এফ এ সি ৩২

রান্ডম টপিক

 গাঙ্গুরো[Ganguro]

 

১৯৯০ এর মধ্যভাগ থেকে জাপানের “বিদ্রোহী গোছের তরুণী প্রজন্ম” ঠিক করলো তারা সব নিয়মকানুনের বাইরে চলে যাবে। তাই তারা করলো কি, কড়া ট্যান করলো, আর সেই সাথে চুলে  ব্লিচিং, আর হেভি মেকআপ। সব মিলিয়ে দেখায় ভূতের মত, কিন্তু তাদের এটাই পছন্দ। ভুতের মত বলছি তার কারণ আছে, এর সাথে জাপানি ফকলোরের সম্পর্ক আছে.

ব্যক্তিগত মতামত: এটা আসলে সুন্দরী মেয়েদের কুত্সিত সাজার চেষ্টা।  উদাহরণ কমেন্টে।

 

 

আনিমে সাজেশন

 সাকামিচি নো অ্যাপোলন[Sakamichi no Apollon]

 

 

ধনী পরিবারে জন্ম প্যাম্পারড কাওরুর সাথে পরিচয় হয়ে গেলো সম্পূর্ণ বিপরীত মেরুর দরিদ্র পরিবারের এক ইয়াঙ্কি সেন্তারোর সাথে। তাদের দুজনেরই ভালো লাগার বিষয়? সঙ্গীত। কাহিনী অবশ্য এখানেই থেমে থাকল না, সঙ্গীতের ডালপালা বেয়ে প্রেমের সম্পর্ক হল বহুভুজ। হ্যাপি এন্ডিঙ, কথাটা কি সবার জন্যই বরাদ্দ?

 

কেন দেখবেনঃ এই পর্যন্ত যতগুলো জোসেই আনিমে দেখেছি, সবগুলোই এক্সেপশনাল, সাকামিচিও এর ব্যতিক্রম নয়। বন্ধুত্ব, প্রেম, নানা ধরনের সম্পর্ক, সবকিছুই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, অসাধারণ আবহ সঙ্গীতের মধ্য দিয়ে।

কেন দেখবেন নাঃ তেমন কোন কারণ নেই।

 

ম্যাল রেটিং ৮.৫১

আমার রেটিং ৯

 

 

মাঙ্গা সাজেশন

 সেইশুন ফরগেট[Seishun Forget]

তাইও হিনাতার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা একটাই, হিনাতা এক দিন পরপর আগের কাহিনী ভুলে যায়! তাহলে সবই কি পণ্ডশ্রমে পর্যবসিত হবে?

 

কেন পড়বেনঃ রিসেন্টলি ইসশুকান ফ্রেন্ডস এর প্রশংসায় অনেকেই পঞ্চমুখ, সেইশুন ফরগেটকে বলতে পারেন এর কমেডিক টেইক। যথেষ্ট ভালো আঁকা, রিফ্রেশিং, এঞ্জয়েবল স্লাইস অব লাইফ।

কেন পড়বেন নাঃ কোন অ্যাকশান, ক্লিফহ্যাঙ্গার, সাস্পেন্স ইত্যাদি নেই। প্রেডিকটেবল কাহিনী।

 

ম্যাল রেটিং ৭.৮০

আমার রেটিং ৭

এফ এ সি ৩১

রান্ডম টপিক

 জাপানী নববর্ষ

 

 

১৮৭৩ সাল থেকে উদযাপন শুরু হয়, দিনের মূল কর্মকান্ড হলো মন্দিরে গিয়ে ঘণ্টা বাজানো, এরপর পরিবারের সাথে মচি, সোবা ইত্যাদি খাওয়া। বড়রা ছোটদেরকে খামে ভরে টাকা দেন, অনেকটা সালামির মত, একে বলে ওতশিদামা। ১০০ ডলার পাওয়াও বিচিত্র কিছু না.

 

 

আনিমে সাজেশন

ফুশিগি ইয়ুগি[Fushigi Yuugi]

 

 

জাদুর বলে অতীতের এক জগতে পা রাখল মিয়াকা। জড়িয়ে পড়ল সে সেখানকার ক্ষমতার লড়াইয়ে জড়িত দুই গোষ্ঠীর সাথে। একই সাথে সে খুঁজে পেল তার ভালবাসা। এর পরিণতি কি হতে যাচ্ছে?

