এনিমেটা শুরুর ২-১টা এপিসোড দেখে বেশ আশা নিয়ে এনিমেটা ফলো করেছি শেষ পর্যন্ত। কিন্তু সত্যি বলতে হতাশ হতে হয়েছে। এইরকম Post-apocalyptic ধরণের এনিমে আগে দেখিনি বলে একটু বেশী আগ্রহ ছিল, এনিমেটা কীভাবে আগাবে।
২০১৬ সালের টকিও শহরে পারমাণবিক এক দুর্ঘটনার কারণে যে পরিমান রেডিয়েশন চারদিকে ছড়িয়ে পরে তাতে শহরটি বসবাসের অযোগ্য হয়ে যায়। শহরটি বসতি শুন্য হয়ে পড়লেও, ২০ বছর পরও মাঝে মাঝে কিছু রেডিও সিগন্যাল পাওয়া যায় যে এখনো কিছু মানুষ সেখানে বেঁচে আছে। কিন্তু রেডিয়েশনের পরিমান এতো বেশী হয়ে পরেছে যে, কোন সাধারণ মানুষের পক্ষে সেখানে গিয়ে তাদের নিয়ে আসা সম্ভব না। এই রেডিয়েশনে অল্প কয়েক সেকেন্ড থাকলেই মৃত্যু নিশ্চিত!!! তাই তাদের ফিরে নিয়ে আসার লক্ষ্যে জেনেতিকালি কিছু মানুষ তৈরি করা হয়েছে যারা এই রেডিয়েশন সহ্য করতে সক্ষম, শুধু তাই নয় তাদের প্রত্যেকের নিজস্ব কিছু ক্ষমতাও আছে।এদেরকেই বলা হয় ‘Coppelion’
এইটুকু কাহিনী দিয়ে আসলে অনেক সুন্দর একটা Post-apocalyptic এনিমে বানানো সম্ভব ছিল। কিন্তু ধিরে ধিরে কাহিনী আসলে এনিমেটাকে একদম ডুবায় দিছে এনিমের মূল চরিত্র হাই স্কুলের ৩ মেয়ে,যাদের কাঁধে পড়েছে ঐ শহরের সকলকে উদ্ধার করে আনা!!! এইরকম একটা মিশনের দায়িত্ব দিছে হাই স্কুলের মেয়েদের কাঁধে , তাও আবার সবাই হাই স্কুলের ড্রেস পরেই মিশনে থাকে সব সময় :S !! ভাবলাম এনিমেতে তো সবই সম্ভব, কাহিনী কীভাবে আগায় সেটা দেখি। ২-৩ এপিসোড দেখে ভালো লাগছিলো, কিন্তু এইরকম অল্প বয়সের মেয়েদের এমন দায়িত্ব দিছে যারা অল্প কিছুতেই ভ্যা ভ্যা শুরু করে দেখতে একটু বিরক্ত লাগছিলো। তাও চালায় গেলাম ভালো কিছু হবার আসায়। তেমন একটা একশন থাকবে আশা করিনি, তবে যা ছিল আসলে বেশ ভালোই ছিল।
সাথে এনিমেটার গ্রাফিক্স/আর্ট/এনিমেশন যেটাই বলেন না কেন, Post-apocalyptic ভাবটা বেশ সুন্দর করে ধরে রাখছিল। শুধু ক্যারেক্টার বিলডাঁপ আর কাহিনীতে ধরা। যারা সব সময় একশন বা স্লাইস অফ লাইফ বা অন্য জনরা দেখে অভ্যস্ত তেমন একটা আশা না নিয়ে, সময় কাটানোর জন্য একটু আলাদা কিছু দেখতে চাইলে, একবার দেখতে পারেন এনিমেটা। দেখতে খুব একটা খারাপ লাগে না। তেমন আহামরি কোন কাহিনী নাই, এই যা।
MAL rating: 6.69
My rating 6.5

![@[104794279589828:274:Midori No Hibi] (English: @[104046669632808:274:Midori Days]) শেষ করলাম!

