশিমাসু” ,”nice to meet you” এই টাইপের কিছু একটা  বুঝায়ছে…(হাজিমে মাশিতে শুধু ১ম বার কারো সাথে দেখা হলে বলে সেম পারসনের সাথে আবার দেখা হলে ইউজ করা যায় না একজনের সাথে একবারই ইউজ করা যায়)

আবার ধর আমি নতুন কোন একটা স্কুলে ট্রান্সফার হয়ে গেলাম .. তারপর নতুন ক্লাসে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে বললাম “হাজিমেমাশিতে..ওয়াতাশি অরিন দেসু..ইওরোশিকু ওনেগাইশিমাসু” এখানেও “ইওরোশিকু ওনেগাইশিমাসু”, “nice to meet you all” এই টাইপের মিনিংই বুঝাই আবার “please be kind to me/please take a good care of me/i’m looking forward to have a good relationship with all of you” এই টাইপের মিনিংও বুঝায়…

আবার নতুন অফিসে জয়েন করছি নতুন কলিগের সাথে নাম পরিচয় পালা শেষে যদি বলি “ইওরোশিকু ওনেগাইশিমাসু” তাইলেও “nice to meet you”এর পাশাপাশি “i’m looking forward to working with you” এটাও বুঝায়..

কোন চিঠি বা মেইল লিখার সময় লাস্টে “ইওরোশিকু ওনেগাইশিমাসু” লিখে …. আমরা ইংরেজিতে চিঠি বা মেইল লিখার সময় যেমন লাস্টে “best regards/sincererly yours” এগুলা লাগায়..”ইওরোশিকু ওনেগাই শিমাসু” এখানে এই টাইপের মিনিং বুঝায় ..

কোন খেলা/ম্যাচের শুরুতে ২ টা দল সামনাসামনি দাঁড়ায়ে মাথা নত করে বলে “ইওরোশিকু ওনেগাই শিমাসু” আবার ধর দাবা খেলতে গেছি আমি…আমি আর আমার অপোনেন্ট মুখোমুখি বসে মাথা ২ জনে নত করে বললাম “ইওরোশিকু ওনেগাই শিমাসু”…. এইসব ক্ষেত্রে এটার মিনিং কিছুটা এমন হয় “lets work hard and give our best”

আবার ধর আমি কারো কাছে হেল্প চাইলাম কোন ব্যাপারে এবং কথার শেষে বললাম “ইওরোশিকু ওনেগাই শিমাসু”…তখন “please do me this favor/ i’m counting on you” এই টাইপ বুঝায় …

কারো বাসায় ধর আমি বেড়াতে গেলাম..পরিচয় পালা শেষে বললাম “ইওরোশিকু ওনেগাই শিমাসু” তখন “please take a good care of me/would you please take care of me?” এই টাইপের অনেক কিছু বুঝাতে পারে…

“ইওরোশিকু ওনেগাই শিমাসু”এর এইরকম আরো অনেক ইউজ আছে…আনিমে দেখতে গেলে টের পাওয়া যায় এইটা কত জায়গায় কত রকম ভাবে ইউজ হয়…মোটামটি মাথায় যেটা কয়টা আসল শিখানোর ট্রাই করলাম …মিনা সান..মাতা নে 🙂

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – অষ্টদশ পাঠ

**কানজি কানজি কানজি**

আগের দিনের “বড় ভাই” এর কন্টিনিউয়েশনে আজকে “ছোট ভাই” এর কানজি শিখাব ..

এই কানজিটার উচ্চারণ “দাই/তেই/দে/ওতৌতো”

dai tei

বড় ভাইরে বিভিন্ন ভাবে ডাকা গেলেও “ছোট ভাই”রে খালি “ওতৌতো” ( আমার জানামতে ) বলেই ডাকে ..”ওতৌতো” মানে “ছোট ভাই”…. “ওয়াতাশি নো ওতৌতো”-আমার ছোট ভাই ..

