রিভিউ কন্টেস্ট এন্ট্রি [২০১৫] #২৫: Natsume Yuujinchou [Natsume’s Book of Friends] — Shaikh Mohammad Habib

সিরিজ : Natsume Yuujinchou/ Natsume’s Book of Friends
পর্ব সংখ্যা – ৫৪ (৪ সিজন)
জনরা – স্লাইস অফ লাইফ, ড্রামা, সুপারন্যাচারাল
মাঙ্গাকা – ইয়ুকি মিদোরিকাওয়া
ডিরেক্টর – তাকাহিরো ওমোরি

সিরিজের প্রধান চরিত্র নাতসুমে তাকাশি, যে কিনা ছোটবেলা থেকেই বুঝতে পারে সে অন্য সবার চেয়ে একটু আলাদা। তার রয়েছে আত্মাদের দেখতে পাওয়ার অতিপ্রাকৃত ক্ষমতা।  তবে এই ক্ষমতা তার জন্য কোন কল্যাণ বয়ে আনেনি, বরং নিজেকে সবার সাথে মানিয়ে নিতে গোপন রাখতে হয়েছে আত্মাদের দেখার কথা। ঘটনাচক্রে নাতসুমে জানতে পারে তার দাদি রেইকোরও ছিল একই ক্ষমতা। তবে রেইকো ছিল কিছুটা ভিন্ন, আত্মাদের পরাজিত করে আনুগত্যের নিদর্শন হিসেবে তাদের নাম লিখে নিত তার নিজের একটি বইয়ে। উত্তরাধিকারসূত্রে সেই বই এখন নাতসুমের। নাতসুমের কাছে যেমন অসংখ্য নিরীহ আত্মা আসে তাদের নাম ফিরে পেতে তেমনি রেইকোর বই ছিনিয়ে নিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার মত আত্মাদেরও মোকাবেলা করতে হয় নাতসুমের। আর এই যাত্রায় সঙ্গী হিসেবে পেয়েছে সে মাদারা/নিয়াঙ্কো সেন্সেইকে।

সিরিজটির কাহিনীতে অতিপ্রাকৃত উপাদানের উপস্থিতি সত্ত্বেও কাহিনির মুলে রয়েছে নাতসুমে তাকাশির নিজের অবস্থান খুজে পাওয়ার প্রচেষ্টা। আর এই প্রচেষ্টার মধ্য দিয়েই নাতসুমের চরিত্রের বিকাশ ঘটতে দেখা যায় সিরিজে। আত্মাদের সম্পর্কে জানার পাশাপাশি নিজের চারপাশ সম্পর্কেও সচেতন হয়ে ওঠে সে। বারবার উপেক্ষার স্বীকার নাতসুমে তাই ফুজিওয়ারা পরিবারের ভালোবাসা বুঝতে ভুল করে না। পাশাপাশি স্কুলে তার নতুন বন্ধুদেরও সে হারাতে চায় না। তাই তাকে সতর্ক পায়ে চলতে হয় প্রতি ক্ষেত্রে। তবুও নিজের দায়িত্বটুকু সে ভোলেনা, আত্মাদের নাম ফিরিয়ে দেওয়ার দায়িত্ব টুকু চালিয়ে যায় সে। আর সঙ্গী হিসেবে পায় নিয়াঙ্কো সেন্সেই/ মাদারাকে। যার উদ্দেশ্য রেইকোর বইের মালিকানা পাওয়া, কিন্তু ধীরে ধীরে নাতসুমের বন্ধুতে পরিণত হতে দেখি এই বিড়ালরূপী সেন্সেইকে।

সিরিজটিতে বেশ ধীরস্থিরভাবে কাহিনী এগিয়ে নেয়া হয়েছে, যেখানে আমরা মূলত নাতসুমের বিভিন্ন আয়াকাশি/ আত্মাদের নিয়ে অভিজ্ঞতা দেখি,পাশাপাশি জানতে পারি তার দাদি রেইকোকে। তবে এক্সরসিজম এবং মাতোবা পরিবারের সাথে নাতসুমের দ্বৈরথের বিষয়গুলো বেশ আকর্ষণীয়। এটা আরও উপভোগ্য করা যেত যদিও অ্যানিমে সিরিজে প্রত্যাশিত মাত্রায় এই দ্বৈরথের উপস্থিতি নেই 🙁 ।

সব মিলিয়ে স্লাইস অফ লাইফ সিরিজ হিসেবে আমার লিস্টের অন্যতম সেরা নাতসুমে ইউজিনচোউ। নাতসুমের দ্বৈত জীবনে মানিয়ে নেয়ার চেষ্টাকে ফুটিয়ে তোলা হয়েছে পরিমিতভাবে। আবেগ, নাটকীয়তা, অতিপ্রাকৃত বিষয়ের উপস্থিতি সব কিছুই সিরিজে এসেছে পরিমিত এবং গোছানো রুপে। এ কারণেই আমার বিশ্বাস, সিরিজটি স্লাইস অফ লাইফ ফ্যানদের অন্তত নিরাশ করবে না।

