”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩৯ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৩৯ তম লেসন

আজকে শিখাব “japanese honorifics” (এর আগে গ্রুপে একদিন একজন এটা নিয়ে প্রশ্ন করেছিল আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করব এটা নিয়ে )

আনিমে দেখতে গিয়ে আমরা সবাইই মোটামটি অনেক অনারিফিক্স শুনে থাকি.. আর অনারিফিক্স নামের শেষে লাগায় এইটাও মোটামটি সবার জানা থাকার কথা…..এখন ১মে মোটামটি কি কি অনারিফিক্স আছে সেগুলা আগে একটু বলি

কুন..সান ..চান..সামা..দোনো..সেন্সেই..হাকাসে..সেনপাই..কৌহাই..(এগুলা ছাড়াও আরও অনেক আছে..আজকে এই কয়টা নিয়েই কথা বলব)

কুনঃ  সাধারনত বয়সে ছোট বা সমবয়সী ছেলেদের নামের শেষে কুন লাগানো হয়..যেমন লুফি আর সানজি.. লুফি যেহেতু সানজির থেকে ছোট সানজি লুফিকে লুফি কুন বলতে পারে..আবার লুফি আর উসপ.. ২ জনই সমবয়সী ..এই জন্য এরা একে অপরকে নামের শেষে কুন লাগাইয়া ডাকতে পারে..সমবয়সী বা ছোট ছেলেদের নামের শেষে মেয়েরাও কুন লাগাইয়া ডাকতে পারে…কুন যে শুধু ছেলেদের নামের সাথে লাগান যায় তা না তবে মেয়েদের ক্ষেত্রে নামের শেষে খুবই কম ইউজ হয়..(ক্লোজ ফ্রেন্ড বা ফ্যামিলির কারোর সাথে ইউজ করা যেতে পারে)

সানঃ  সান যে কোন বয়সের যে কোন জেন্ডারের ক্ষেত্রে নামের শেষে লাগান যায়….বুঝায় যাচ্ছে নামের শেষে সান লাগান মানে তাকে সন্মান দেয়ার জন্য নামের শেষে সান লাগিয়ে ডাকা হচ্ছে…যেমনঃসানজি নামিকে নামি সান বলে ডাকে..বড় ছোট ছেলে মেয়ে সবার নামের শেষেই সন্মান দিয়ে ডাকার জন্য সান ইউজ করা যায়…

চানঃ চান ইউজ সাধারনত ইউজ করা হয় ছোট বাচ্চাদের,মেয়েদের নামের শেষে…বড়রা ইয়াং ছেলেমেয়েদের নামের শেষে লাগাতে পারে…কিউট কোন কিছুর সাথেও চান ইউজ করা হয়…আর ক্লোজ ফ্রেন্ড,ভালোবাসার মানুষ এর নামের শেষেও ইউজ করা যায় ..

সামাঃ  সামা হল সানের থেকেও বেশি সন্মানসূচক অনারিফিক্স..লোয়ার র‍্যাঙ্কের কোন ব্যক্তি তার থেকে হায়ার র‍্যাঙ্কের কাউরে সন্মান দিয়ে ডাকার জন্য সামা লাগায়..যেমনঃ কোনোহাগাকুরের মানুষজন তসুনাদে কে “তসুনাদে সামা” বলে ডাকে..বাসায় কোন গেস্ট আসলে বা দোকানে কোন কাস্টমার আসলে “ওকিয়াকসামা” বলে..গডের জাপানিজ হল “কামি”..জাপানিজরা “কামি সামা” বলে..

