জাপানিজ শিক্ষাকার্যক্রমের ২য় লেসন :
এর আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করছি।
প্রথমটা হল She : কানোজো। কিছু কিছু জায়গায় কানোজো মানে Girlfriend ও বুঝায়। উদাহরণস্বরূপ :
She is my mother : কানোজো ওয়া ওয়াতাশি নো হাহা দেসু। এখানে কানোজো মানে “She” বুঝিয়েছে।You are my girlfriend : আনাতা ওয়া ওয়াতাশি নো কানোজো দেসু। এখানে কানোজো মানে ”Girlfriend” বুঝিয়েছে।
দ্বিতীয়টা হল They : কারেরা। উদাহরণস্বরূপ : They are my friends. কারেরা ওয়া ওয়াতাশি নো তোমোদাচি দেসু।
তিন নম্বরে কয়েকটা একসাথে শিখাব। এগুলো আগের দিনের শব্দের সাথে রিলেটেড। আমরা তো I এর জাপানিজ শিখেছি। এখন I এর সাথে রিলেটেড ”Me/My/Mine” এগুলার জাপানিজ শিখবো।
আমরা জানি I এর জাপানিজ হল ওয়াতাশি/ ওরে/বকু ইত্যাদি।
শুধু ওয়াতশি বললে I (আমি) বুঝায়। এখন sentence এ ব্যবহার করার সময় ওয়াতাশির সাথে বিভিন্ন জিনিসপত্র লাগায়। উদাহরণস্বরূপ – I am Orin : ওয়াতাশি ওয়া অরিন দেসু। এখানে “ওয়াতাশি ওয়া” বলতে “I” বুঝিয়েছে। এখন যদি ”ওয়াতাশি নো” বলি তাহলে বুঝায় আমার (My)। ওয়াতাশি নি/ওয়াতাশি ও বললে বুঝায় আমাকে (Me)। তারপর ”ওয়াতাশি নো মোনো” মানে আমার (Mine)।
কয়েকটা Sentence দিয়ে বুঝাই – “My” name is Orin – “আমার” নাম অরিন। – “ওয়াতাশি নো” নামায়ে ওয়া অরিন দেসু।You love “me” – তুমি “আমাকে” ভালোবাস। – আনাতা ওয়া “ওয়াতাশি ও” আইশিতে। This is “mine” – কোরে ওয়া “ওয়াতাশি নো মোনো” দেসু।
ওরে ,বকু বাকিগুলার ক্ষেত্রেও একই নিয়ম।
আবার একইভাবে you এর ক্ষেত্রেও একই নিয়ম খাটে। ”আনাতা নো” – মানে তোমার (Your)। ”আনাতা নি/আনাতা ও” – মানে তোমাকে(You)।”আনাতা নো মোনো” – মানে তোমার (Yours)।
শুধু You না He,she,we,they সবগুলোর ক্ষেত্রেই একই নিয়ম।
He এর টা হল : কারে নো (His), কারে নি/কারে ও (Him), কারে নো মোনো (His).
She এর টা হল : কানোজো নো (Her), কানোজো নি/কানোজো ও (Her), কানোজো নো মোনো (Hers).
We এর টা হল : ওয়াতাশিতাচি নো (Our), ওয়াতাশিতাচি নি/ওয়াতাশিতাচি ও (Us), ওয়াতাশিতাচি নো মোনো (Ours).
We এর একটি জাপানিজ আছে যেটা আগের দিন দিতে ভুলে গিয়েছিলাম। যেটা এনিমের মধ্যে অনেক ব্যবহার হয়। সেটা হল ”ওয়ারেওয়ারে”
They এর টা হল : কারেরা নো (Their), কারেরা নি / কারেরা ও (Them) , কারেরা নো মোনো (Theirs).
কিছু Sentence দিয়া বুঝাই :He is “your” teacher. – কারে ওয়া “আনাতা নো” সেন্সেই দেসু। এখানে কারে ওয়া বলতে বুঝিয়েছে ”He”, আনাতা নো বলতে বুঝিয়েছে তোমার (Your)।That car is “yours” – আনো কুরুমা ওয়া “আনাতা নো মোনো” দেসু। এখানে আনাতা নো মো বলতে Yours (তোমার) বুঝিয়েছে।
This is “ours.” – কোরে ওয়া “ওয়াতাশিতাচি নো মোনো” দেসু। এখানেও সেম ঠিক আগেরটার মত।You love “him.” – আনাতা ওয়া “কারে ও” আইশিতে। এখানে কারে ও বলতে Him বুঝিয়েছে।”Her” name is Abonti. – কানোজো নো” নামায়ে ওয়া অবন্তী দেসু।
বহুত বহুত উদাহরন দিয়েছি। আশা করি বুঝার সমস্যা হবার কথা না।