 

কেন দেখবেনঃ খুব ভালো অ্যাকশান শউজো, কাহিনী মসৃণভাবে এগিয়েছে, কাহিনী দেখে যারা ইনু ইয়াশার সাথে খানিকটা মিল পাচ্ছেন, তাদেরকে বলি, কাহিনিবিন্যাসের ক্ষেত্রে এটা ইনু ইয়াশার চেয়েও ভালো। ওপেনিং আর এন্ডিঙ থিম দারুন, বিশেষ করে কোন পর্ব শেষ হবার ১-২ মিনিট আগেই এন্ডিঙ থিম এর মিউজিক প্লে করত, সাথে সাথে রোম দাঁড়িয়ে যেতো। এবং, অবশ্যই, এর ফিনিশিং যেভাবে হয়, আমার কাছে সবচেয়ে স্যাটিস্ফাইং আর শকিং ফিনিশিং গুলোর একটা।

কেন দেখবেন নাঃ বলা উচিত, কি দেখবেন না। অভিয়েগুলো দেখার কোনই কারণ নেই।

 

 

ম্যাল রেটিং ৭.৭৯

আমার রেটিং ৯

 

 

মাঙ্গা সাজেশন

 মাই হার্ট ইজ বিটিং[My Heart is Beating]

 

 

অভিভাবকরা সাধারণত ছেলেমেয়েদের উপর একটু বেশিই চাপ দেন। বায় সুগুর অবস্থা হল আরও খারাপ, কারণ তাঁর বাবা স্কুলের ভাইস-প্রিন্সিপাল। আন্ডারএচিভার সুগুএকদিন মেয়েদের সাঁতারের ছবি তুলতে গিয়ে পড়ে গেলো গাড্ডায়, তাকে জোর করে স্কুলের প্রমীলা সুইমিং টিমের অংশ করে নেয়া হল। এরপর?

 

কেন পড়বেনঃ মেইন ক্যারেক্টার এর সাথে অনেকেই হয়তো রিলেট করতে পারবেন। সম্পূর্ণ রঙিন মানহুয়া, পড়তে বেশ মজা। ভালো রোমান্টিক কন্টেন্ট আছে। আর এটা আন্নারাসুমানারার মান্গাকার আঁকা।

কেন পড়বেন নাঃ পুরো স্কুল লাইফ বেইসড, খানিকটা কামিং অব এইজ কন্টেন্ট আছে। যারা উত্তেজনাবিহীন মাঙ্গা পড়তে পছন্দ করেন না, তারা এটা স্কিপ করে যেতে পারেন।

 

 

ম্যাল রেটিং ৮.২১

আমার রেটিং ৮

 

 

এফেসির অন্য সংখ্যাগুলো পাবেন এই লিঙ্কে।

http://www.animeloversbd.com/tag/%E0%A6%8F%E0%A6%AB-%E0%A6%8F-%E0%A6%B8%E0%A6%BF/

এফ এ সি ৩০

রান্ডম টপিক

পম্পাদৌর[Pompadour]

 

 

আনিমেতে ডেলিনকোয়েন্টদের পছন্দের চুলের স্টাইল এর উত্পত্তি কিন্তু ফ্রান্সে, রাজা চতুর্দশ লুই এর রক্ষিতার নামানুসারে। পরবর্তীতে এলভিস প্রিসলি এই স্টাইলটাকে জনপ্রিয় করে তোলেন। আপনি চাইলে বাড়িতে বসে এই স্টাইল করতে পারেন, কয়েক কেজি জেল লাগবে আরকি।

 

 

আনিমে সাজেশন

বেক[Beck]

 

ঘটনাচক্রে কোয়ুকির পরিচয় হয়ে গেলো রিউস্কের সাথে। তারা একটা ব্যান্ড খুলল, নাম বেক।এই গল্প বেকের সদস্যদের, তাদের স্বপ্ন, তাদের অনুভূতি, আশা আকাঙ্ক্ষা, আর সেই সাথে আছে কয়েক চিমটি রোমান্স।

 

কেন দেখবেন; মিউজিক জন্রার আনিমের কথা বললে বেকের নাম একদম শুরুর দিকেই আসবে। সাবলীল কাহিনী, শক্তিশালী ক্যারেক্টার, ভালো মিউজিক। এছাড়া আমার খুব পছন্দের একটা ফিমেইল ক্যারেক্টার আছে এই আনিমেতে, এমন স্ত্রং উইলড ফিমেইল ক্যারেক্টার সচরাচর দেখা যায় না।

কেন দেখবেন নাঃ মূলত স্লাইস অব লাইফ মিউজিক জন্রার আনিমে এটা, তুলনামূলক স্লো পেইসড। কাজেই শুধু শউনেন জন্রার ফ্যানরা পছন্দ করবেন বলে মনে হয় না।

 

 

 

ম্যাল রেটিং ৮.৪৭

আমার রেটিং ৯

 

 

মাঙ্গা সাজেশন

স্ল্যাম ডাঙ্ক[Slam Dunk]

 

 

বাস্কেটবল ক্লাবে যোগ দেয়ার পিছনে হানামিচি সাকুরাগির কারণ ছিল একটাই, আর তা হল ক্লাবের ক্যাপ্টেন তাকেনরির বোনের সাথে ঘনিষ্ঠ হতে পারা। ভয়াবহ ধরনের শো-অফ এই স্বঘোষিত জিনিয়াস কিভাবে শেষ পর্যন্ত তাঁর দু চোখের বিষ বাস্কেটবল খেলাটাকে ভালবেসে ফেলল?