দোনোঃ  দোনো হল কোন সন্মানী ব্যক্তিকে সেই একই র‍্যাঙ্কের কোন ব্যক্তি সন্মান দেয়ার জন্য ইউজ করে..কোন দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রী কে সন্মান দিতে নামের শেষে দোনো লাগাইতে পারে  .. তসুনাদে কে রাইকাগে “তসুনাদে দোনো” বলতে পারে…কোন হাই র‍্যাঙ্কের পারসন সেই হাই র‍্যাঙ্কিং এর আরেকজন কে সন্মান দিতে দোনো ইউজ করে… দোনো আর সামা ২ টাই বেশি রেস্পেক্টেড মানুষের ক্ষেত্রে ইউজ হয় কিন্তু ডিফারেন্স টা হল ঐটাই সামা নিচু র‍্যাঙ্কের মানুষরা আর দোনো সেম র‍্যাঙ্কের মানুষরা নামের শেষে লাগিয়ে ডাকে…

সেন্সেই আর হাকাসেঃ  সেনসেই ইউজ করা হয় টীচার,ডাক্তার,পলিটিশিয়ান,লয়ারস,আর্টিস্ট,লেখক এদের নামের শেষে সন্মান দেয়ার জন্য..কোন ব্যক্তি কোন একটা সার্টেইন কিছুর উপর দক্ষতা অর্জন করলে তার নামের সেন্সে লাগান যায়…অনেক বেশি এক্সপার্ট হলে হাকাসে বলে যেমনঃ প্রফেসর পদের কাউকে হাকাসে বলে..

সেনপাই আর কৌহাইঃ  স্কুল,কলেজ,ক্লাব,দোজো এসব জায়গার স্টুডেন্টরা  জুনিয়ররা সিনিয়রদের সেনপাই বলে আর সিনিয়ররা জুনিয়রদের কৌহাই বলে…অফিসেও সিনিয়র কলিগদের সেনপাই আর জুনিয়র কলিগদের কৌহাই বলা যায় (বসকে কিন্তু না 😛 )..সেনপাই কৌহাই লিটারেলি মিন করে senior junior…

আজকে এতটুকুই থাক..আশাকরি সবাই মোটামটি ক্লিয়ার হইছেন…মাতা নে 🙂

 

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩৮ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৩৮ তম লেসন

আজকে শিখাব শাকসবজির নাম 🙂

potato-jagaimo/poteto (আমি আলু খাই 😀 😛 )

onion-tamanegi

sweet potato-satsumaimo

ginger-shouga

garlic-ninniku

tomato-tomato

eggplant-nasu/nasubi

carrot-ninjin

broccoli-burokkorii

lettuce-retasu

cabbage-kyabetsu/Tamana

cauliflower-karifurawaa

cucumber-kyuuri

corn-toumorokoshi

এত এত সব্জির নাম লিখলাম আমি কিন্তু সবজি খাই না 😛 যাই হোক অনেকদিন বাদে আবার এক খানা লেসন দিলাম :3 আশা করি এই বছর নিয়মিত পোষ্ট করতে পারব জীবন গড়ে তুলার লেসন :3 মাতা রাইশু নে 🙂

 

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩৭ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৩৭ তম লেসন

আজকে কিছু ফলমূলের নাম শিখাব :3

ringo -apple

orenji-orange (কমলা কালারকেও ওরেনজি বলে)

budou-grapes( আঙ্গুর ফল টক না 😛 )

banana-banana (সবথেকে সোজা কোন চেঞ্জ নাই 😛 )

suika-water melon (সুই মানে যে পানি “মিজু”র কানজি শিখানর সময় বলেছিলাম কিন্তু ..এটা সেখান থেকেই আসছে 😛 )

momo-peach

meron-melon

remon-lemon (লেবু কিন্তু ভালই টক 😛 )

ichigo-strawberry (কুরোসাকি ইচিগো না 😛 খালি ইচিগো :3 )

sakuranbo-cherry (এইটা মনে হয় সবাই জানে 🙂 )

kiui-kiwi fruit

mangoo-mango (আম হইল জগতের সব থেকে টেস্টি ফল আমার মতে আরকি 😛 )

sumomo-plum

painappuru-pineapple (আহো বাকা গান শুনলে এই জিনিস অনেকবার শুনার কথা 😛 )

papaiya-papaya

আজকে এইটুকুই থাক 🙂 এর পরে শাক সব্জির নাম নিয়ে হাজির হব নে 🙂

 