25 Natsume

Lone Wolf & Cub – মাঙ্গা রিভিউ লিখেছেন Shaikh Mohammad Habib

10492506_4371510503275_6813471462963456988_n

Rurouni Kenshin & Vagabond – সামুরাই সম্পর্কিত মাঙ্গার মাঝে আমার পছন্দের তালিকায় সবার ওপরে। কখনো মনে হয়নি এই ২ মাস্টারপিসকে টপকানোর মত মাঙ্গা/অ্যানিমে পাব। তবে এখন মনে হচ্ছে আসল মাস্টারপিসটাই এতদিন মিস করেছি। যে মাঙ্গা পড়ে আমার এমন ধারণা হয়েছে সেটা হল – Lone Wolf & Cub (Kozure Okami)

১৯৭০-৭৬ সময়কালে প্রকাশিত এই মাঙ্গার কাহিনী লিখেছেন Kazuo Koike এবং আর্টওয়ার্ক Goseki Kozima’র। Tokugawa Shogunate এর সময় Shogun এর হয়ে Executioner এর দায়িত্ব পালনকারী Ogami Itto এবং তার ছেলে Daigoro কে কেন্দ্র করে এই মাঙ্গার কাহিনী। ক্ষমতালোভী Yagyu Clan এর ষড়যন্ত্রে নিজের পরিবার,সম্মান,পদবি সবকিছু হারাতে হয় Ogami Itto কে। এরপর ছেলে Daigoro কে নিয়ে শুরু হয় প্রতিশোধ নেবার যাত্রা।

Lone Wolf & Cub এর কাহিনীর গভীরতা এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট এর সবচেয়ে শক্তিশালী দিক। Ogami Itto কে দেখে প্রতিনিয়ত মনে হয় “He defines what it means to be a badass”. এই মাঙ্গার একটি বিশেষ দিক হল জাপানের Edo Period এর জীবনধারা অত্যন্ত চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বিশেষ করে Bushido (সামুরাইদের মূল্যবোধ) সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এর পাশাপাশি ক্ষমতার লড়াই,রাজনীতি,শঠতা, Tokugawa Shogunate এর ক্ষমতা টিকিয়ে রাখতে কঠোর শাসন এ সব কিছুই ফুটিয়ে তোলা হয়েছে কাহিনীর সমান্তরালে।

10342410_4371511263294_9128721614065476274_n

রিয়ালিস্টিক ধাঁচের আর্ট ওয়ার্ক বিশেষ করে ব্যাটেল সিনগুলো মুগ্ধ করার মত। ১৭৮ প্যানেলের একটা আল্টিমেট ব্যাটেল সিনও আছে যা সবার মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট।

Lone Wolf & Cub এর কোন অ্যানিমে নেই তবে ৭টা মুভি আছে। মুভিগুলো১৯৭২-৭৪ সময়কালে বের হওয়া। ৭ম মুভি Shogun Asssasin বের হয়েছিল ১৯৮০ সালে। এছাড়া মাঙ্গা অবলম্বনে টিভি সিরিজও আছে। মুভি এবং টিভি সিরিজ দুটোই জাপানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
জাপানের পাশাপাশি পাশ্চাত্যেও এর জনপ্রিয়তা লক্ষ্যনীয়। Frank Miller এর Sin City & Ronin এই ২ সিরিজে Lone Wolf and Cub এর influence আছে (Frank Miller মাঙ্গার ইংরেজি ভার্সনের কাভারও ডিজাইন করেছেন)। Max Allan Collins তার Road to Perdition নিয়ে বিবিসিকে দেয়া এক ইন্টারভিউ এ বলেছেন “Road To Perdition is ‘an unabashed homage’ to Lone Wolf And Cub”.

যাই হোক,এপিক এই মাঙ্গাটা ট্রাই করে দেখতে পারেন, হতাশ হবেন না এই গ্যারান্টি দিতে পারি