 

 

কেন পড়বেনঃ আপাতদৃষ্টিতে প্লটটা বেশ সাধারণ, এবং বহুল ব্যবহৃত।  কিন্তু এর মধ্যেই তাকেহিকো ইনউয়ে তাঁর অসাধারণ মুনশিয়ানায় স্কুল লাইফ, বাস্কেটবল, রোমান্স, কমেডি, এই সব কিছুর দারুন সুন্দর সম্মিলন ঘটিয়েছেন। ভীষণ ডিটেইলড আঁকা, ম্যাচগুলো অসাধারণ, রিসেন্টলি মহা জনপ্রিয় হওয়া একটা বাস্কেটবল আনিমের মত এখানকার প্লেয়াররা জাদুবিদ্যা ব্যবহার করে না। ম্যাচগুলো এত আকর্ষণীয়, এত টুইস্ট আর টার্ন, কিছু ক্ষেত্রে দম বন্ধ করে থাকতে হয়। যারা আনিমে দেখেছেন, তাদেরও মাঙ্গা পড়া উচিত, কারণ সবচেয়ে এঞ্জয়েবল ম্যাচগুলোর একটা আনিমেতে দেখানো হয়নি। মোটের উপর, না পড়লেই মিস।

কেন পড়বেন নাঃ কোন কারণ নেই।

 

 

 

ম্যাল রেটিং ৮.৯৩

আমার রেটিং ১০

এফ এ সি ২৯

রান্ডম টপিক

নিট[NEET]
নিট এর এলাবোরেশন হলো নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট, অর ট্রেনিং। জাপানে এদের সংখ্যা প্রচুর, বিশেষ করে হিকিকোমরীরা এই “পেশা” বেছে নেই, আর বাবা-মার ঘরে চড়ে খায়. নিটদের নিয়ে খুব বিখ্যাত কিছু আনিমে আছে, যেমন ওয়েলকাম টু দ্য এন এইচ কে এবং ইডেন অব দ্য ইস্ট।
আমাদের দেশে অনেকে নিজেদেরকে ওতাকু বলতে গর্ববোধ করে, জাপান সরকার পারলে এই ওতাকুদের নির্বাসিত করত, কারণ ওতাকুদের বেশিরভাগই নিট, তারা দেশ ও জাতির বোঝা।

 

 

আনিমে সাজেশন

কাইজি[Kaiji]
ঋণের বোঝা মাথায় নিয়ে কাইজি যখন দিশাহারা, তখন তার কাছে প্রস্তাব আসল, এক জাহাজে উঠে জুয়া খেলার। কাইজির মতই ভাগ্য আরও অনেকের, তারা এই জুয়া খেলায় কাইজির প্রতিদ্বন্দ্বী। ভাগ্য বিড়ম্বিত কাইজি কি পারবে ঋণের বোঝা ঘাড় থেকে ঝেড়ে ফেলতে?
কেন দেখবেনঃটানটান উত্তেজনাপূর্ণ এক সেইনেন সিরিজ, মাইন্ড গেইম আছে এর প্রতি পদে। দেখতে খুব মজা, দম ফেলারও জো নেই। খুব উপভোগ্য।
কেন দেখবেন নাঃ অতিরিক্ত লম্বা নাকের সাইজ, “তুলনামূলক” বাজে ভিজুয়াল আর অতিনাটুকেপনা।

 

ম্যাল রেটিং ৮,৩৮+৮.৩২

আমার রেটিং ওভারঅল ৯

 

মাঙ্গা সাজেশন

গার্লস অব দ্য ওয়াইল্ড’স[Girls of the Wild’s] 