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩৬ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৩৬ তম লেসন

আজকে ১মে কিছু  “occupation” এর নামের জাপানিজ শিখাব

artist-গেইজুতসুকা (geijutsuka)

businessman-বিজিনেসুমান (bijinesuman)

carpenter-দাইকু (daiku)

doctor-ইশা (isha)

engineer-গিজুতসুশা (Gijutsusha)

journalist-জানারিসুতো (janarisuto)

lawyer-বেনগোশি (bengoshi)

police officer-কেইসাতসুকান (keisatsukan)

secretary-হিশো (hisho)

student-গাকুসেই (gakusei)

teacher-কিঔশি (kyoushi) (সেন্সেই ও বলে যেটা খুবই পরিচিত সবার কাছে )

waiter-উএইতাআ (ueitaa)

waitress-উএইতোরেসু (ueitoresu)

এবার কিছু ধর্মের মানুষদের কিভাবে বলে তার জাপানিজ শিখাই

buddhist-বুক্কিও (bukkyo)

christian-কিরিসুতো কিও (kirisuto kyo)

catholic-কাতোরিকু কিও (katoriku kyo)

jewish-ইউদায়া কিও (yudaya kyo)

muslim-ইসুরামু কিও (isuramu kyo)

hindu-হিন্দু কিও (hindu kyo)

পিচ্চি একটা লেসন দিলাম আজকে … বেশি কিছু মাথাতে আর বাকি নাই নতুন জিনিস শিখতে হইবে আমার নিজেরই আসলে 😛 আর আজকের টাই ভুল ত্রুটি থাকতে পারে (জ্ঞান খুবই স্বল্প ভুল হইলে ক্ষমা কইরা দিয়েন :3 )

 

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩৫ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৩৫ তম লেসন

{{১মে কিছু হাবিজাবি কথা বলি :P}}

**”জাপানিজ শিখুন জীবন গড়ে তুলুন” শুরু করেছিলাম এক বছর আগে …. এক বছর আগে ইভান এই দিনে ১ম পোষ্ট করেছিল এই সেগমেন্টের ১ম পার্ট :3 আজকে “জাপানিজ শিখুন জীবন গড়ে তুলুন” এর ১ম জন্মদিন 😀 ওতানজোবি ওমেদেতো 😀

এতদিন যারা ধৈর্য ধরে আমার আজাইরা বক বক গুলা পড়েছেন সবাইকে অনেক অনেক আরিগাতো সাথে এনিমখোরের সকল এডমিনকেও অনেক অনেক ধন্যবাদ এই সেগমেন্টের সাথে থাকার জন্য**

**আজকের ১ বছর পূর্তি উপলক্ষে স্পেশাল লেসন**

anniversary বা কোন কিছুর বর্ষপূর্তি কে জাপানিজে কি বলে ? এর উত্তর হল “কিনেন বি” এখন কথা হইল কাউকে যদি কোন কিছুর anniversary তে কেউ উইশ করতে চায় তাইলে বলে “কিনেন বি ওমেদেতো/ওমেদেতো গোজাইমাসু”

এর একটা উদাহরণ হল “wedding anniversary- কেক্কোন কিনেন বি ওমেদেতো/ওমেদেতো গোজাইমাসু”

জন্মদিনের শুভেচ্ছার টা তো সবাই জানে (শুরুতেই একবার কইছি :D) “ওতানজোবি ওমেদেতো/ওমেদেতো গোজাইমাসু”

নববর্ষের শুভেচ্ছা জানাতে বলে “আকেমাশিতে ওমেদেতো/ওমেদেতো গোজাইমাসু”

