তোশিয়ুকি মোরিকাওয়া
ব্যক্তিত্বসম্পন্ন চরিত্র কম বেশি সবার-ই ভালো লাগে আর এক অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন চরিত্রের আকর্ষণীয় দিকগুলার একটি হল তার কণ্ঠ। এই সকল চরিত্রের ক্ষেত্রে সেরা কণ্ঠ দিতে পারেন এমন একজন হল তোশিয়ুকি মোরিকাওয়া। অনেক অসাধারণ এবং গুরুত্বপূর্ণ চরিত্রের কণ্ঠ দিয়েছেন তিনি, এর মধ্যে বলতে পারেন আনিমে জগত-এর দুই জনপ্রিয় শৌনেন হিরো নারুতো উজুমাকি এবং কুরোসাকি ইচিগোর পিতা মিনাতো এবং ইশ্শিন এই দুইটি চরিত্র।
তিনি অনেক ভালো লাগার মত চরিত্রের কণ্ঠ অভিনেতা এবং আমার কাছে তার যে সকল রোল ভালো লেগেছে তা হল ইনু ইয়াশার নারাকু, ডি.গ্রে-ম্যানের টিকি মিক, নারুতোর মিনাতো এবং কিমিমারো, ব্লিচে তৌসেন এবং ইশ্শিন, বার্যার্কের গ্রিফ্ফিথ ( অবশ্য মুভিগুলোতে তিনি চরিত্রটির কণ্ঠ-অভিনেতা ছিলেন না ), ব্ল্যাক ল্যাগুনের চ্যাঙ, সেঙ্গোকু বাসারার কৌজিরো। এছাড়া দেখতেই পাচ্ছেন আরও কত চরিত্রের কণ্ঠ তিনি দিয়েছেন।

তার আনিমে ওএসটিতে তুলনামুলকভাবে কম কাজ আছে। এছাড়া তার সফলতা সুধু আনিমের চরিত্রের মধ্য দিয়েই নয় বরং গেম এবং হলিউড মুভির জাপানি ডাব-এও তার বড় রোল আছে।
তার জন্ম ১৯৬৭ সালের ২৬ জানুয়ারি। সে Axl One এই সেইয়ূ অ্যাজেন্সীর প্রতিষ্ঠাতা, এই অ্যাজেন্সির অংশ জুন ফুকুয়ামা, সাতোশি হিনো, নোরিয়াকি সুগিয়ামা, তাচিবানা শিন্নোসকে, নাকামুরা চিয়ে, কোশিমিজু আমি এদের মত নামকরা কণ্ঠ অভিনেতা-অভিনেত্রী । শুধু তাই নয় তিনি সেকি তোমোকাজু, কোনিশি কাৎসুইয়ুকি এবং হিরাকাওয়া দাইসকে এই ৩ জন দক্ষ কণ্ঠ-অভিনেতাদের পর্যন্ত প্রশিক্ষন দিয়েছেন। ১৯৯২ সালে তার অভিষেক এবং আজকে সফল কণ্ঠ অভিনেতাদের মধ্যে তিনি একজন।

আসুমি কানা
আনিমে ইন্ডাস্ট্রিতে অনেক ব্যাতিক্রম কণ্ঠের অধিকারী কণ্ঠ অভিনেত্রী আছে,যাদের রোলও অনেক কিন্তু জনপ্রিয়তা কম। তাদের মধ্যে একজন আসুমি কানা। এক অনন্য কণ্ঠ দিয়ে অনেক অসধারণ চরিত্রদের তুলে ধরায় সক্ষম তিনি। তার কণ্ঠটা বেশ প্রাণবন্ত এবং সাধারণ মোএ আনিমের চরিত্রগুলার জন্য মানানসই। তবে কিছু সিরিয়াস চরিত্র সে অনেক ভালো ভাবেও তুলে ধরেছেন।
তার যে সকল রোল আমার কাছে খুব অসাধারণ লেগেছে তা ওয়ার্কিং-এর তানেশিমা পোপুরা, নিসেকোই-এর তাচিবানা মারিকা, কামি নোমি যো শিরু সেকাইয়ের চিহিরো এবং হানামোনোগাতারির নুমাচি রিয়োকা। তার আরো কিছু রোল অনেক ভালো লেগেছে সেগুলা হল মেকাকুসিটি অ্যাক্টর্সের এনে, হাইয়োরে নিয়ারুকো-সানের নিয়ারুকো, গুরেন লাগানের কিয়াল, ইয়ামা নো সুসুমেতে হিনাতা, মেইড সামার হোনোকা, ক্যাম্পফারের মিকোতো, নুরারিহিয়নের মাকি, রিয়ুগাজৌ নানানা নো মাইযৌকিনের ইক্কিউ তেনসাই এবং আরো অনেকে। তার আরো অনেক ভালো রোল আছে,যার মাঝে আপনার কোন পছন্দের চরিত্রকেও পেতে পারেন ।

আনিমের ওএসটিতেও তার কাজ আছে। ওয়ার্কিং, হাইয়োরে নিয়ারুকো-সান, নিসেকোই, কামি নোমি যো শিরু সেকাই, বুসৌ শিঙ্কি, হিদামারি স্কেচ এই আনিমেগুলার ওপেনিং-এন্ডিং এ তার কাজ আছে। এছাড়া কামি নোমির তৃতীয় সিজন মেগামি আর্কের শেষে স্কুল ফেস্টের শেষে চিহিরো তার ব্যান্ডের সাথে গায়,’হাজিমেতে কোই য়ো শিতা কিয়োকু’ এই গানটা আমার বেশ ভালো লেগেছে (
https://goo.gl/KkZg0j) ।
আগস্ট ১২,১৯৮৩ সালে তার জন্ম। সবার কাছে কানা আসুমি হিসেবে পরিচিত হলেও জন্মগত নাম কানা হারাদা। তিনি বিবাহিত এবং বিয়ে করেছেন জানুয়ারি,২০১৪ সালে। ২০১৩ সালে অনুষ্ঠিত ৭ম সেইয়ূ অ্যাওয়ার্ডসে তিনি ‘Best Lead Actress’ খেতাব জিতেছিলেন। তার কণ্ঠ অভিনয় আমার বরাবর-ই ভালো লাগে এবং চাই যাতে সামনেও সে আরো ভালো ভালো চরিত্র পাবেন।
Comments