জুন ফুকুয়ামা
একজন মানুষ সাধারণত এক ধাঁচের কণ্ঠেই কথা বলে অভ্যস্ত। খুব কম মানুষই একাধিক স্বরে কথা বলতে পারে, এমনকি দক্ষ কণ্ঠ অভিনেতাদের মধ্যেও হাতে গোনা কয়েকজন এই কাজটা পারে। জুন ফুকুয়ামা হলেন এমন একজন ব্যক্তি যিনি একাধিক স্বরে নির্ভুলভাবে কণ্ঠ অভিনয় করে যেতে পারেন। এমনকি একটি আনিমেতে ভিন্ন স্বরের একাধিক চরিত্রকে অসাধারণ ভাবে তুলে ধরার নমুনাও আছে; উদাহরণ: আমাগি ব্রিলিয়ান্ট পার্ক, ব্লিচ ।
জুন ফুকুয়ামা এখন পর্যন্ত অনেকগুলো চরিত্রের কণ্ঠ অভিনয় করেছেন, যার মাঝে এমন সব চরিত্রও আছে যার সাথে তারআরেকটি কণ্ঠ দেওয়া চরিত্রের কণ্ঠের মধ্যে মিল পাবেন না। এমনকি নিজে থেকেই প্রশ্ন করবেন ” আরে, এই দুইটা চরিত্রের কণ্ঠ দিয়েছে একই মানুষ, কেমনে কি ?”। এছাড়া সে যে কত সহজ ভাবে কণ্ঠ বদলাতে পারে সেটার এক নমুনা দেখুন এই ভিডিওটিতে https://goo.gl/mN9uxM ।
যাই হোক, আমার দেখা জুন ফুকুয়ামার সেরা রোল হল xxxHOLiC-এর ওয়াতানুকি কিমিহিরো এবং নুরারিহিয়োন নো মাগোর রিকুও চরিত্র দুটি । তার আরও অনেক চরিত্র আমার কাছে ভালো লেগেছে তবে এই দুইটা চরিত্রকে সেরার তালিকায় রাখার মূল কারণ হল এই দুইটি চরিত্র আমার মতে জুন ফুকুয়ামা ছাড়া আর কেউ মনে হয় এত অসাধারণ ভাবে তুলে ধরতে পারতো না । হাইস্কুলের চঞ্চল ওয়াতানুকি এবং প্রাপ্ত বয়স্ক ওয়াতানুকি; তারপর সাধারণ রিকুয়ো এবং ইয়োকাই রিকুয়ো। শুধু তাই নয়, আনসাৎসু কিয়োশিৎসুর কোরো সেনসেই, তেগামি বাচির গশে, কোড গিয়াসের লেলুশ প্রত্যেকটা চরিত্রের কণ্ঠে তফাৎ ছিল কিন্তু সবাইকেই ত্রুটিহীন ভাবেই জুন ফুকুয়ামা তুলে ধরেছেন। এই চরিত্র বাদেও তার অনেক চরিত্রের কণ্ঠ অভিনয় আমার ভালো লেগেছে, যেমন ওয়ার্কিং-এর তাকানাশি, ব্লিচের ইয়ুমিচিকা, চুনিবিওর ইয়ূতা, কুরোকো নো বাস্কেটের হানামিয়া মাকোতো, দুরারারার শিনরা, ব্লু এক্সোরসিস্টের ইউকিও, বুসৌ রেঙ্কিনের কাযুকি, কে-প্রজেক্টের ইয়াতা এবং আরও অনেক । তবে সে যে সব চরিত্রেই অসাধারণ কণ্ঠ অভিনয় করেন এই বিষয়ে আমি ঠিক একমত না কারণ স্পাইস এন্ড উল্ফ আনিমেটিতে আমার মতে তার লরেন্স চরিত্রের কণ্ঠ অভিনয়টি ঠিক তেমন ভালো ছিল না, তার বদলে অন্য কেউ হয়তো আরও সুন্দর করে চরিত্রটিকে তুলে ধরতে পারতো। তার এতোগুলো চরিত্র সব এক নজরে দেখে নিতে পারেন।
আনিমের ওএসটিতেও তার অনেক কাজ রয়েছে। বিভিন্ন আনিমের ওপেনিং এবং এন্ডিং তার গাওয়া আছে । তার গাওয়া গানগুলোর মধ্যে আমার ব্যক্তিগতভাবে প্রিয় ‘Wild Crow'( https://goo.gl/gCiH2y ), ‘Dedicate’ (https://goo.gl/BGJWQ0 ), ‘Regeneration’ ( https://goo.gl/NB9WdJ ) যেটা লেলুশের ক্যারেক্টার সং । এছাড়া তার গাওয়া ‘ Bamboo☆Scramble’ ( https://goo.gl/eHZmK0 ) গানটা বেশ মজা লাগে । তার ৪ টা এলবাম রিলিজ আছে, সেই গানগুলোও সুন্দর, শুনে দেখতে পারেন।