স্পেশাল লেসন এইটুকুই থাক 😛 এখন আসি আগের লেসনের কন্টিনিউএশনে

আগের ২ লেসনে ১মে সংখ্যা কেমনে বলে সেটা শিখাইছি এবং এর সাথে মিল রেখে মাসের তারিখ কেমনে বলে তা শিখাইছি আজকে শিখাব টাইম কেমনে বলে

টাইম বলাও সোজা যদি সংখ্যার জাপানিজ মনে থাকে

“এক” এর জাপানিজ হল “ইচি” এর সাথে “জি” লাগালে হয় “ইচিজি” এটার অর্থ হল  1o’clock

তাইলে একই ভাবে “নিজি” মানে ২ টা বাজে “সানজি”  মানে ৩ টা বাজে :3 বাকি গুলাও এই নিয়মে হবে 🙂

এখন A.M. হলে সামনে “গোজেন” আর P.M. হলে সামনে “গোগো” লাগাতে হবে যেমন “গোগো রোকুজি”  মানে 6.00 P.M.

এখন আসি টাইমের সাথে মিনিট থাকলে কেমনে বলে

১ মিনিট-ইপ্পুন

২ মিনিট-নিফুন

৩ মিনিট- সানপুন

৪ মিনিট- ইয়োনপুন

৫ মিনিট- গোফুন

৬ মিনিট-রোপ্পুন

৭ মিনিট- নানাফুন

৮ মিনিট- হাপ্পুন

৯ মিনিট-কিউউফুন

১০ মিনিট- জুপ্পুন

১১ হলে “জুইপ্পুন” বাকিগুলা এইভাবে একই নিয়মে যেমন ২১ হলে “নিজুইপ্পুন” ৩০ হলে “সানজুপ্পুন”

তাহলে এক্ষণ যদি বলি 2.15 তাহলে এর জাপানিজ কি হবে? এর জাপানিজ হল “নিজি জুগোফুন” “নিজি” (ঘন্টার জন্য ১মে যেটা দেখাইছি আরকি) আর জুগোফুন (মিনিটের জন্য) ..A.M. আর P.M. লাগালে আগের মতই  যেমন 8.17 A.M. হলে হবে “গোজেন হাচিজি জুনানাফুন” আরও কিছু উদাহরণ দেই

4.40 pm “গোগো ইয়োনজি ইয়োনজুপ্পুন”

6.01 am “গোজেন রোকুজি ইপ্পুন”

এখন আসি “৩০ মিনিটে” এটা আগের নিয়মেও হয় আবার সংক্ষেপেও বলা যায় ধর 2.30 বাজে এর জাপানিজ এই নিয়মে হওয়া উচিৎ “নিজি সানজুপ্পুন ” এটাও হয় আবার ঘণ্টার শেষে হান লাগালেও হয় যেমন 2.30 কেই “নিজিহান ” বলা যায় তাইলে 3.30 “সানজিহান” বাকিগুলা একইভাবে এই নিয়মে বলা যায় ( আমরা যেমন দেড়টা আড়াইটা সাড়ে ৪ টা বলি আরকি)

এখন মিনিটের সাথে সেকেন্ড বলতে যদি বলে তাইলে কি হবে ? এটাও সোজা সকল সংখ্যা তো আমরা এখন পারি সবার শেষে বিও লাগেই হয় ১ সেকেন্ড হলে “ইচিবিঔ” ২ হলে “নিবিঔ” বাকি গুলা সেম নিয়নেই হবে যেমন ৩০ সেকেন্ড হলে “সানজুবিঔ”

লাস্ট  সেকেন্ড সহ ২ টা উদাহরণ দেই “বিকাল ৩ টা ৩৩ মিনিট ৩৩ সেকেন্ড”- “গোগো সানজি সানজুসানপুন সানজুসানবিঔ”