এর আগের দিন বলেছিলাম বড় ভাই আর ছোট ভাই এর কানজি পাশাপাশি লিখলে কিওদাই (brothers) বুঝায়….এখানে “দাই” এর জায়গায় এই কানজি বসে ….

“তোতেই” মানে হল “apprentice” …এখানে তেই এর জায়গায় এই কানজি টা বসে …

“দেশি” মানে “disciple/pupil” এখানে “দে” এর জায়গায় এই কানজি টা বসে

“উচু কিওদাই” আনিমে টার নামের মধ্যে এই কানজি টা আছে ….. (আগের দিনও এই আনিমের উদাহরণ দিছিলাম 😛 )

ছোট ভাই এর কানজি নিয়ে আজকে এতটুকুই থাক 🙂 নেক্সট দিন বড় বোনের কানজি নিয়ে হাজির হব
মাতা নে 🙂

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – সপ্তদশ পাঠ

**সানজি কানজি গেঞ্জি **

আজকের কানজি “বড় ভাই” এর কানজি…..উচ্চারণ হল “কেই/কিও/আনি/নিই”

বড় ভাই এর জাপানিজ মোটামটি যে কয়টা আছে সেগুলা আগে বলি …(এগুলা সবই সবার জানা থাকার কথা )

ওনিইচান,ওনিইসান,ওনিইসামা,নিইচান,নিইসান,নিইসামা,আনিকি,আনিচান,আনিসান,আনিসামা…আবার অনেক সময় শুধু আনি বা শুধু নিই ও বলে …

এখানে যেসব জায়গায় “আনি/নিই” আছে সবখানে এই কানজি টা বসে…

“কিওদাই” মানে হলে brothers..এখানে “কিও” এর জায়গায় এই কানজি বসে..বড় ভাই আর ছোট ভাই এর কানজি পাশাপাশি বসলে “কিওদাই” বুঝায়..”উচুউ কিওদাই” আনিমে টা নিশ্চয় অনেকে দেখছে…ঐ আনিমে টার নামের মধ্যে এই কানজি টা আছে

“কেইজিসুরু” মানে হল কাউকে বড় ভাই এর মত সন্মান দেয়া …এখানে “কেই” এর জায়গায় এই কানজি টা বসে ..

এই কানজি নিয়ে মোটামোটি এতটূকুই জানি.. নেক্সট দিন “ছোট” ভাই এর কানজি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ 🙂

আর মনে রাখার সুবিধার জন্য পাশে একটা ছবি দেয়া হল

kei

মাতা নে .. 🙂

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – ষষ্ঠদশতম পাঠ

**সানজি কানজি গেঞ্জি**

আগের লেসনে ছিল বাবার কানজি…”human relation” ক্যাটাগরির আন্ডারে আজকে নতুন শিখাব “মা”এর কানজি (এই কানজি টা দেখতে অনেক সুন্দর, মায়েরা তো সুন্দর হবেই 😀 )

“মা”র কানজির উচ্চারণ হল…”বো/কাআ/হাহা”

10989117_690878044374696_6689269937972088290_n

“হাহা/হাহাওইয়া” মানে হল “মা” এখানে “হাহা”র জায়গায় এই কানজি টা বসে…আমরা যেমন মা/আম্মু/আম্মা আরো কত কিছু বলে ডাকি জাপানি ভাষাতেও “হাহা” ছাড়া আরো অনেকভাবে ডাকে..
যেমনঃ ওকাআসান,কাআসান ইত্যাদি.. এসব ক্ষেত্রে “কাআ” এর জায়গায় এই কানজি টা বসে..