ওয়াইল্ডস হল একটা অল-গার্লস স্কুল, যেটা রিসেন্টলি কো-এডুকেশন হয়েছে। এর মেয়েদের মধ্যে নিয়মিত টুর্নামেন্ট হয়, কে কত শক্তিশালী, তা দেখার জন্য। টুর্নামেন্টের বিজয়ী পায় “কুইন” উপাধি। ঘটনাচক্রে এই টুর্নামেন্টের অংশ হয়ে গেলো এক ছেলে, সং জায়। তারপর?
কেন পড়বেনঃ সম্পূর্ণ রঙিন মানহুয়া, ঝকঝকে প্যানেল, মারামারিগুলো খুব উপভোগ্য, আর ডিটেইলড। এই ধরনের মেয়েদের মারামারির মাঙ্গা আরও অনেক আছে, সেগুলোর সাথে ওয়াইল্ড’স এর তফাত হল, নন-এচি, মেয়েরা মারামারি শুরু করার সাথে সাথেই তাদের সব কাপড় মেইল ওডিয়েন্সের জন্য ”কনভেনিয়েনটলি” ছিড়ে যায় না। সময় সময় কোয়ালিটি গ্যাগ এলিমেনট।
কেন পড়বেন নাঃ কিছু ক্ষেত্রে বোরিং বা ”ড্র্যাগড আউট” মনে হতে পারে।

 

ম্যাল রেটিং ৮.২৪

আমার রেটিং নেই, কারণ মাঙ্গা অনগোয়িং।

এফ এ সি ২৮

রান্ডম টপিক

রসনাবিলাস ১-কিটক্যাট

 

জ্বী হ্যা, কয়েকটা কলাম ওয়ালা সেই কুড়মুড়ে ওয়েফার জাতীয় স্ন্যাকের কথাই বলছি। কয় রকম ফ্লেভার খেয়েছেন কিটক্যাটের? চলে যান জাপানে, দেখবেন এই কিটক্যাটেরই কয় ধরনের ভ্যারিয়েশন। কয়েকটা নমুনা পাবেন এই লিঙ্কে। http://japanesekat.com/archive/kitkat/

 

আনিমে সাজেশন

গানগ্রেভ[Gungrave]

 

কতখানি ঘৃণা থাকলে প্রিয় বন্ধুকে হত্যা করার জন্য মৃতের দুনিয়া থেকে কেউ ফিরে আসতে পারে? তাই করল ব্র্যান্দন হিট, শুরু হল রক্ত আর বারুদের উৎসব!

 

কেন দেখবেনঃ মাফিয়া জগতকে নিয়ে অল্প যে কয়টা আনিমে আছে, তার মধ্যে গানগ্রেভ একটা। দারুন কাহিনি বিন্যাস, সেই সাথে দুর্দান্ত অ্যাকশান। ভালো লাগবেই। কেন দেখবেন নাঃ কোন কারণ নেই।

 

ম্যাল রেটিং ৮.০৩

আমার রেটিং ৮

 

মাঙ্গা সাজেশন

রুরউনি কেনশিন [Rurouni Kenshin]

 

অতীতের ক্ষত গালে বয়ে বেড়ানো এক যাযাবর সামুরাই, কেনশিন। তার আসল পরিচয়? তর্কসাপেক্ষে জাপানের সেরা অসিচালক, যুদ্ধের সময় যার নামই হয়ে গিয়েছিল মানুষহন্তা। এরপর?

 

কেন পড়বেনঃ অসাধারণ অ্যাকশান আর কাহিনিবিন্যাস। দারুন আঁকা, বিশেষ করে চোখের এক্সপ্রেশনগুলো দারুন।সিরিজটার সাথে সবাইই কম্বেশি পরিচিত, কিন্তু আমি সাজেসট করছি মাঙ্গাটা পড়ার, কিওতো আর্কের পড়ে আরও একটা মেজর আর্ক থাকে, বিনোদনের দিক থেকে সেটা কোন অংশে কম নয়। হাজিমে সাইতো, আওশি শিনোমরি, এদের “ভাব”  দেখার জন্য হলেও মাঙ্গাটা পড়া উচিত।কেন পড়বেন নাঃ কোন কারণ নেই।

 

ম্যাল রেটিং ৮.৭৫

আমার রেটিং ১০

এফ এ সি ২৭

রান্ডম টপিক

আনিমিম ৩-মেইন ক্যারেক্টার সিট

আনিমেতে বেশিরভাগ মেইন ক্যারেক্টার এর সিট হয় ক্লাসরুমের একদম পিছনের সিটের আগেরটা, জানালার পাশে। এর কারণ হিসেবে বলা হয়, এতে আনিমেট করা সহজ হয়, এতে ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার কম থাকে, তাই মেইন ক্যারেক্টার এর উপর ফোকাস থাকে বেশি। এছাড়া নায়ক জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে পারে, যা কোনো নতুন ঘটনার সূচনা করতে পারে।

এই সংক্রান্ত কিছু ছবি কমেন্টে।

 

 

আনিমে সাজেশন

 নিচিজৌ[Nichijou]