“সকাল ৭ টা ৭ মিনিট ৭ সেকেন্ড”-“গোজেন নানাজি নানাফুন নানাবিঔ”

আজকের টা মেলা বড় হইয়া গেছে 😛 সবাই দোয়া করবেন যাতে আরও অনেক অনেক বছর এই সেগমেন্ট চালাইয়া যাইতে পারি :3 গত এক বছরে অনেক অনিয়মিতভাবে পোষ্ট গুলা করছি 😛 এই জন্য গোমেন্নাসাই 🙁 (ভবিষ্যতেও যে করব না এর কোন গ্যারান্টি নাই 😛 ) আরিগাতো মিন্না :3 হোন্তোনি আরিগাতো 😀

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩৪ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষা কার্যক্রমের ৩৪ তম লেসন

আগের দিন ১-১০০ পর্যন্ত গুনা শিখাইছিলাম আজকে শিখাব মাসের তারিখগুলারে কিভাবে বলে….

সংখ্যা গুনতে শিখলে মাসের তারিখ গুলা শিখার কষ্ট অলরেডি অর্ধেক কমে যাবে….. বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যার শেষে “নিচি” লাগিয়ে তারিখ বলে কিছু ব্যতিক্রম আছে সেগুলা পরে শিখাই… আগে ইজি গুলা বলি

১১ এর জাপানিজ ছিল “জুইচি”…কোন মাসের ১১ তারিখ হলে বলে “জুইচিনিচি”

১২ হলে “জু নি নিচি” ১৩ তারিখ- “জু সান নিচি”

১৫ তারিখ- “জু গো নিচি”

একই নিয়মে ১৬,১৭,১৮,১৯ হবে মানে সংখ্যার জাপানিজের শেষে নিচি লাগালেই তারিখ বুঝাবে

এখন আসি ২০ এর ঘরে

২১ তারিখ- “নি জু ইচি নিচি”

২২ তারিখ- “নি জু নি নিচি ”

২৮ তারিখ- “নি জু হাচি নিচি”

এই নিয়মে ২০ এর ঘরে ২৩,২৫,২৬,২৭,২৯ এগুলার তারিখ পারা যাবে

৩০ তারিখ- “সান জু নিচি”

৩১ তারিখ- “সান জু ইচি নিচি”

এখন আসি ব্যতিক্রমে

১ তারিখ -তসুইতাচি

২ তারিখ – ফুতসুকা

৩ তারিখ – মিককা

৪ তারিখ – ইয়োক্কা

৫ তারিখ – ইতসুকা

৬ তারিখ – মুইকা

৭ তারিখ – নানোকা

৮ তারিখ – ইয়োউকা

৯ তারিখ – কোকোনোকা

১০ তারিখ – তোওকা

১৪ তারিখ – জু ইয়োক্কা

২০ তারিখ – হাতসুকা

২৪ তারিখ – নিজু ইয়োক্কা

এই হল মোটামটি মাসের তারিখ কিভাবে বলে তার লেসন ….মাতা নে … বাই বাই ….আশা করি বুঝা গেছে 🙂 তাইলে যেগুলা বলিনাই তার মধ্যে ২৫,১৭,২৯ এই তারিখগুলা কিভাবে বলে কমেন্ট দিলে খুশি হব 🙂

 

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩৩ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষা কার্যক্রমের ৩৩ তম লেসন

এর আগে কানজি এবং এই সেগমেন্টেই আগে কিছু সংখ্যা গণনা শিখিয়েছিলাম….আজকের লেসনে ১০০ পর্যন্ত বাকিগুলা কিভবে বলে তা শিখাব…

১মে সংখ্যার গুলা রিপিট করি (১-১০ পর্যন্ত যেগুলা শিখান হয়েছে সেগুলা)

১-ইচি , ২-নি , ৩-সান , ৪-ইয়োন/শি , ৫-গো , ৬ -রোকু , ৭-নানা/শিচি , ৮-হাচি , ৯-কিউ/কু , ১০- জু/জুউ …

