রান্ডম টপিক
হেন্তাই উডি
জাপানের খেলনা কোম্পানি কাইয়াদো যখন টয় স্টোরি এর শেরিফ উডি ক্যারেক্টারটার ফিগার বের করল, তখন তারা চিন্তাও করেনি ফোরচানের পাল্লায় পড়ে এর কি অবস্থা হবে। উডির রিপ্লেসেবল ফেসপ্লেট বদলে যখন একান-ওকান ছোঁয়া হাসির ফেসপ্লেট বসানো হয়, তখন একে মনে হয় ভয়াবহ ক্রিপি কিছু একটা, সারাক্ষণ মাথায় বদমায়েশি ঘুরছে। ব্যস, তখন থেকে এর নাম হয়ে গেল হেন্তাই উডি।

আনিমে সাজেশন
ফুলমেটাল প্যানিক[Full Metal Panic]
মিলিটারি এক স্পেশালিষ্ট সউস্কে সাগারার উপর দায়িত্ব পড়ল আপাত দৃষ্টিতে সাধারন মনে হওয়া কানামে চিদোরিকে রক্ষার। আর এই কাজ করতে গিয়ে তাকে অভিনয় করতে হল হাই স্কুলের এক ছাত্রের। মাছকে ডাঙায় ছেড়ে দিলে যা হবে, সাগারার অবস্থা হল তাই, যুদ্ধক্ষেত্রে অভ্যস্ত সাগারা হাই স্কুলে এসে বুঝল, এই জীবন অনেক বেশি কঠিন। ওদিকে হামলা চালাচ্ছে অজ্ঞাত পরিচয় শত্রুরা। ত্রাহি অবস্থা আর কি।
কেন দেখবেনঃ এফেম্পির ফার্স্ট সিজনের চেয়ে সেকেন্ড সিজন[দ্য সেকেন্ড রেইড] আর সাইড স্টোরি [ফুমোফু] অনেক বেশি ভালো, ফুমোফু তো আমার দেখা সেরা কমেডি সিরিজগুলোর একটা। কিভাবে তুলনামুলক বাজে ফার্স্ট সিজন থেকে সেকেন্ড সিজন বানানো যায়, এটা দেখার জন্য হলেও এফেম্পি দেখা উচিত।
কেন দেখবেন নাঃফার্স্ট সিজন যথেষ্ট বিরক্তিকর।
ম্যাল রেটিং ৭.৯৪+৮.১৮+৮.৩৪
আমার রেটিং ৮+৮+৯
মাঙ্গা সাজেশন
প্লুটো[Pluto]
জাপানে যাকে বলা হয় আনিমের ধর্মপিতা, মাঙ্গার জনক, সেই অসামু তেজুকার আস্ত্র বয়[Astro Boy] মাঙ্গার একটা আর্ক থেকে উরাসাওয়া নাওকির আঁকা রহস্য জন্রার মাঙ্গা।
কেন পরবেনঃ উরাসাওয়া নাওকির মাঙ্গা, ইনাফ সেইড।
কেন পড়বেন নাঃ কোন কারণ নেই।
ম্যাল রেটিং ৮.৫৯
আমার রেটিং ৯