কয়েকজনের দৈনন্দিন জীবনের ঘটনা নিয়ে এই আনিমে।

 

কেন দেখবেনঃসিনপসিস পড়ে একঘেয়ে বা বিরক্তিকর কিছু মনে হতে পারে, কিন্তু এটা স্লাইস অব লাইফ জন্রার মাঝে একটা জেম। সময়ে সময়ে সূক্ষ্ম ”পান”[Pun], মজার মজার সংলাপ, রান্দম কিউটনেস[মোয়েশিট না] আর চরিত্রগুলোর ভ্যারিয়েশন, সব মিলিয়ে স্লাইস অব লাইফ জন্রা যারা পছন্দ করেন, তাদের জিভে জল এনে দেয়ার মত এক আনিমে।

কেন দেখবেন নাঃমূলত স্লাইস অব লাইফ ফ্যানদের জন্য। অন্যরা দূরে থাকুন।

 

ম্যাল রেটিং ৮.৪৮

আমার রেটিং ৯

 

 

মাঙ্গা সাজেশন

মে-তেরু নো কিমোচি[Me-Teru no kimochi]

 

 

দ্বিতীয় স্ত্রীকে সন্তানের দেখভালের ভার দিয়ে এক হিকিকোমরির বাবা মারা গেলেন। ভদ্রমহিলা আবার তার সৎ ছেলের চেয়ে বয়সে ছোট। তাদের মধ্যে রসায়ন কেমন হবে?

 

কেন পড়বেনঃ গান্তজের মাঙ্গাকার আঁকা এই মাঙ্গা, বেশ আরাম পড়তে, স্লো পেসড একটা নট-সো-টিপিক্যাল স্লাইস অব লাইফ মাঙ্গা। পড়তে মন্দ লাগে না।

কেন পড়বেন নাঃ মূলত প্রাপ্তবয়স্কদের জন্য।

 

ম্যাল রেটিং ৬.৯৬

আমার রেটিং ৭

এফ এ সি ২৬

রান্ডম টপিক

হেন্তাই উডি

 

 

জাপানের খেলনা কোম্পানি কাইয়াদো যখন টয় স্টোরি এর শেরিফ উডি ক্যারেক্টারটার ফিগার বের করল, তখন তারা চিন্তাও করেনি ফোরচানের পাল্লায় পড়ে এর কি অবস্থা হবে। উডির রিপ্লেসেবল ফেসপ্লেট বদলে যখন একান-ওকান ছোঁয়া হাসির ফেসপ্লেট বসানো হয়, তখন একে মনে হয় ভয়াবহ ক্রিপি কিছু একটা, সারাক্ষণ মাথায় বদমায়েশি ঘুরছে। ব্যস, তখন থেকে এর নাম হয়ে গেল হেন্তাই উডি।

 

 

 

আনিমে সাজেশন

ফুলমেটাল প্যানিক[Full Metal Panic]

 

 

মিলিটারি এক স্পেশালিষ্ট সউস্কে সাগারার উপর দায়িত্ব পড়ল আপাত দৃষ্টিতে সাধারন মনে হওয়া কানামে চিদোরিকে রক্ষার। আর এই কাজ করতে গিয়ে তাকে অভিনয় করতে হল হাই স্কুলের এক ছাত্রের। মাছকে ডাঙায় ছেড়ে দিলে যা হবে, সাগারার অবস্থা হল তাই, যুদ্ধক্ষেত্রে অভ্যস্ত সাগারা হাই স্কুলে এসে বুঝল, এই জীবন অনেক বেশি কঠিন। ওদিকে হামলা চালাচ্ছে অজ্ঞাত পরিচয় শত্রুরা। ত্রাহি অবস্থা আর কি।

 

কেন দেখবেনঃ এফেম্পির ফার্স্ট সিজনের চেয়ে সেকেন্ড সিজন[দ্য সেকেন্ড রেইড] আর সাইড স্টোরি [ফুমোফু] অনেক বেশি ভালো, ফুমোফু তো আমার দেখা সেরা কমেডি সিরিজগুলোর একটা। কিভাবে তুলনামুলক বাজে ফার্স্ট সিজন থেকে সেকেন্ড সিজন বানানো যায়, এটা দেখার জন্য হলেও এফেম্পি দেখা উচিত।

কেন দেখবেন নাঃফার্স্ট সিজন যথেষ্ট বিরক্তিকর।

 

ম্যাল রেটিং ৭.৯৪+৮.১৮+৮.৩৪

আমার রেটিং ৮+৮+৯

 

 

মাঙ্গা সাজেশন

প্লুটো[Pluto]

 

 