এখন যদি বলি ১১ এর জাপানিজ কি? ১০ এর সাথে ১ যোগ করলে যেহেতু ১১ হয় তাহলে ১১ এর জাপানিজ “জুউ ইচি”(১১) “জুউ” মানে ১০…”ইচি” মানে ১…তাহলে “জুউ ইচি” মানে ১১…একই ভাবে ১২(১০+২)-“জুউ নি”, ১৫-“জুউ গো”(১০+৫)….এখন তো ১১-১৯ পর্যন্ত এই নিয়মে পারার কথা…

এখন আসি ২০ এ …২০ মানে হল…২ টা ১০ ….২*১০=২০…..এই জন্য ২০ এর জাপানিজ হবে “নি জুউ”…২ আর জাপানিজ “নি”…১০ এর জাপানিজ “জুউ”…তাহলে সেই হিসেবে ২০ এর জাপানিজ “নি জুউ”..এখন তাহলে ২১ এর জাপানিজ কি? ২১=২০+১=২*১০+১ ….তাহলে ২০ এর জাপানিজের সাথে ১ এর জাপানিজ লাগালে ২১ এর জাপানিজ পাব…২১ এর জাপানিজ হল “নিজুউ ইচি”…একই ভাবে ২৬=”নিজুউ রোকু”….২৯=”নিজুউ কিউ”…এখন একই নিয়মে ২১-২৯ এর বাকিগুলা পারার কথা…

এখন তাইলে বুঝা যাচ্ছে ৩০ এর জাপানিজ কি হবে? ৩০=৩*১০ …৩ টা ১০… তাহলে ৩০ এর জাপানিজ “সান জুউ”…তাহলে ৩৩ কত হবে? ৩৩=৩০+৩=৩*১০+৩…”সানজুউ সান” মানে হল ৩৩…

এখন তো তাহলে বুঝা গেছে কিভাবে বলে…এই নিয়মেই ৯৯ পর্যন্ত গুনা যাবে… আমি সবগুলার একটা করে উদাহরণ দেই নিচে ….

৪০=৪*১০ (ইয়োন জুউ) … ৪৪=৪০+৪=৪*১০+৪… (ইয়োনজুউ ইয়োন) …

৫০=৫*১০ (গোজুউ)….৫৭=৫*১০+৭ (গোজুউ নানা)

৬০=৬*১০ (রোকুজুউ) …৬৫=৬*১০+৫ (রোকুজুউ গো)

৭০=৭*১০ (নানাজুউ)..৭৮=৭*১০+৮ (নানাজুউ হাচি)

৮০=৮*১০ (হাচিজুউ)….৮৯=৮*১০+৯ (হাচিজুউ কিউ)

৯০=৯*১০ (কিউজুউ)…৯৯=৯*১০+৯ (কিউজুউ কিউ)

….ইয়শ শেষ…এখন তাইলে ৯৯ পর্যন্ত বাকিগুলা একই নিয়মে পারা যাওয়ার কথা….যারা এই লেসন পড়বে তারা দয়া করে কমেন্টে এগুলা পারলে বলেন তো দেখি :3 ৭৬,৮৫,৪৭,৩২,৬৯…

এখন লাস্ট যেটা বাকি আছে সেটা হল ১০০….১০০ এর জাপানিজ হল “হিয়াকু”….

আজকের লেসনের অনেক কিছুই কানজি শিখানোর সময় শিখানোর কথা তারপরও পুরাটা গুছিয়ে এক লেসনে দেয়ার ট্রাই করলাম আরকি 🙂

পরের লেসনে মাসের তারিখগুলা সংখ্যার সাথে মিলিয়ে কিভাবে বলে শিখাব নে …এইটা একটু ভাল করে শিখলে পরের টা শিখা সুবিধা হবে 🙂 মাতা নে.. বাই বাই 😀

 

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩২ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষা কার্যক্রমের ৩২ তম লেসন

এর আগেও একদিন কিছু শব্দ এবং তার সাথে তার বিপরীত শব্দ শিখিয়েছিলাম….