১৩ এপিসোডের ছোট সিরিজ

এই এনিমের নায়ক 'সেইজি সাওামারু।' স্কুলের অন্যতম ব্যাডআস!! মারামারিতে তার সঙ্গে জিততে পারবে এমন কেউ নেই। সাথে তার ডান হাত, যেটা 'ডিমন রাইট হ্যান্ড' নামে শহর জুড়ে খ্যাত! যেমন ভঙ্কর গ্রুপই আসতো না কেন, সেইজির সাথে জিততে পারত নে কেউ!

কিন্তু মেয়েদের সাথে খুব ভাগ্য খারাপ ছিল, সেইজির! ২০জন মেয়ের কাছে রিজেক্তেড সে!!

অন্য দিকে এনিমের নাইয়িকা 'মিদরি কাসুগানো' অনেক বেশী লাজুক কিউট একটা মেয়ে!

কিন্তু সেইজির প্রতি প্রচণ্ড ক্রাশ ছিল তার। একদিন হটাৎ ঘুম উঠে দেখে সে সেইজির ডান হাত হচ্ছে মিদরি.........!!! আর এখান থেকেই কাহিনী অগ্রসর হতে থাকে....

প্রথমে ব্যাপারটা উইয়ারড লাগছিলো। চিন্তা করছিলাম, কীভাবে আগাবে কাহিনী! কিন্তু নিউডিটি গুলা বাদ দিলে (বর্তমান এনিমের চেয়ে ভালো ভাবে দেখাইসে!! :v ) মোটামুটি ভালো একটা রোম্যান্টিক কমেডি। যদিও কমেডি পার্টটা বেশী । ওভারঅল খারাপ না :)

আমার রেটিং ৭.৫/১০](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/p320x320/1377488_4888496508613_2126073216_n.jpg)
![@[300131376692832:274:Another [anime]]

হরর এনিমে এই প্রথম দেখলাম। তবে আমার কাছে হররের চেয়ে সাইকো থ্রিলার টাইপ মনে হইসে।

২৬ বছর আগের কথা, মিকাসি নামের মিডল স্কুলের থার্ড ইয়ারের ক্লাস-৩(সেকশন-৩) এক ছাত্রী, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ছিল পারদর্শী। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সব শিক্ষকদের খুবই প্রিয় ছিল মিকাসা।কিন্তু অজ্ঞাত এক কারণে থার্ড ইয়ারে মারা যায় মিকাসা। এমন প্রিয় মানুষকে চলে যেতে দেখে শোক নেমে পরে পুরা স্কুলে, মেনে নিতে পারে নি অনেকেই। একদিন এক শিক্ষক বলে উঠেন মিকাসা তো মরে নি, ঐ যে মিকাসা। মিকাসা না থাকা সত্তেও, মিকাসা ওদের সাথে আছে মনে করেই পরতে থাকেন তারা। কিন্তু এরপর থেকে একটা curseও রয়ে যায় সেই স্কুলের সেই সেকশন-৩কে কেন্দ্র করে। বিভিন্ন ব্যাচের যারা সেই সেকশন-৩ তে থাকে,বিভন্ন দুর্ঘটনায় সেই সেকশন-৩ এর কেউ বা তাদের কাছের কেউ মারা যায় প্রতি বছর। ১৯৯৮ সালে হটাৎ করে বদলি ছাত্র হিসেবে আসে Kouichi, এসে বুঝে উঠতে পারে না কি হচ্ছে, কেমন যেন এক পরিবেশ বিরাজমান সেই কক্ষে। এইখান থেকেই কাহিনী আগাতে থেকে .....

কাহিনীর বিলডাপ বেশ ভালো লাগসে আমার কাছে, সাথে এন্দিংও। কিন্তু এন্দিং এর আগেরটুকু একটু হুটহাট মনে হইসে, আরেক্তু সময় নিয়ে দেখাইলে আরও বেশী ভালো লাগতো। ঐরকম সিচুয়েসনে মানুষের যে মানসিকতা মধ্যে থাকে বা মানুষের মানসিকতা যে কেমন পরিবর্তন হতে পারে ঐটা আরেক্তু সময় নিয়ে দেখালে আরেক্তু ভালো লাগতো। ওভারঅল ভালো একটা এনিমে। ৭/১০ আমার কাছে ^_^](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/p370x247/1375947_4822550460003_934976710_n.jpg)