জাপানে যাকে বলা হয় আনিমের ধর্মপিতা, মাঙ্গার জনক, সেই অসামু তেজুকার আস্ত্র বয়[Astro Boy] মাঙ্গার একটা আর্ক থেকে উরাসাওয়া নাওকির আঁকা রহস্য জন্রার মাঙ্গা।

 

কেন পরবেনঃ উরাসাওয়া নাওকির মাঙ্গা, ইনাফ সেইড।

কেন পড়বেন নাঃ কোন কারণ নেই।

 

ম্যাল রেটিং ৮.৫৯

আমার রেটিং ৯

 

এফ এ সি ২৫

রান্ডম টপিক

 বহুভাষাবিদ মাঙ্গাকা

 

 

ব্যাটল মাঙ্গা পড়তে গেলেই বা ব্যাটল লাইট নভেল পড়তে গেলেই এখন একটা মহা সমস্যার সম্মুখীন হতে হয়। ক্যারেক্টাররা খুব ভাব নিয়ে একেকটা হিসসাতসু ওয়াযা[ফিনিশিং মুভ] ব্যবহার করে।তারা চেষ্টা করে মুভগুলোর দারুন কোন গাল্ভরা নাম দিতে, তবে ইদানীং ব্যবহার হচ্ছে খুব ক্লিশে কিছু ইংরেজি শব্দ। যেমন জিরো নো তসুকাইমার লুইসের স্পেশাল অ্যাটাক এর নাম হচ্ছে “এক্সপ্লোশন”, কুরোকো নো বাসকেতে মুভের নাম হচ্ছে ভাইস গ্রিপ, মিসডিরেকশন ইত্যাদি। ভাগ্য ভালো, সব মাঙ্গাকা এমন করেন না। কিশিমতো সেন্সেই এই ক্ষেত্রে খুব ট্র্যাডিশনাল, সব মুভের নাম জাপানি, আকিরা আমানো সেন্সেই ব্যবহার করেছেন ইতালিয়ান ভাষা, এইচিরো অদা ব্যবহার করেন জাপানি, ইংরেজি, ফ্রেঞ্চ, তগাশি ব্যবহার করেন জাপানি, ইংরেজি, ম্যাজাই এর মাঙ্গাকা শিনোবু অহতাকা ব্যবহার করেন আরবি। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন তিতে কুবো, ভদ্রলোক শিনিগামিদের জন্য ব্যবহার করেছেন জাপানি, বাউন্তডের জন্য পর্তুগীজ, আরাঙ্কারদের জন্য স্প্যানিশ, ফুলব্রিঙ্গারদের জন্য ইংরেজি, আর এখন কুইনশিদের জন্য জার্মান।  

 

 

আনিমে সাজেশন

আর ও ডি দ্য টিভি[ROD the TV]

 

 

বিখ্যাত লেখিকা নেনেনে সুমিরেগাওয়াকে যখন কিডন্যাপ করে নিয়ে গেল এক গোপন সংঘের সদস্যরা, তখন তারা ঘুনাক্ষরেও চিন্তা করেনি, নেনেনের সাথে থাকা সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ গুজে রাখা অগোছালো টাইপ মেয়ে তিনটা আসলে তার বডিগার্ড, যারা কিনা পরিচিত পেপার সিস্টার্স নামে। তারা বন্ধুকে বাঁচানোর জন্য কতখানি মরিয়া হতে উঠতে পারে, সেটা ওই সংঘের লোকগুলো বুঝতে পারল, যখন তিন বোন নিজেরাই মিলে তাদের হেডকোয়ার্টার আক্রমণ করল। এরপর?

 

কেন দেখবেনঃ সম্পূর্ণ নতুন এক ধরনের সুপার পাওয়ার এর সাথে পরিচয় পাবেন এই আনিমেতে, পেপার মাস্টার, যারা কাগজকে ম্যানিপুলেট করতে পারে ইচ্ছেমত(যারা এ কথাটা পড়ার পরেই চিন্তা করছেন লাফ দিয়ে কোনানের নাম বলবেন, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোনানের ক্ষমতার কথা কিশিমতো বলার আগেই এই সিরিজ রিলিজ পেয়েছিল।)। কাহিনি খুব গ্রিপিং, সুপারপাওয়ার স্পাই থ্রিলার টাইপ একটা ভাইব আছে। সাউন্ডট্র্যাক খুব বেশি ভালো। আর ও ডি দ্য টিভির একটা প্রিকুয়েল মুভি আছে, ওটাও যথেষ্ট ভালো,

কেন দেখবেন নাঃ প্রথমদিকে একটু স্লো, মূলত স্লাইস অব লাইফ মনে হবে, পরে অবশ্য পুশিয়ে দেবে কড়ায় গণ্ডায়।