আজকে এরকম আরও কিছু শব্দ শিখাব

1.beautiful-ugly

“beautiful” এর জাপানিজ হল “উতসুকুশি” আর “মিনিকুই” মানে “ugly”

2.long-short

“নাগাই” মানে হল “long” আর “মিজিকাই” মানে হল “short”

3.clean-dirty

“কিরেই” মানে হল “clean”….”dirty” এর জাপানিজ “কিতানাই”

4.bright-dark

“আকারুই” মানে “bright” আর “কুরাই” মানে “dark”

5.easy-difficult

“ইয়াসাশি” মানে “easy”(“কানতান” মানেও “ইজি”) আর “মুজুকাশি” মানে “difficult”

6.dry-wet

“dry” এর জাপানিজ “কাওয়াইতা” আর “নুরেতা” মানে “wet”

7.near-far

“চিকাকু” মানে “near” “তোকু” মানে “far”

8.hard-soft

“কাতাই” মানে “hard” আর  “ইয়াওয়ারাকাই” মানে “soft”

আজকে এইটুকুই…মাতা নে..সাইয়োনারা…

 

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩১ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষা কার্যক্রমের ৩১ তম লেসন

আগের লেসনে কিছু বডি পার্টসের জাপানিজ শিখাইছিলাম…আজকে আরও নতুন কয়েকটা শিখাব…

কাতা-shoulder

মুনে-chest

হারা/ওনাকা-belly/stomach/abdomen (বিভিন্ন আনিমে খুদা লাগলে “হারাহেত্তাই/ওনাকাহেত্তাই ” এই কথাটা অনেক শোনা যায়…ওইটা এখান থেকেই আসছে..)

ইউবি-finger

কয়দিন আগে “উচু কিওদাই” (space brothers) নামে এক খানা আনিমে দেখেছি..তার রেশ এখনও যায় নি আমার..বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছি সবাইকে দেখানোর জন্য …জাপানিজ লেসনেও তাই প্রচারণা চালাইতে আসলাম একটু….সেই সুবাদে এইবার স্পেস রিলেটেড কয়েকটা শব্দ শিখাই…

স্পেস-উচুউ

গিনগা-গ্যালাক্সি

স্পেস শিপ-উচুউসেন

বৌএনকিওউ-টেলেস্কোপ

উচুউহিকৌশি-অ্যাস্ট্রোনাট

চিকিউউ-আর্থ

তাইইওউ-সান

তাইইওউকেই-সোলার সিস্টেম

তসুকি-মুন

কাসেই-মার্স

নিসশোকু-সোলার একলিপ্স

গেসশোকু-লুনার একলিপ্স

সবাই উচুউ কিওদাই দেখতে ভুলবেন না যেন 😀

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৩০ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষা কার্যক্রমের ৩০ তম লেসন

আজকে শিখাব কিছু অঙ্গপ্রত্যঙ্গের জাপানিজ! কানজি শিখানর সময় এগুলা অনেকগুলাই শিখাইছি মনে হয়…আজকে শুধু মিনিংগুলা একসাথে শিখাই..

চোখ-মে

কান-মিমি

মুখ-কুচি

জিহবা-শিতা

দাঁত-হা

নাক-হানা

মাথা-আতামা

হাত-তে

পা-আশি

চুল-কামিনোকে

হোনে-হাড্ডি

হার্ট-কোকোরো

চি-রক্ত

আপাতত নতুন কিছু মাথায় আসে না দেখে কানজির লেসনের গুলাই আবার এখানে রিপিট করলাম 😛 নেক্সট টাইম নতুন কিছু শিখানর ট্রাই করব 🙂