”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৫৪ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৫৪ তম লেসন

আজকের লেসনে ১মে সোজা সোজা কিছু শব্দ শিখাব…

কিও-today

কিনো-yesterday

আশিতা-tomorrow

ওতোতোই- day before yesterday

আসাততে-day after tomorrow

কোনশুউ-this week

সেনশুউ-last week

রাইশুউ-nest week

কোতোশি-this year

কিওনেন-last year

রাই নেন-next year

(যদিও শব্দগুলা খুবই সোজা আর সবার এতদিনে জানা থাকার কথা তাও আগের লেসন গুলা ঘেটে দেখলাম আমি কখনো আগে দেইনি তাই দিয়ে রাখলাম 🙂 )

এবার আসি কঠিন পার্টে… এখন শিখাব “নাকেরেবা নারিমাসেন”… (আজকে শুধু একটা উদাহরণ দিব ..বাকি বিস্তারিত আলোচনা পরের লেসনে করব..)

ইহা আবার কি জিনিস… একদা ভার্ব শিখাইছিলাম ইহা তার সাথে সম্পর্কিত… কোন কিছু যখন করতেই হয় (must) তখন ভার্বের সাথে এই পার্ট টুকু লাগায় .. এখন কেমনে লাগায় দেখায়…ভার্ব তো অনেক আগে শিখাইছি.. কিছু মনে থাকার কথা না..আমি নিজেও ভুলে গেছি.. ১ম থেকেই কিছুটা বলি আবার ..

১মে একটা type 1 verb নেই “iku” … “iku” মানে হল “go”

“iku” এর “masu form” হল “ikimasu”…(“polite form” আরকি)

“nai form” হল “ikanai” (“nai form” মানে হল “negative form”)…”ika nakereba narimasen” মানে হল “must go”

একটা উদাহরণ দেই… “আশিতা গিনকো নি ইকা নাকেরেবা নারিমাসেন”- “i must go to the bank tomorrow.” (গিনকো-bank)

 

আজকে এটুকুই …নেক্সট দিন আরো আলোচনা করব এটা নিয়ে..মাতা নে..

Comments