 

ম্যাল রেটিং ৭.৭০

আমার রেটিং ৮

 

 

মাঙ্গা সাজেশন

ইওতসুবাতো[Yotsubato]

 

 

বাচ্চা মেয়ে ইওতসুবার কাছে পুরো পৃথিবীই হচ্ছে এক বিস্ময়। সে সবকিছুকেই তার ইউনিক দৃষ্টিভঙ্গিতে দেখে, যেমনটা সাধারণত কেউ দেখে না। ইওতসুবার সাথে তার বাবা, আর প্রতিবেশীদের নিত্যদিনের কর্মকাণ্ড নিয়েই এই মাঙ্গা।

 

কেন পড়বেনঃ পিউর স্লাইস অব লাইফ হিউমার, আজুমাঙ্গা দাইওহ, নিচিজৌ এই ধরনের। এই জন্রা যারা পছন্দ করেন, তাদের অবশ্যপাঠ্য।

কেন পড়বেন নাঃ যারা অ্যাকশান/রোমান্স/গ্যাগ(পড়ুন কাতুকুতু) উপাদান পছন্দ করেন, তাদের জন্য এই মাঙ্গা না।

 

ম্যাল রেটিং ৮.৯১

আমার রেটিং নেই, কারণ অনগোয়িং।

এফ এ সি ২৪

রান্ডম টপিক

 আই হোপ সেনপাই উইল নোটিস মি

 

অসাধারণ সুদর্শন এবং রমণীমোহন সেনপাইদের দৃষ্টি আকর্ষন করার জন্য অনেক শউজো মাঙ্গার মেইন ফিমেইল ক্যারেক্টার প্রচণ্ড ব্যস্ত থাকে, তাদের মনে চিন্তা, “সেনপাই কি আদৌ আমার দিকে তাকাবে?” মূলত আনরিকুইটেড লাভ বোঝাতে এই ফ্রেজ ব্যবহার করা হয়. বর্তমানে ৪চানে আর টাম্ব্লারে এর ব্যবহার খুব বেশি। বহুল ব্যবহৃত হয়ে এই কনসেপ্টটা এখন এতই ক্লিশে হয়ে গেছে যে এখন এটা মিম হিসেবে আনিমেতেই ব্যবহৃত হচ্ছে, এছাড়া অতি উতসাহী আনিমে/মাঙ্গা ফ্যানরা তো নিয়মিত ছবি এডিট করছেই। কিছু স্যাম্পল দেখুন কমেন্টে।

 

 

আনিমে সাজেশন

 স্পিডগ্রাফার[Speed Grapher]

 

 

গোপন এক সংঘের প্রেতসাধনায় বাধ হানল এক দুর্ধর্ষ সাংবাদিক, আর সেই সাথে নিজের বিপদ ডেকে আনল নিজেই। এ থেকে বাঁচার সম্বল? শুধুই তাঁর সাংবাদিক জীবনের একমাত্র বন্ধু, তার ক্যামেরা, যা কিনা ”দেবদূতের” আশীর্বাদপ্রাপ্ত। এরপর?

 

কেন দেখবেনঃবেশ ভালো সেইনেন, যথেষ্ট রক্তপাত আছে, অলৌকিক ব্যাপারস্যাপারের সাথে সিরিয়াস প্লট এর কম্বিনেশন জমেছে ভালো। সাউন্ডট্র্যাকও চলনসই।

কেন দেখবেন নাঃভালো একটা কাহিনীর এন্ডিঙও  ভালো করা উচিত, আমি নিজে ব্যক্তিগতভাবে পুরোপুরি সন্তুষ্ট নই।

 

ম্যাল রেটিং ৭.৫২

আমার রেটিং ৮

 

 

মাঙ্গা সাজেশন

ওয়ানপাঞ্চ ম্যান[One Punch-Man]

 

 

সাইতামা কোন উপযুক্ত প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছে না।পাবে কিভাবে, যেই তার সামনে আসে, সেই তার এক ঘুষিতে কাত হয়ে যায়, একের বেশি দুই ঘুসি দেয়া লাগে না।কি করবে এখন সাইতামা?

 

কেন পড়বেনঃ খুবই আকর্ষণীয় আঁকা, ভীষণ ডিটেলড, কাহিনীর প্রগ্রেস খুব ভালো, কোন জায়গায় হোঁচট খেতে হয় না। কমেডি আর শউনেন জন্রার দারুন এক কম্বিনেশন এই মাঙ্গা।

কেন পড়বেন নাঃ কোন কারণ নেই।

 

ম্যাল রেটিং ৮.৬৮

আমার রেটিং নেই, কারণ অঙ্গয়িং.