“হাহা নো হি” মানে হল “মা দিবস”

parents এ কানজি টা আগের দিনই বলেছি..আজকে আবারো একটু বলি.. বাবা আর মা এর কানজি পাশাপাশি লিখলে parents হয় .. উচ্চারণ হল “ফুবো”.. এখানে “ফু” এর জায়গায় “বাবা” আর “বো” এর জায়গায় “মা” এর কানজি বসে..
মা এর কানজি নিয়ে জ্ঞান এতটুকুই … মাতা নে 🙂

Slam Dunk রিভিউ — রোকেয়া শারমিন অরিন

১মেই হাবিজাবি রিভিউ লিখার জন্য সরি বলে নেই..এত সুন্দর একটা আনিমে নিয়ে এত পঁচা করে লিখে নিজেরই লজ্জা লাগতেছে 😛

রিভিউঃ
স্পোর্টস জনরার খুব বেশি আনিমে দেখি নাই কিন্তু এই জনরার আনিমে গুলা মেলা এক্সাইটমেন্টে ভরপুর থাকে বলে দেখতে মজা লাগে.. অনেক মজা লাগে …. যে কয়টায় দেখি না কেন এর মধ্যে নিঃসন্দেহে চোখ বুজে বলে দিতে পারি স্লাম ডাঙ্কের মত মজা আমি আর কোন এই জনরার আনিমে তে পাই নাই…স্লাম ডাঙ্কের তুলনা স্লাম ডাঙ্কই…আর ২য় টা নাই এর মত ..খালি স্পোর্টস জনরাই না যে কোন জনরার আনিমে সাথে কম্পিট করলে এটা সর্বকালের সেরা আনিমের তালিকায় থাকবে এতে কোন সন্দেহ নাই.. প্রতিটা ক্যারেক্টার প্রতিটা এপি প্রতিটা ম্যাচ একটুও খারাপ লাগে নাই একটা সিঙ্গেল মোমেন্টও খারাপ লাগে নাই..খারাপ লাগা তো অনেক পরের কথা এমন কোন এপি নাই যা দেখে আমি হাসতে হাসতে গড়াগড়ি দেই নাই ..পুরা মুগ্ধ হয়ে দেখছি পাগলের মত …মনে হইছে এর মধ্যে ঢুকে যাই আর বের হব না.. ওদের সাথে আমিও খেলা শুরু করে দেই.. ওদের মত আমিও মজা করি ..মেইন যে জিনিসটা বেশি ভাল লাগছে তা হল বাস্কেটবল খেলার ব্যাসিক অনেক ভালভাবে শিখতে পারছি.. বাস্কেটবল নিয়ে আনিমে এর আগে যেটা দেখছিলাম তা হল কুরোকো নো বাসুকে আনিমে টা মেলা ভাল লাগছিল অনেক এক্সাইটমেন্ট ছিল মজারও ছিল..কিন্তু মেইন সমস্যা ঐটা যত টা খেলার ব্যাসিক জিনিসপত্র ফোকাস করছে তার থেকে বেশি শোনেন আনিমের মত স্পেশাল পাওয়ারআলা জিনিসপত্র অনেক বেশি দেখাইছে (এটার জনরাতে শোনেন আছে অবশ্য 😛 )… আসল কথা বাস্কেটবলের ব্যাসিকের ১২ টা বাজাইয়া ছাড়ছে .. স্লাম ডাঙ্ক দেখে বাস্কেটবল নিয়ে এত কিছুই শিখছি যে বাস্কেটবল খেলার ভিডিও আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখছি (জর্ডানের ভিডিও)… ক্যারেক্টারে আসি এবার ..এত বস বস সব ক্যরেক্টার একেকটা ..আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট ..একেকজনের একেক রকমের স্টাইলের খেলা অনেক মজার আর অনেক জোস করে দেখাইছে…মেজর মাইনর সকল ক্যারেক্টারই জোস….আর মেইন ক্যারেক্টার সাকুরাগি হানামিচি .. এর মত ক্যারেক্টার ভাল না লাইগা থাকা যায় না.. এর মত একটা ক্যারেক্টার থাকলেই যে কোন আনিমে দেখতে বসার আর কোন রিজন লাগে না..তার উপর সাথে তো এর সাথে আরও যেসব ক্যারেকটার আছে কোনটাই একটুও খারাপ লাগে নাই..সব কয়টা বস…এক কথায় অস্থির ,মাস্টার পিস ক্লাসিক একটা আনিমে আজ থেকে ৫০ বছর পরও এই জিনিস দেখে কারো খারাপ লাগবে না…আজ থেকে প্রায় ২২-২৩ বছর আগের জিনিস আনিমেশন দেখে অনেকেই নাক সিটকাতে পারে কিন্তু ২-৩ টা এপি দেখার পর এই আনিমেশনেই এমন অভ্যস্ত হবেন যে আনিমে শেষ হবার পর মনে হবে এই আনিমে আরও ১০০ টা এপি নাই কেন? স্লাম ডাঙ্ক কেন সারাজীবন ধরে চলবে না? কেন এত জলদি শেষ হয়ে গেল? এটা যদি সারাজীবন ধরে চলত..আমি যদি এদের সাথে সারাজীবন এমনে মজা করে কাটাইয়া দিতাম..শেষ হয়ে যাচ্ছে দেখে উল্টা মন খারাপ হবে…আর কাহিনী+ একেক টা ম্যাচ এত উত্তেজনার আর মজার আর হাসির জিনিসপত্র তো আছেই …হাসতে হাসতে গড়াগড়ি দেয়াইয়া ছাড়ে…কাহিনীর শুরু হয় সাকুরাগি কেমনে শোহোকু বাস্কেটবল টীমে ঐ টিমের ক্যাপ্টেনের ছোট বোন হারুকোর প্রেমে পড়ে জয়েন করে এটা নিয়ে…মাথা মোটা মাথা গরম একটা ক্যারেক্টার ..আস্তে আস্তে এরপর ঐ টিমের বাকিদের সাথে কেমনে টিমটার + নিজের খেলার উন্নতি করে স্টেপ বাই স্টেপ এইভাবে আগাইছে কাহিনি..যত আগাইছে তত বেশি জোস হইছে..আনিমে তে কাহিনি শেষ করে নাই দেখে লাস্টে আইসা মনে হবে এরপর কি হবে? আনিমে দেখার পর মুভিগুলা+মাঙ্গা পড়লে পুরাটা ক্লিয়ার হয়ে যায়…