তার জন্ম ২৬ নভেম্বর, ১৯৭৮ । ১৯৯৬ সালে তার অভিষেক । একজন কণ্ঠ অভিনেতা এবং গায়ক হিসেবে তিনি নিঃসন্দেহে সফল। 1st Seiyuu Awards-এ তিনি ‘Best Voice Actor’ খেতাবটা অর্জন করেছিলেন লেলুশ ভি ব্রিটানিয়া চরিত্রটির জন্য। এখনো তিনি অনেক চরিত্রের কণ্ঠ অভিনয় করে যাচ্ছেন এবং সামনেও তা করবেন এই আশা রইলো। আমার মতে তাকে কণ্ঠ অভিনয়ের জগতে কিংবদন্তী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিৎ ।
কোশিমিযু আমি
আমার সবচেয়ে প্রিয় কণ্ঠ অভিনেত্রীদের মধ্যে একজন কোশিমিযু আমি। প্রায় সব ধাঁচের চরিত্র সে অনেক সুন্দরভাবে তুলে ধরতে পারেন তিনি ।
তার কণ্ঠ-অভিনয় করা চরিত্রগুলো আমার বরাবর-ই ভালো লাগে । তবে যে রোলগুলো সবচেয়ে ভালো লেগেছে সেগুলো হল স্কুল রাম্বলের সুকামোতো তেনমা কারণ চরিত্রটির কণ্ঠ খুব-ই কিউট লেগেছে আমার কাছে, পার্সোনা ৪-এর আমাগি ইউকিকো, এউরেকা ৭-এর আনেমোনে, কোড গিয়াসের কালেন, তেগামি বাচির আরিয়া লিঙ্ক, কিল লা কিলের মাতোই রিউকো, মাওয়ূ মাওউ ইয়ূশার মাওউ, স্পাইস অ্যান্ড উল্ফের হোলো এবং A certain scientific railgun S-এর মুগিনো শিযুরি। এছাড়া আরও যেই চরিত্রগুলো ভালো লেগেছে সেগুলো হল ওরেগাইরুর কাওয়াসাকি সাকি, কামি নোমি দ্বিতীয় সিজনের কাসুগা সেনপাই, ব্লাড +-এর মাও, ওমামোরি হিমারির হিমারি, ব্লাক বুলেটের শিবা মিওরি, D-Frag!-এর মিনামি সেনসেই Dog Days-এর লিওনমিশেল্লি, মারিয়া-সামা গা মিতেইরুর কানাকো । তার কণ্ঠ-অভিনয় অনেক ভালো কিন্তু কেন জানি এই বছর সহ বিগত কয়েক বছর ধরেই তিনি পার্শ্বচরিত্র-এর রোল পেয়ে যাচ্ছে । এছাড়া তার অনেক গেমে জাপানি ডাব-এ অনেক ভালো রোল আছে। এই লিঙ্কে http://goo.gl/JbcHBj যেয়ে এক নজরে দেখে নিতে পারেন তার আনিমে এবং গেমের সব রোলগুলো ।
আনিমের ওএসটিতেও তার কাজ আছে। মাই-ওতোমে, স্কুল রাম্বল, ওমামোরি হিমারি, স্ট্রাইক উইচেস এই আনিমেগুলার এন্ডিং এবং লেডিস ভার্সাস বাটলার আনিমেটির ওপেনিং-এ তার কণ্ঠ আছে। তার গাওয়া গানগুলোর মধ্যে আমার ‘Hari no Sora'( https://goo.gl/e1mrfY ) গানটা বেশ প্রিয়।
তার জন্ম ১৫ ফেব্রুয়ারি, ১৯৮৫ এবং তার কণ্ঠ-অভিনেত্রী হিসেবে অভিষেক ২০০৩ সালে । তিনি 1st seiyuu awards-এ ‘Best Actress in supporting roles’ অ্যাওয়ার্ড পেয়েছেন। তার কণ্ঠ-অভিনয় অনেক বেশি ভালো তাই আশা করি সামনে সে আরও অনেক আনিমেতে ভালো রোল পাবে।
ওহ! আর এই দুইজনের আনিমেতে অনেকগুলা কাপলের রোল আছে। কাপলগুলো হল তেগামি বাচির গশে x আরিয়া, স্পাইস এন্ড উল্ফের লরেন্স x হোলো, মাওয়ূ মাওউ ইয়ূশার ইয়ূশা x মাওউ।

