 

এফ এ সি ২৩

রান্ডম টপিক

 আনিমিম ১- চিকোকু চিকোকু!

 

শউজো আনিমে বা মাঙ্গার খুব কমন সিন, মেইন ফিমেইল ক্যারেক্টার দেরি করে ঘুম থেকে উঠেছে, তারপর প্যানিকড অবস্থায় দৌড়াদৌড়ি করতে গিয়ে আর নাস্তা খাওয়ার সময় পায়নি। তাই এরা যা করে, ঝটপট একটা ব্রেড স্লাইস মুখে নিয়ে দৌড়াতে শুরু করে, আর বলে “চিকোকু চিকোকু![I am going to be late!]” সাধারণত এর পরেই এরা মেইন মেইল ক্যারেক্টার এর সাথে ধাক্কা খায়, বাংলা সিনেমায় সাধারণত যা দেখায় আর কি। এই স্টেরিওটাইপিং এখন প্রচুর আনিমেতে ব্যবহার হচ্ছে, কিছু এগজাম্পল কমেন্টে।

 

 

 

আনিমে সাজেশন

স্কেট ডান্স[Sket Dance]

 

আপনাকে কি কেউ নিয়মিত টিজ করছে? প্রেমঘটিত কোন সমস্যা? পড়াশুনা নিয়ে কোন ঝামেলা? কোন টিচারের ক্লাস ফলো করতে সমস্যা হচ্ছে? ক্লাবের সাথে মানিয়ে চলতে পারছেন না? বিড়াল হারানো গিয়েছে? সমস্যা যতই ট্রিভিয়াল হোক, বা যতই ঝামেলাযুক্ত হোক, চিন্তা নেই, বসসুন, হিমেকো, আর সুইচ স্কেট ডান্স ক্লাব গড়ে তুলেছে শুধুই আপনাকে সহায়তা করার জন্য।

 

 

কেন দেখবেন/দেখবেন না:স্কেট ডান্সকে বলা হয় গরিবের গিনতামা, কিছু ক্ষেত্রে গিন্তামার চিপ ইমিটেশন খুব ভালভাবে স্পষ্ট। চরিত্রের চিত্রায়নে গিন্তামার প্রভাব খুব বেশি। যদিও আনিমেটা পরবর্তীতে গিন্তামার প্রভাব থেকে বেরিয়ে আসতে পেরেছে। যদি আপনি গিন্তামা না দেখে থাকেন, তাহলে স্কেট ডান্স বেশ প্রান খুলে হাসার মত একটা আনিমে। ভাল সাউন্ডট্র্যাক, চমৎকার সব সুক্কমি, সব মিলিয়ে বেশ ভাল কমেডি প্যারোডি আনিমে।

 

ম্যাল রেটিং ৮.৩৯

আমার রেটিং ৮

 

 

 

মাঙ্গা সাজেশন

আইশিলড ২১[Eyeshield 21]

 

কবায়াকাওয়া সেনা ভারী শান্তশিষ্ট এক ছেলে। আর এদের ক্ষেত্রে যা হয়, নিয়মিয় বুলিং এর শিকার। তো একদিন বুলিদের খপ্পর থেকে বাঁচতে গিয়ে সে দেখিয়ে দিল তাঁর দৌড়ের কারিশমা, আর সেই সাথে নজরে পড়ে গেল তাঁর স্কুলের আমেরিকান ফুটবল ক্লাবের ক্যাপ্টেন হিরুমার। সেই থেকে শুরু হল তাদের সংগ্রাম। লক্ষ্য? রাইস বৌল!

 

 

কেন পড়বেনঃদারুন শউনেন স্পোর্টস আনিমে, বেশির ভাগ শউনেন স্পোর্টস এর ক্ষেত্রে যা হয় [হ্যাঁ, আমি কুরোকো নো বাসকে বা প্রিন্স অব টেনিসের কথা বলছি], খুব বেশি অতিরঞ্জিত করে ফেলা হয় পুরো ব্যাপারটাকে। আইশিলডে তা নেই, কিছু ক্ষেত্রে পুরো জিনিসটাকে সিম্বলাইজ করার জন্য রূপক কিছু দৃশ্য ব্যবহার করা হয়েছে, তবে তা ক্ষমা করে দেয়া যায়। মোটের উপর, দারুন উপভোগ্য এক মাঙ্গা। আইশিলডের আনিমেও যথেষ্ট ভাল, তবে তাতে গল্প পুরো শেষ হয়নি।

 

কেন পড়বেন না:তেমন কোন কারণ নেই।

 

ম্যাল রেটিং ৮.৬৪

আমার রেটিং ৯