Anime: Slam Dunk (episode 101 টা)

রেটিংঃ আমার দেখা সর্বকালের সেরা স্পোর্টস আনিমে আর অন্যতম সর্বকালের সেরা আনিমে

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – পঞ্চদশতম পাঠ

সানজি কানজি গেঞ্জি নিয়ে আবার হাজির হয়েছি 😀 (এবারের গ্যাপ মনে হয় অনেক বেশিই ছিল 😛 )

এর আগে নাম্বার,ডিরেকশন,নেচার এইরকম বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কানজি শিখান হয়েছে…..আজ থেকে নতুন আরেকটা ক্যাটাগরি শুরু করব..”human relation”..এর আন্ডারে মোটামোটি যতগুলা জানি আস্তে আস্তে দেয়ার চেষ্টা করব.. 🙂

আজকে ১ম যেটা দিয়ে শুরু করব সেটা হল “father” এর কানজি…উচ্চারণ হল “ফু/তৌ/চিচি”

“ওতৌসান” মানে যে বাবা সেটা মনে হয় আনিমে দেখা পাবলিক অনেকেই জানে….এখানে “তৌ” এর জায়গায় এই কানজি বসে…”চিচিওইয়া” মানেও বাবা..এখানে “চিচি”র জায়গায় এই কানজি বসে…(গোকুর বৌয়ের চিচি না কিন্তু 😛 )

“চিচি নো হি” মানে হল “বাবা দিবস”

“parents” এর জাপানিজ হল “ফুবো”… বাপ আর মা এর কানজি পাশাপাশি লিখলে “parents” হয়… এখানে “ফু” এর জায়গায় বাবা আর “বো” এর জায়গায় মা এর কানজি বসে