10574370_4371512183317_1624722463289280354_n

Fight no Akatsuki-Shaikh Mohammad Habib

এমন কিছু মাঙ্গা আছে যেগুলো পড়ার পর মনে হয় এই মাঙ্গা গুলোর অবশ্যই একটা অ্যানিমে অ্যাডাপ্টেশন হওয়া উচিত। কিন্তু কোন কারণে তা হয়নি। আমার মতে এরকম একটা মাঙ্গা হল “Fight no Akatsuki”। বাস্কেটবল নিয়ে লেখা মাঙ্গা গুলোর মধ্যে Slam Dunk কোন রকম কম্পিটিশন ছাড়াই সবার উপরে অবস্থান নিয়ে আছে। ইদানিং Kuroko no Basuke কে অনেকে Slam Dunk এর পরই স্থান দিবে। Weekly Shonen Jump এর হওয়ায় Kuroko no Basuke এর প্রচারণাও বেশি প্লাস অ্যানিমে সিরিজ তো আছেই। তবে আমার মতে Fight no Akatsuki এমন একটা মাঙ্গা যেটা পড়ার পর মনে হয়েছে একদম উচু মানের কোন স্পোর্টস মাঙ্গা পড়লাম। শুধু বাস্কেটবল না অন্য সব স্পোর্টস মাঙ্গা এর সাথে তুলনা করলেও একে আমি উচু অবস্থানে রাখব। একটা জমজমাট স্পোর্টস মাঙ্গার কাহিনীতে যা থাকে সবই এখানে আছে। নিজ স্কুলের বাস্কেটবল টিমে জায়গা করে নেয়ার জন্য মেইন ক্যারেক্টার এর পরিশ্রম, নতুন বন্ধুদের সাথে পরিচয় আর সাথে একজন রাইভাল আর ফাটাফাটি বাস্কেটবল ম্যাচ তো আছেই। তবে এই মাঙ্গার সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর প্রধান ক্যারেক্টার হিগাশিনো আকাতসুকি।কিউট,হাসি-খুশি এবং কুল ক্যারেক্টার এর আকাতসুকি আমার সবচেয়ে প্রিয় স্পোর্টস মাঙ্গার হিরোদের মধ্যে একজন। আর আরেকটা বিষয় না বললেই নয়, এই মাঙ্গার মূল থিম টা খুব মনে ধরার মত। যেটা আকাতসুকির ডায়ালগ থেকেই বলি, “Do you guys know the most important thing in playing Basketball? When I first started Basketball, a player told me… The most important thing in Basketball is to……..

8 Fight no Akatsuki

Berserk by Shaikh Mohammad Habib

যারা মাঙ্গা পড়েন এবং Berserk পড়েছেন তাদের আমার নতুন করে কিছু বলার নাই, আর যারা পড়েন নাই তাদের জন্য Berserk Golden Age Arc I II & III এই ৩টা মুভি রিকমেন্ড করব। আমার নিজের সবচেয়ে প্রিয় মাঙ্গা এবং এটার মত এপিক জিনিস আমি মুভি,অ্যানিমে,টিভি সিরিজ মিলায়ে দেখি নাই বললেই চলে। মাঙ্গার ভলিউম ৪-১৩ পর্যন্ত কাভার করা হয়েছে।
* Game of Thrones যেমন সবার জন্য না তেমনি Berserk ও একই। অন্তত ১৬+ মানুষ ছাড়া বাকিদের না দেখাই ভালো এর ভায়োলেন্স ও ম্যাচিউর কন্টেন্ট এর জন্য।

Download Link –
Berserk The Golden Age Arc I – The Egg of the King :http://www.animeout.com/berserk-the-golden-age-arc-i-the-egg-of-the-king-movie-1dual-audio720p-minihd-bluray-300mb-encoded/

Berserk – Golden Age Chapter II – The Capture of Doldrey :http://www.animeout.com/berserk-golden-age-chapter-ii-the-capture-of-doldrey-movie-bd-720p-500mb-encoded/

Berserk – Golden Age Arc III – Descent : http://kickass.to/gentleman-berserk-golden-age-arc-iii-eng-sub-descent-18xver-bd-816p-x264-10bit-mkv-t7551398.html

Berserk 1 Berserk 2 Berserk 3

Detroit Metal City by Shaikh Mohammad Habib

সোয়িচি নেগিশি যার স্বপ্ন একজন পপ গায়ক হওয়া,সে ঘটনাচক্রে হয়ে যায় ডেথ মেটাল ব্যান্ড “Detroit Metal City” এর লিড গিটারিস্ট এবং ভোকাল। যেখানে সে Johannes Krauser II নামে এক অল্টার ইগো তৈরি করে। এই Johannes Krauser II সম্পর্কে নানা গুজব রটে যায়, যার বর্ণনা দেয়ার কিছু খুজে পাচ্ছিনা -_- , তাই উইকি থেকেই কিছু অংশ তুলে দিলাম – “rumored to be a terrorist demon from hell, to have killed his parents, to wield his giant death penis with abandon, and other menacing tales being said about him after each public performance.” অনেক কমেডি জেনারের অ্যানিমে দেখেছি, কিন্তু এই অ্যানিমের মত এত মজা কোথাও পাই নাই। মাত্র ১২টা এপিসোড, তার ওপর প্রত্যেকটা এপিসোড ১৩ মিনিট করে 🙁 , এই সিরিজ নিয়ে একটা লাইভ অ্যাকশন মুভিও আছে। যারা এখনো দেখননি তাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে এই সিরিজটা দেখার। আর আরেকটা বিষয়, ডেথ মেটাল ব্যান্ড নিয়ে করা এই সিরিজের প্রত্যেকটা গানই আমার কাছে খুব ফাটাফাটি মনে হয়েছে। আর গানের সাথে থাকে নেগিশি/Johannes Krauser II এর স্টেজ পারফর্মেন্স 😉

DMC